জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · 2025 সালের প্রশ্ন · বাংলা · সাহিত্য

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। সামাজিক বৈষম্যের শিকার বিলাসীকে পরিহাসকারীরা ছিলেন–

উত্তর বেছে নিন

উত্তর দেখুন

সঠিক উত্তর: গ. পল্লী গ্রামের মানুষ

ব্যাখ্যা

'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীকে পল্লীগ্রামের মানুষ জাতিভেদের কারণে পরিহাস ও নির্যাতন করেছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০২৫ — ৫৮টি প্রশ্ন

একই অধ্যায়ের আরও প্রশ্ন