খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ২০২৫ প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৬৮টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

গণিত

  1. ১. কোন একটি বিন্দুতে 3p এবং 2p দুইটি বলের লব্ধি R; প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ কত?

    1. ক.π/3
    2. খ.π/6
    3. গ.5π/3
    4. ঘ.2π/3
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 2π/3

    ব্যাখ্যা

    R² = 13p² + 12p²cosα এবং 4R² = 40p² + 24p²cosα; সমাধান করে cosα = −½, তাই α = 2π/3।

    আলাদা পেজে খুলুন
  2. ২. 1/(a + c) + 1/(b + c) = 3/(a + b + c) হলে, C কোণ এর মান হবে–

    1. ক.0°
    2. খ.60°
    3. গ.30°
    4. ঘ.45°
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 60°

    ব্যাখ্যা

    শর্তটি সরল করলে c² = a² + b² − ab; cosC = (a² + b² − c²)/2ab = ½, তাই C = 60°।

    আলাদা পেজে খুলুন
  3. ৩. P(α, β) বিন্দুটি x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে, P বিন্দুগামী অঙ্কিত ব্যাসের অপর প্রান্ত বিন্দুর ভূজ কত?

    1. ক.– g + α
    2. খ.– g – α
    3. গ.– 2g – α
    4. ঘ.– 2g + α
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. – 2g – α

    ব্যাখ্যা

    কেন্দ্র (−g, −f) ব্যাসের মধ্যবিন্দু; অপর প্রান্তের ভুজ = 2(−g) − α = −2g − α।

    আলাদা পেজে খুলুন
  4. ৪. ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো A(– 3, – 2), B(– 3, 9) ও C(5, – 8) হলে B বিন্দু থেকে CA বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

    1. ক.22
    2. খ.44/5
    3. গ.22/5
    4. ঘ.88/5
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 44/5

    ব্যাখ্যা

    CA রেখা: 3x + 4y + 17 = 0; B(−3, 9) থেকে লম্ব দূরত্ব = |−9 + 36 + 17|/5 = 44/5।

    আলাদা পেজে খুলুন
  5. ৫. 4x³ + 12x² – 3x + 52 = 0 সমীকরণের একটি মূল 1/2 – √3 i হলে, এর বাস্তব মূলটি কত?

    1. ক.– 4
    2. খ.– 5
    3. গ.4
    4. ঘ.5
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. – 4

    ব্যাখ্যা

    জটিল মূলদ্বয়ের যোগফল 1; তিন মূলের যোগফল −12/4 = −3, তাই বাস্তব মূল = −3 − 1 = −4।

    আলাদা পেজে খুলুন
  6. ৬. A + B + C = π/2 এবং sinB sinC = – sinA হলে cotA + cotB + cotC = কত?

    1. ক.– 1
    2. খ.0
    3. গ.1
    4. ঘ.2
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 0

    ব্যাখ্যা

    cotB + cotC = sin(B + C)/(sinB sinC) = cosA/(−sinA) = −cotA; তাই মোট যোগফল 0।

    আলাদা পেজে খুলুন
  7. ৭. λ এর মান কত হলে, 2î + ĵ – k̂, 3î – 2ĵ + 4k̂ এবং î – 3ĵ + λk̂ ভেক্টর তিনটি একই সমতলে থাকে?

    1. ক.7
    2. খ.35
    3. গ.– 5
    4. ঘ.5
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 5

    ব্যাখ্যা

    সমতলীয় হলে নির্ণায়ক শূন্য: −7λ + 35 = 0 ⇒ λ = 5।

    আলাদা পেজে খুলুন
  8. ৮. (x² – 2 + 1/x²)⁶ এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কত?

    1. ক.924
    2. খ.942
    3. গ.492
    4. ঘ.429
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 924

    ব্যাখ্যা

    x² − 2 + 1/x² = (x − 1/x)², তাই রাশিটি (x − 1/x)¹²; x বর্জিত পদ ¹²C₆ = 924।

    আলাদা পেজে খুলুন
  9. ৯. a⃗ = î + ĵ + k̂, b⃗ = î + 2ĵ + 3k̂ হলে, (a⃗ + b⃗) এবং (a⃗ – b⃗) উভয়ের লম্বদিকে একটি একক ভেক্টর নির্ণয় কর।

    1. ক.(– î – 2ĵ – k̂)/√6
    2. খ.(î – 2ĵ + k̂)/√6
    3. গ.(– î + 2ĵ – k̂)/√6
    4. ঘ.(î + 2ĵ + k̂)/√6
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. (– î + 2ĵ – k̂)/√6

    ব্যাখ্যা

    (a + b) × (a − b) = (2,3,4) × (0,−1,−2) = (−2, 4, −2); একক ভেক্টর (−î + 2ĵ − k̂)/√6।

    আলাদা পেজে খুলুন
  10. ১০. যদি f(x/(x + 1)) = x + 1 হয়, তবে ∫f(x + 3)dx এর মান হবে

    1. ক.– ln|x + 3| + C, x ≠ – 3
    2. খ.ln|x + 2| + C, x ≠ – 2
    3. গ.– ln|x + 2| + C, x ≠ – 2
    4. ঘ.ln|x + 3| + C, x ≠ – 3
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. – ln|x + 2| + C, x ≠ – 2

    ব্যাখ্যা

    t = x/(x + 1) হলে f(t) = 1/(1 − t); f(x + 3) = −1/(x + 2), তাই সমাকল −ln|x + 2| + C।

    আলাদা পেজে খুলুন
  11. ১১. ∫ xeˣ/(x + 1)² dx = f(x) + c হলে, f(x) কত?

    1. ক.eˣ/(x + 1)
    2. খ.xeˣ
    3. গ.eˣ ln|x + 1|
    4. ঘ.xeˣ/(x + 1)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. eˣ/(x + 1)

    ব্যাখ্যা

    xeˣ/(x + 1)² = eˣ[1/(x + 1) − 1/(x + 1)²], যা d/dx[eˣ/(x + 1)]; তাই f(x) = eˣ/(x + 1)।

    আলাদা পেজে খুলুন
  12. ১২. lim(x→y) (sinx – siny)/(x – y) = কত?

    1. ক.sin y
    2. খ.sec y
    3. গ.cosec y
    4. ঘ.cos y
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. cos y

    ব্যাখ্যা

    এটি y বিন্দুতে sinx-এর অন্তরজের সংজ্ঞা, মান cos y।

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. 1/|3x – 5| > 2, যেখানে x ≠ 5/3; অসমতাটির সমাধান কত?

    1. ক.3/2 ≤ x ≤ 11/6
    2. খ.3/2 > x > 11/6
    3. গ.3/2 < x < 11/6
    4. ঘ.3/2 ≥ x ≥ 11/6
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 3/2 < x < 11/6

    ব্যাখ্যা

    0 < |3x − 5| < ½ ⇒ 9/2 < 3x < 11/2 ⇒ 3/2 < x < 11/6 (x ≠ 5/3)।

    আলাদা পেজে খুলুন
  14. ১৪. একটি পরাবৃত্তের শীর্ষ (4, – 3), উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি X অক্ষের সমান্তরাল হলে দিকাক্ষের সমীকরণ কোনটি?

    1. ক.x = 4
    2. খ.x = 3
    3. গ.y = 5
    4. ঘ.y + 3 = 0
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. x = 3

    ব্যাখ্যা

    4a = 4 ⇒ a = 1; (y + 3)² = 4(x − 4) ধরলে দিকাক্ষ x = 4 − 1 = 3।

    আলাদা পেজে খুলুন
  15. ১৫. x³ + px + q = 0 সমীকরণের মূলগুলো α, β, γ হলে, (α + β – γ)(β + γ – α)(γ + α – β) এর মান কত?

    1. ক.8p
    2. খ.– 8p
    3. গ.8q
    4. ঘ.– 8q
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 8q

    ব্যাখ্যা

    α + β + γ = 0 বলে রাশিটি (−2γ)(−2α)(−2β) = −8αβγ = −8(−q) = 8q।

    আলাদা পেজে খুলুন
  16. ১৬. P(α, β) বিন্দুটি x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে, P বিন্দুগামী অঙ্কিত ব্যাসের অপর প্রান্ত বিন্দুর ভুজ কত?

    1. ক.– g + α
    2. খ.– g – α
    3. গ.– 2g – α
    4. ঘ.– 2g + α
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. – 2g – α

    ব্যাখ্যা

    কেন্দ্র (−g, −f) ব্যাসের মধ্যবিন্দু; অপর প্রান্তের ভুজ = 2(−g) − α = −2g − α।

    আলাদা পেজে খুলুন

ইংরেজি

  1. ১৭. The movement of "Environmental Justice" aims to bridge the gap between

    1. A.social inequality and access to healthy environments
    2. B.social inequality and exposure to environmental hazards.
    3. C.economic inequality and access to natural resorces
    4. D.environmental protection and conservation policies.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. social inequality and exposure to environmental hazards.

    ব্যাখ্যা

    Environmental justice addresses how socially disadvantaged groups bear more exposure to pollution and environmental hazards.

    আলাদা পেজে খুলুন
  2. ১৮. Which word is the most appropriate antonym for "prodigious"?

    1. A.Colossal
    2. B.Marvelous
    3. C.Gigantic
    4. D.Trival
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. Trival

    ব্যাখ্যা

    Prodigious means enormous or remarkable; its opposite is trivial (insignificant).

    আলাদা পেজে খুলুন
  3. ১৯. Complete the following sentence with the most appropriate word; "The analyst argued that the proposed policy, far from resolving the underlying issues, might instead ___ them, unless the assumptions on which it was built were considered."

    1. A.ameliorate
    2. B.exacerbate
    3. C.substantiate
    4. D.neutralize
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. exacerbate

    ব্যাখ্যা

    'Far from resolving' signals the opposite effect: the policy might exacerbate (worsen) the issues.

    আলাদা পেজে খুলুন
  4. ২০. Fill in the blank with the correct preposition: The foundation of human rights rests ___ the principle of dignity.

    1. A.upon
    2. B.to
    3. C.with
    4. D.over
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. upon

    ব্যাখ্যা

    The verb 'rest' takes 'on/upon' when it means to be based on.

    আলাদা পেজে খুলুন
  5. ২১. Choose the correct indirect speech: He said, "Why are you shouting at me?"

    1. A.He asked why I had been shouting at him.
    2. B.He asked why was I shouting at him.
    3. C.He asked me why he I shouted at him.
    4. D.He asked why I was shouting at him.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. He asked why I was shouting at him.

    ব্যাখ্যা

    In reported questions use statement order and backshift: 'He asked why I was shouting at him.'

    আলাদা পেজে খুলুন
  6. ২২. Which statement is false about dreams?

    1. A.According to Freud, dreams are conscious memories that we forgot for some time.
    2. B.Modern scientists believe that dreams help generate new indas.
    3. C.Brain can connect to external stimulus like the radio signal.
    4. D.Dreams can work as mind-cleaner.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. According to Freud, dreams are conscious memories that we forgot for some time.

    ব্যাখ্যা

    Freud saw dreams as expressions of unconscious (repressed) wishes, not conscious memories — so statement a is false.

    আলাদা পেজে খুলুন
  7. ২৩. "Diaspora" refers to–

    1. A.a disease spreading in a community.
    2. B.a type of folk songs.
    3. C.the movement of people from their original homeland.
    4. D.the polarization of political parties.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. the movement of people from their original homeland.

    ব্যাখ্যা

    A diaspora is a population scattered away from its original homeland.

    আলাদা পেজে খুলুন
  8. ২৪. Which one of the following is the correct passive form of this sentence, "Experts believe that climate change is real"?

    1. A.It believes that climate change is real by experts.
    2. B.Climate change is believed to being real by experts.
    3. C.Climate change is believing to be real.
    4. D.It is believed that climate change is real.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. It is believed that climate change is real.

    ব্যাখ্যা

    With 'believe that...', the impersonal passive is 'It is believed that climate change is real'.

    আলাদা পেজে খুলুন
  9. ২৫. Transform the sentence into a complex sentence showing contrast: The victory was sweet after the long struggle.

    1. A.The struggle was logn, yet the victory was sweet.
    2. B.Since the struggle was long, the victory was sweet.
    3. C.Although the struggle was long, the victory was sweet.
    4. D.The victory was sweet because of the long struggle.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. Although the struggle was long, the victory was sweet.

    ব্যাখ্যা

    A complex sentence showing contrast uses a subordinate 'although' clause.

    আলাদা পেজে খুলুন
  10. ২৬. The movement of "Environmental Justic" aims to bridge the gap between

    1. ক.social inequality and access to healthy environments
    2. খ.economic inequality and access to natural resorces
    3. গ.social inequality and exposure to environmental hazards.
    4. ঘ.environmental protection and conservation policies.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. social inequality and exposure to environmental hazards.

    ব্যাখ্যা

    Environmental justice addresses how socially disadvantaged groups bear more exposure to pollution and environmental hazards.

    আলাদা পেজে খুলুন
  11. ২৭. Complete the sentence by choosing the most appropriate clause. They will launch the satellite next year ——

    1. ক.unless the funding is delayed further.
    2. খ.if the funding is delayed further.
    3. গ.provided that funding is delayed further.
    4. ঘ.as the funding is delayed further.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. if the funding is delayed further.

    আলাদা পেজে খুলুন

পদার্থবিজ্ঞান

  1. ২৮. সরল ছন্দিত স্পন্দনে কোনো কণার ব্যবকলনী সমীকরণ 5 d²x/dt² + 80 x = 0 হলে SI এককে কম্পাঙ্ক কত?

    1. ক.16 Hz
    2. খ.0.637 Hz
    3. গ.4 Hz
    4. ঘ.2.546 Hz
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 0.637 Hz

    ব্যাখ্যা

    ω² = 80/5 = 16 ⇒ ω = 4 rad/s; কম্পাঙ্ক f = ω/2π ≈ 0.637 Hz।

    আলাদা পেজে খুলুন
  2. ২৯. একই রকম দুটি বল 50 ms⁻¹ বেগে সমান ব্যাসার্ধের দুটি গ্রহ A এবং B থেকে অনুভূমিক ভাবে সমান উচ্চতা হতে নিক্ষেপ করা হলো। B এর ভর A এর 4 গুণ হলে, বল মাটিতে পড়ার সময়ের জন্য নিচের কোনটি সঠিক? [বাতাসের প্রতিরোধ বিবেচ্য নয়]

    1. ক.গ্রহ A তে দীর্ঘ
    2. খ.উভয় গ্রহে সমান
    3. গ.গ্রহ B তে দীর্ঘ
    4. ঘ.নির্ধারণ করা যায় না
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. গ্রহ A তে দীর্ঘ

    ব্যাখ্যা

    ব্যাসার্ধ সমান হলে g ∝ M; B-তে g চারগুণ, তাই t = √(2h/g) গ্রহ A-তে বেশি।

    আলাদা পেজে খুলুন
  3. ৩০. একটি 60 W ক্ষমতা বিশিষ্ট 3 kg ভরের যন্ত্র শুরুতে 5 ms⁻¹ বেগে সরলরেখায় চলছে। 2 সেকেন্ড পরে যন্ত্রটির বেগ কত হবে?

    1. ক.6.5 ms⁻¹
    2. খ.10.25 ms⁻¹
    3. গ.8 ms⁻¹
    4. ঘ.12 ms⁻¹
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 10.25 ms⁻¹

    ব্যাখ্যা

    আদি গতিশক্তি 37.5 J, 2 s-এ কাজ 120 J; ½·3·v² = 157.5 ⇒ v ≈ 10.25 m/s।

    আলাদা পেজে খুলুন
  4. ৩১. 19.62 ms⁻¹ আদিবেগে এবং অনুভূমিকের সাথে 30° কোণে একটি বস্তুকে শূন্যে প্রক্ষেপ করা হলে, বস্তুটির মোট বিচরণকাল কত সেকেন্ড?

    1. ক.2
    2. খ.5
    3. গ.10
    4. ঘ.12
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 2

    ব্যাখ্যা

    বিচরণকাল T = 2u sinθ/g = 2 × 19.62 × 0.5 ÷ 9.81 = 2 s।

    আলাদা পেজে খুলুন
  5. ৩২. 60W – 220V এবং 60W – 110V লেখা বাল্ব দুটির রোধের অনুপাত কত?

    1. ক.1 : 3
    2. খ.2 : 1
    3. গ.1 : 4
    4. ঘ.4 : 1
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 4 : 1

    ব্যাখ্যা

    R = V²/P; R₁/R₂ = 220²/110² = 4:1।

    আলাদা পেজে খুলুন
  6. ৩৩. একটি ট্রানজিস্টরের ΔI_C/ΔI_E = 0.96 হলে, কারেন্ট গেইন β এর মান কত?

    1. ক.6
    2. খ.12
    3. গ.24
    4. ঘ.48
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 24

    ব্যাখ্যা

    α = 0.96; β = α/(1 − α) = 0.96/0.04 = 24।

    আলাদা পেজে খুলুন
  7. ৩৪. একজন মহাশূন্যচারী 22 বছর বয়সে 1.8 × 10⁸ ms⁻¹ বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 25 বছর মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। এখন তার বয়স কত বছর?

    1. ক.47 বছর
    2. খ.25 বছর
    3. গ.20 বছর
    4. ঘ.42 বছর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 42 বছর

    ব্যাখ্যা

    v = 0.6c হলে γ = 1.25; নভোচারীর নিজের সময় = 25 ÷ 1.25 = 20 বছর, তাই বয়স 22 + 20 = 42 বছর।

    আলাদা পেজে খুলুন
  8. ৩৫. ইয়ং- এর দ্বি-চিড় পরীক্ষায় আলোর কম্পাঙ্ক 6 × 10¹⁴ Hz এবং দুটি পরপর ফ্রিঞ্জের মধ্যবর্তী দুরত্ব 0.75 mm। যদি পর্দাটি চিড় থেকে 1.55 m দূরে থাকে, তবে চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে?

    1. ক.3.01 mm
    2. খ.4.01 mm
    3. গ.1.04 mm
    4. ঘ.1.03 mm
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 1.03 mm

    ব্যাখ্যা

    λ = c/f = 5 × 10⁻⁷ m; d = λD/β = 5 × 10⁻⁷ × 1.55 ÷ 0.75 × 10⁻³ ≈ 1.03 mm।

    আলাদা পেজে খুলুন
  9. ৩৬. একটি ব্যাটারীর অভ্যন্তরীণ রোধ 1Ω। একটি ভোল্টমিটারের সাহায্যে এই ব্যাটারীর তড়িচ্চালক বল পরিমাপ করলে 1% ত্রুটি হয়। ভোল্টমিটারের রোধ কত?

    1. ক.1 Ω
    2. খ.99 Ω
    3. গ.1/99 Ω
    4. ঘ.100 Ω
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 99 Ω

    ব্যাখ্যা

    ভোল্টমিটার পাঠ = E·R/(R + r); ত্রুটি r/(R + r) = 1/100 ⇒ R = 99 Ω।

    আলাদা পেজে খুলুন
  10. ৩৭. একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব 1.2 V হবে?

    1. ক.5.626 × 10⁵ ms⁻¹
    2. খ.4.221 × 10¹¹ ms⁻¹
    3. গ.6.496 × 10³ ms⁻¹
    4. ঘ.6.496 × 10⁵ ms⁻¹
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 6.496 × 10⁵ ms⁻¹

    ব্যাখ্যা

    ½mv² = eV₀ ⇒ v = √(2 × 1.6 × 10⁻¹⁹ × 1.2 ÷ 9.11 × 10⁻³¹) ≈ 6.496 × 10⁵ m/s।

    আলাদা পেজে খুলুন
  11. ৩৮. দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত 1 : 2। এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হলো। যদি তার দুটির দৈর্ঘ্যের বৃদ্ধির অনুপাত 3 : 1 হয়, তবে তার দুটির উপাদানের ইয়ং- এর গুণাঙ্কের অনুপাত নির্ণয় কর।

    1. ক.4 : 3
    2. খ.7 : 3
    3. গ.3 : 5
    4. ঘ.3 : 4
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 4 : 3

    ব্যাখ্যা

    Y = FL/(AΔL); Y₁/Y₂ = (A₂ΔL₂)/(A₁ΔL₁) = (4 × 1)/(1 × 3) = 4:3।

    আলাদা পেজে খুলুন
  12. ৩৯. 5 kg পানির তাপমাত্রা 10° C থেকে 100° C- এ বৃদ্ধি করলে এনট্রপির পরিবর্তন কত হবে?

    1. ক.7.599 × 10³ JK⁻¹
    2. খ.3.998 × 10³ JK⁻¹
    3. গ.5.799 × 10³ JK⁻¹
    4. ঘ.8.559 × 10³ JK⁻¹
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 5.799 × 10³ JK⁻¹

    ব্যাখ্যা

    ΔS = mc ln(T₂/T₁) = 5 × 4200 × ln(373/283) ≈ 5.799 × 10³ J K⁻¹।

    আলাদা পেজে খুলুন
  13. ৪০. 5 kg ভরের একটি হাতুড়ি 5m উঁচু থেকে একটি পেরেকের উপর পড়ল এবং 1/20 সেকেন্ডে স্থির হলো। পেরেকের উপর প্রযুক্ত মোট বল কত? [g = 10 ms⁻²]

    1. ক.1000 N
    2. খ.100 N
    3. গ.1050 N
    4. ঘ.500 N
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 1000 N

    আলাদা পেজে খুলুন
  14. ৪১. ²²²₈₆A → ²⁰⁶₈₂B + 8 ¹₀n + (α) বিক্রিয়ায় কয়টি α কণা বের হবে?

    1. ক.2টি
    2. খ.4টি
    3. গ.6টি
    4. ঘ.8টি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 2টি

    ব্যাখ্যা

    ভর হ্রাস 222 − 206 = 16; 8টি নিউট্রন 8 একক নেয়, বাকি 8 একক = 2টি α কণা; আধান 86 − 82 = 4 = 2 × 2 মিলে যায়।

    আলাদা পেজে খুলুন
  15. ৪২. একটি বদ্ধ পাত্রে গ্যাসের অণুর সঙ্গে দেয়ালের সংঘর্ষ 2 গুণ বেড়ে গেল। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে চাপ কত হবে?

    1. ক.একই থাকবে
    2. খ.অর্ধেক হবে
    3. গ.দ্বিগুণ হবে
    4. ঘ.চারগুণ হবে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. একই থাকবে

    আলাদা পেজে খুলুন
  16. ৪৩. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় আলোর কম্পাঙ্ক 6 × 10¹⁴ Hz এবং দুটি পরপর ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব 0.75 mm। যদি পর্দাটি চিড় থেকে 1.55 m দূরে থাকে, তবে চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে?

    1. ক.3.01 mm
    2. খ.1.03 mm
    3. গ.4.01 mm
    4. ঘ.1.04 mm
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 1.03 mm

    ব্যাখ্যা

    λ = c/f = 5 × 10⁻⁷ m; d = λD/β = 5 × 10⁻⁷ × 1.55 ÷ 0.75 × 10⁻³ ≈ 1.03 mm।

    আলাদা পেজে খুলুন

রসায়ন

  1. ৪৪. নিচের কোন জৈব যৌগটিতে টটোমারিজম প্রক্রিয়া সম্ভব?

    1. ক.CH₃ – CH₂ – CH₃
    2. খ.CH₃ – CH = CH – CH₃
    3. গ.CH₃ – CO – CH₃
    4. ঘ.CH₃ – CH₂ – CH₂ – CH₂ – OH
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. CH₃ – CO – CH₃

    ব্যাখ্যা

    অ্যাসিটোনে কার্বনিলের পাশে α-হাইড্রোজেন আছে, তাই কিটো-ইনল টটোমারিজম সম্ভব।

    আলাদা পেজে খুলুন
  2. ৪৫. pH = 3.0 (দ্রবণ-১) ও pH = 6.0 (দ্রবণ-২) মাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে। কোন দ্রবণটি বেশী অম্লীয় এবং কত গুণ?

    1. ক.দ্রবণ-১: ১০০ গুণ বেশি
    2. খ.দ্রবণ-১: ১০০০ গুণ বেশি
    3. গ.দ্রবণ-২: ১০০০ গুণ বেশি
    4. ঘ.দ্রবণ-২: ১০০ গুণ বেশি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. দ্রবণ-১: ১০০০ গুণ বেশি

    ব্যাখ্যা

    pH ৩ একক কম মানে [H⁺] 10³ গুণ বেশি; তাই দ্রবণ-১ (pH 3) ১০০০ গুণ বেশি অম্লীয়।

    আলাদা পেজে খুলুন
  3. ৪৬. কোন যৌগে π বন্ধন নেই?

    1. ক.HCHO
    2. খ.C₂H₆
    3. গ.C₂H₂
    4. ঘ.HCN
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. C₂H₆

    ব্যাখ্যা

    ইথেন (C₂H₆)-এ কেবল একবন্ধন (σ); HCHO-তে C=O, C₂H₂ ও HCN-এ ত্রিবন্ধনে π বন্ধন আছে।

    আলাদা পেজে খুলুন
  4. ৪৭. o নাইট্রো অ্যানিলিন ও p-নাইট্রো অ্যানিলিনের মিশ্রণ থেকে তাদেরকে বিশুদ্ধরূপে পৃথক করার পদ্ধতি কোনটি?

    1. ক.আংশিক পাতন
    2. খ.দ্রাবক নিষ্কাশন
    3. গ.পাতন
    4. ঘ.ঊর্ধ্বপাতন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. পাতন

    ব্যাখ্যা

    অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে o-নাইট্রোঅ্যানিলিন বাষ্পায়নশীল, তাই পাতন (স্টিম পাতন) করে একে p-সমাণু থেকে আলাদা করা যায়।

    আলাদা পেজে খুলুন
  5. ৪৮. কার্বন ডাইঅক্সাইড ও প্রোটন এর উপস্থিতিতে গ্রিগনার্ড বিকারক এর সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে?

    1. ক.কিটোন
    2. খ.অ্যালকোহল
    3. গ.অ্যামিন
    4. ঘ.কার্বোক্সিলিক এসিড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কার্বোক্সিলিক এসিড

    ব্যাখ্যা

    গ্রিগনার্ড বিকারক (RMgX) CO₂-এর সঙ্গে যুক্ত হয়ে আর্দ্রবিশ্লেষণে (H⁺) কার্বক্সিলিক অ্যাসিড RCOOH দেয়।

    আলাদা পেজে খুলুন
  6. ৪৯. নিচের কোনটি সঠিক দ্রাব্যতার ক্রম?

    1. ক.Mg(OH)₂ < Ca(OH)₂ < Sr(OH)₂ < Ba(OH)₂
    2. খ.Ca(OH)₂ > Mg(OH)₂ > Sr(OH)₂ > Ba(OH)₂
    3. গ.Ca(OH)₂ < Mg(OH)₂ < Sr(OH)₂ < Ba(OH)₂
    4. ঘ.Mg(OH)₂ > Ca(OH)₂ > Sr(OH)₂ > Ba(OH)₂
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. Mg(OH)₂ < Ca(OH)₂ < Sr(OH)₂ < Ba(OH)₂

    ব্যাখ্যা

    গ্রুপ-২ হাইড্রক্সাইডের দ্রাব্যতা উপর থেকে নিচে বাড়ে: Mg(OH)₂ < Ca(OH)₂ < Sr(OH)₂ < Ba(OH)₂।

    আলাদা পেজে খুলুন
  7. ৫০. Fe(s)|FeSO₄(aq)||CuSO₄(aq)|Cu(s); গ্যালভানিক কোষটির emf কত হবে? দেওয়া আছে, E°(Fe²⁺|Fe) = –0.44 V, E°(Cu²⁺|Cu) = + 0.34 V.

    1. ক.– 0.10 V
    2. খ.–0.78 V
    3. গ.+ 0.78 V
    4. ঘ.+ 0.10 V
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. + 0.78 V

    ব্যাখ্যা

    E°cell = E°ক্যাথোড − E°অ্যানোড = 0.34 − (−0.44) = +0.78 V।

    আলাদা পেজে খুলুন
  8. ৫১. নিচের কোন হাইড্রাইডগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একই গ্রুপের অন্য সব হাইড্রাইডের তুলনায় বেশি থাকে?

    1. ক.NH₃ ও HF
    2. খ.LiH ও BeH₂
    3. গ.LiH ও HF
    4. ঘ.BeH₂ ও NH₃
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. NH₃ ও HF

    ব্যাখ্যা

    NH₃ ও HF-এর অণুতে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকায় এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিজ গ্রুপে অস্বাভাবিক বেশি।

    আলাদা পেজে খুলুন
  9. ৫২. নিচের কোনটি সার্জিক্যাল গ্লোভস তৈরিতে ব্যবহার করা হয়?

    1. ক.পলিবিউটাডাইইন
    2. খ.পলিক্লোরোপ্রিন
    3. গ.পলিস্টাইরিন
    4. ঘ.পলিআইসোপ্রিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পলিআইসোপ্রিন

    ব্যাখ্যা

    প্রাকৃতিক রাবার (পলিআইসোপ্রিন) ল্যাটেক্স দিয়ে সার্জিক্যাল গ্লাভস তৈরি হয়।

    আলাদা পেজে খুলুন
  10. ৫৩. ²³Na নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে ²⁴Mg নিউক্লিয়াসে পরিণত হয়। এখানে কি ধরনের ক্ষয় হয়?

    1. ক.β ও γ
    2. খ.α ক্ষয়
    3. গ.β ক্ষয়
    4. ঘ.γ ক্ষয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. β ক্ষয়

    ব্যাখ্যা

    পারমাণবিক সংখ্যা 11 থেকে 12 হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়ে β-কণা নির্গত হয়েছে (β ক্ষয়)।

    আলাদা পেজে খুলুন
  11. ৫৪. ডেসিমোলার মিথানয়িক এসিডের বিয়োজন মাত্রা 10% হলে এর pH মান কত?

    1. ক.1.0
    2. খ.2.0
    3. গ.1.5
    4. ঘ.2.5
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 2.0

    ব্যাখ্যা

    [H⁺] = 0.1 × 10% = 0.01 M; pH = −log 0.01 = 2।

    আলাদা পেজে খুলুন
  12. ৫৫. নিম্নোক্ত বিক্রিয়া অনুসারে 2 g KMnO₄ কে পুরোপুরি জারিত করতে কত গ্রাম FeSO₄ প্রয়োজন? 2KMnO₄ + 10 FeSO₄ + 4H₂SO₄ → K₂SO₄ + 5Fe₂(SO₄)₃ + 2MnSO₄ + 8H₂O

    1. ক.10.4 g
    2. খ.0.104 g
    3. গ.1.04 g
    4. ঘ.10.0 g
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 10.0 g

    আলাদা পেজে খুলুন
  13. ৫৬. যদি রিডবার্গ সমীকরণের রিডবার্গ ধ্রুবকের (R_H) মান 1.09678 × 10⁷ m⁻¹ হয়, তবে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যটি প্যাশ্চেন সিরিজ এর অন্তর্গত?

    1. ক.1282nm
    2. খ.12.82 nm
    3. গ.7.799 nm
    4. ঘ.179.9 nm
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 1282nm

    ব্যাখ্যা

    প্যাশেন সিরিজে n₁ = 3; n₂ = 5 থেকে 3-তে নামলে 1/λ = R(1/9 − 1/25) দিয়ে λ ≈ 1282 nm (অবলোহিত)।

    আলাদা পেজে খুলুন
  14. ৫৭. বিউটিন ডাই অয়িক অ্যাসিডের cis ও trans সমাণুর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি?

    1. ক.trans
    2. খ.cis
    3. গ.একই স্ফুটনাঙ্ক
    4. ঘ.কোনো নির্দিষ্ট স্ফুটনাঙ্ক নেই
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. cis

    ব্যাখ্যা

    বিউটিনডাইওয়িক অ্যাসিডের cis রূপ (ম্যালেয়িক অ্যাসিড) বেশি পোলার, তাই পাঠ্যবই অনুযায়ী এর স্ফুটনাঙ্ক বেশি; trans রূপের গলনাঙ্ক বেশি।

    আলাদা পেজে খুলুন
  15. ৫৮. অ্যানায়নের জারণ প্রবণতার সঠিক ক্রম কোনটি?

    1. ক.OH⁻ > I⁻ > Cl⁻ > SO₄²⁻
    2. খ.I⁻ > OH⁻ > Cl⁻ > SO₄²⁻
    3. গ.Cl⁻ > I⁻ > OH⁻ > SO₄²⁻
    4. ঘ.SO₄²⁻ > I⁻ > Cl⁻ > OH⁻
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. OH⁻ > I⁻ > Cl⁻ > SO₄²⁻

    আলাদা পেজে খুলুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  1. ৫৯. (B2.D3)₁₆ এর Octal সমতুল্য সংখ্যাটি কত?

    1. ক.(262.466)₈
    2. খ.(622.4664)₈
    3. গ.(622.646)₈
    4. ঘ.(262.646)₈
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. (262.646)₈

    ব্যাখ্যা

    B2.D3₁₆ = 10110010.11010011₂; তিন বিটে ভাগ করলে 010 110 010 . 110 100 110 = 262.646₈।

    আলাদা পেজে খুলুন
  2. ৬০. ক্লাউড কম্পিউটিং কি?

    1. ক.আবহাওয়া পূর্বাভাসে কম্পিউটার ব্যবহার পদ্ধতি
    2. খ.ইন্টারনেট বিহীন ডিস্ট্রিবিউটেড
    3. গ.ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা প্রদান
    4. ঘ.লোকাল সার্ভার-ভিত্তিক কম্পিউটিং
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা প্রদান

    ব্যাখ্যা

    ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে চাহিদামতো সার্ভার, স্টোরেজ ও সফটওয়্যার সেবা প্রদান।

    আলাদা পেজে খুলুন
  3. ৬১. মেশ টপোলজিতে 13 টি নোডের মধ্যে সংযোগ স্থাপনের জন্য মোট কতটি তারের প্রয়োজন হবে

    1. ক.130
    2. খ.78
    3. গ.91
    4. ঘ.65
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 78

    ব্যাখ্যা

    মেশ টপোলজিতে n নোডের জন্য তার লাগে n(n−1)/2 = 13 × 12 ÷ 2 = 78টি।

    আলাদা পেজে খুলুন
  4. ৬২. নিচের সি (C) কোডের আউটপুট কোনটি? int sum = 0, i= 0; for (i = 1; i<= 10; i = i + 2) {sum = sum + i;} printf("%d", sum);

    1. ক.25
    2. খ.0
    3. গ.55
    4. ঘ.30
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 25

    ব্যাখ্যা

    লুপে i = 1, 3, 5, 7, 9 মান নেয়; যোগফল 1 + 3 + 5 + 7 + 9 = 25।

    আলাদা পেজে খুলুন
  5. ৬৩. নিচের সি (C) কোডের আউটপুট কোনটি?

    1. ক.25
    2. খ.0
    3. গ.55
    4. ঘ.30
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 25

    আলাদা পেজে খুলুন
  6. ৬৪. চিত্রে বর্ণিত লজিক সার্কিটটির আউটপুট (X) কোনটি? চিত্রের বর্ণনা (সংগ্রাহকের লেখা): একটিমাত্র ইনপুট A দুটি গেটের উভয় ইনপুটে যুক্ত; উপরের গেটটি AND, নিচেরটি NAND; দুটির আউটপুট একটি OR গেটে গিয়ে আউটপুট X তৈরি করে।

    1. ক.0
    2. খ.1
    3. গ.A
    4. ঘ.Ā
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 1

    ব্যাখ্যা

    A·A = A এবং (A·A)' = Ā; OR গেটে A + Ā = 1, তাই আউটপুট সবসময় 1।

    আলাদা পেজে খুলুন
  7. ৬৫. মেশ টপোলজিতে ১৩ টি নোডের মধ্যে সংযোগ স্থাপনের জন্য মোট কতটি তারের প্রয়োজন হবে

    1. ক.130
    2. খ.91
    3. গ.78
    4. ঘ.65
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 78

    ব্যাখ্যা

    মেশ টপোলজিতে n নোডের জন্য তার লাগে n(n−1)/2 = 13 × 12 ÷ 2 = 78টি।

    আলাদা পেজে খুলুন
  8. ৬৬. নিচের সি (C) কোডের আউটপুট কোনটি? কোড: int sum = 0, i = 0; for (i = 1; i <= 10; i = i + 2) { sum = sum + i; } printf("%d", sum);

    1. ক.0
    2. খ.55
    3. গ.30
    4. ঘ.25
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 25

    ব্যাখ্যা

    লুপে i = 1, 3, 5, 7, 9 মান নেয়; যোগফল 1 + 3 + 5 + 7 + 9 = 25।

    আলাদা পেজে খুলুন

পদার্থবিজ্ঞান ১ম পত্র

  1. ৬৭. কোন একটি বিন্দুতে 3p এবং 2p দুইটি বলের লব্ধি R; প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান ও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণ কত?

    1. ক.π/3
    2. খ.π/6
    3. গ.2π/3
    4. ঘ.5π/6
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 2π/3

    ব্যাখ্যা

    R² = 13p² + 12p² cos θ এবং 4R² = 40p² + 24p² cos θ থেকে cos θ = −1/2; θ = 2π/3।

    আলাদা পেজে খুলুন
  2. ৬৮. λ এর মান কত হলে, 2î + ĵ − k̂, 3î − 2ĵ + 4k̂ এবং î − 3ĵ + λk̂ ভেক্টর তিনটি একই সমতলে থাকবে?

    1. ক.5
    2. খ.7
    3. গ.35
    4. ঘ.−5
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 5

    ব্যাখ্যা

    স্কেলার ট্রিপল গুণফল = 35 − 7λ = 0; তাই λ = 5।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন