জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০২৫ প্রশ্ন ও সমাধান
এই প্রশ্নপত্রের ৫৮টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।
সাধারণ জ্ঞান
১. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষিতে পরিবেশ সম্মেলনের অংশ হিসেবে জলবায়ু রক্ষার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 'কিয়োটো প্রটোকল' পরিবেশ রক্ষায় 'কার্বন ট্রেডিং' ধারণার প্রবর্তন করে। কোন দেশ নির্দিষ্ট সীমার চেয়ে কম কার্বন নিঃসরণ করলে দেশটির কার্বন ক্রেডিট জমা হয় এবং এই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি করতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে Vulnerable Twenty জোট গঠিত হয়। জলবায়ু রক্ষার জন্য কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়?
- ক.Intergovernmental Panel on Climate Conflict
- খ.Intergovernmental Panel on Climate Conference
- গ.Intergovernmental Panel on Climate Change
- ঘ.Intergovernmental Panel on Climate Convention
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. Intergovernmental Panel on Climate Change
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change (IPCC), প্রতিষ্ঠা ১৯৮৮।
২. 'ডাচ ডিজিজ' বলতে বোঝায়–
- ক.একটি সংক্রামক রোগ
- খ.স্থানীয় শিল্পের প্রবৃদ্ধি
- গ.বৈদেশিক মুদ্রার মান হ্রাস
- ঘ.একটি বিশেষ খাতের উপর অর্থনৈতিক নিভরশীলতা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. একটি বিশেষ খাতের উপর অর্থনৈতিক নিভরশীলতা
ব্যাখ্যা
প্রাকৃতিক সম্পদ রপ্তানি বাড়লে মুদ্রার মান বেড়ে অন্য খাত দুর্বল হয়ে একটি খাতের ওপর নির্ভরশীলতা তৈরি হয়; একে ডাচ ডিজিজ বলে।
৩. একটি সংখ্যার ৪০% অন্য একটি সংখ্যার ১৬% এর সমান। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ?
- ক.২০%
- খ.৫০%
- গ.৬০%
- ঘ.৪০%
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ৪০%
ব্যাখ্যা
0.40a = 0.16b ⇒ a/b = 0.16/0.40 = 0.4, অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয়টির ৪০%।
৪. 'টিয়ার্স অব ফায়ার' কী?
- ক.পরিবেশবিষয়ক আন্দোলন
- খ.চোখে জ্বালা উদ্রেককারী রাসায়নিক পদার্থ
- গ.নবগঠিত পুলিশ ব্যাটেলিয়ান
- ঘ.মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
৫. ৯৭তম অস্কার 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের কোন ছবিটি মনোনীত করা হয়?
- ক.সাবা
- খ.বলি
- গ.কাজলরেখা
- ঘ.ন ডরাই
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. বলি
ব্যাখ্যা
৯৭তম অস্কারে বাংলাদেশ থেকে 'বলি' (The Wrestler) চলচ্চিত্রটি পাঠানো হয়।
৬. কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নয়?
- ক.ওজন স্তরের ক্ষয়
- খ.অতিবৃষ্টি ও দীর্ঘ খরা
- গ.সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
- ঘ.হিমবাহ গলন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ওজন স্তরের ক্ষয়
ব্যাখ্যা
ওজোন স্তরের ক্ষয় মূলত CFC-জনিত আলাদা সমস্যা; অতিবৃষ্টি, খরা, সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি ও হিমবাহ গলন জলবায়ু পরিবর্তনের প্রভাব।
৭. 'Universal Adult Franchise' – কোনটির সাথে সম্পর্কিত?
- ক.প্রাপ্তবয়স্ক নাগরিকদের আন্তর্জাতিক সংগঠন
- খ.ফ্রান্সের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার
- গ.সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার
- ঘ.নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নাগরিকদের ভোটাধিকার
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার
ব্যাখ্যা
Universal Adult Franchise মানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার।
৮. একটি গাড়ির চাকা মিনিটে ৭৫ বার ঘুরলে ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
- ক.৩৬০°
- খ.৪৫০°
- গ.৫৪০°
- ঘ.২২৫°
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ৪৫০°
ব্যাখ্যা
প্রতি সেকেন্ডে ৭৫ ÷ ৬০ = ১.২৫ বার ঘোরে; ১.২৫ × ৩৬০° = ৪৫০°।
৯. কোন ফল্ট লাইন বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলকে ভূমিকম্প ঝুঁকিতে রাখে?
- ক.নেপালিজ নাজফা প্লেট ফল্ট
- খ.ডাউকি ফল্ট
- গ.সান আন্ডোয়াস ফল্ট
- ঘ.প্যাসিফিক রিং ফল্ট
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ডাউকি ফল্ট
ব্যাখ্যা
মেঘালয়ের দক্ষিণ প্রান্ত বরাবর ডাউকি ফল্ট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলকে ভূমিকম্প ঝুঁকিতে রাখে।
১০. কোন সংখ্যাটি বড়?
- ক.√০.৪
- খ.০.৪
- গ.২/৪
- ঘ.১/৪
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. √০.৪
ব্যাখ্যা
√০.৪ ≈ ০.৬৩২, যা ০.৫, ০.৪ ও ০.২৫ -- সবার চেয়ে বড়।
১১. বাংলাদেশে কোন নম্বরটিতে ডায়াল করলে 'স্বাস্থ্যসেবা' পাওয়া যাবে?
- ক.১৬১২৩
- খ.৯৯৯
- গ.৩৩৩
- ঘ.১৬২৬৩
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ১৬২৬৩
ব্যাখ্যা
১৬২৬৩ নম্বরে 'স্বাস্থ্য বাতায়ন' থেকে চিকিৎসা পরামর্শ পাওয়া যায়; ৯৯৯ জরুরি সেবা ও ৩৩৩ জাতীয় তথ্যসেবা।
১২. একটি বাক্সে ৩টি লাল বল, ৩টি সবুজ বল ও ৩টি হলুদ বল আছে। বাক্স থেকে দৈবচয়নকৃত ১টি বল সবুজ অথবা হলুদ হওয়ার সম্ভাবনা কত?
- ক.১/৪
- খ.২/৩
- গ.১/৩
- ঘ.১/২
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ২/৩
ব্যাখ্যা
মোট ৯টি বলের মধ্যে সবুজ বা হলুদ ৬টি; সম্ভাবনা ৬/৯ = ২/৩।
১৩. SDGs- এর মেয়াদকাল–
- ক.২০১৬-২০৩০
- খ.২০১৭-২০৩০
- গ.২০১৬-২০২১
- ঘ.২০১৫-২০৩০
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ২০১৬-২০৩০
ব্যাখ্যা
২০১৫ সালে গৃহীত SDG-এর বাস্তবায়নকাল ২০১৬-২০৩০।
১৪. ৪ ডিসেম্বর ২০২৫ বাজারে আসা নতুন ৫০০ টাকার নোটের পিছনের অংশে কোন প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে?
- ক.স্মৃতিসৌধ
- খ.বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- গ.শহীদ মিনার
- ঘ.জাদুঘর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. বাংলাদেশ সুপ্রিম কোর্ট
১৫. গিগ (Gig) অর্থনীতির সাথে সম্পর্কিত কোনটি?
- ক.ব্যাংকিং
- খ.ব্যবসা
- গ.ফ্রিল্যান্সিং
- ঘ.শিক্ষকতা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ফ্রিল্যান্সিং
ব্যাখ্যা
স্থায়ী চাকরির বদলে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজের অর্থনীতিকে গিগ অর্থনীতি বলে; ফ্রিল্যান্সিং এর প্রধান উদাহরণ।
১৬. 'লুঙ্গি পাঞ্চি' ও 'দাসাই' নৃত্য কোন নৃগোষ্ঠীর সংস্কৃতির সাথে যুক্ত?
- ক.চাকমা
- খ.মারমা
- গ.খাসি
- ঘ.সাঁওতাল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. সাঁওতাল
ব্যাখ্যা
দাসাই ও লুঙ্গি পাঞ্চি নৃত্য সাঁওতাল সংস্কৃতির অংশ।
১৭. অনুসন্ধানমূলক তথ্যচিত্র 'প্যানোরোমা' কোন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়?
- ক.বিবিসি
- খ.ভয়েস অব আমেরিকা
- গ.রয়টার্স
- ঘ.এএফপি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. বিবিসি
ব্যাখ্যা
'প্যানোরামা' বিবিসির দীর্ঘদিনের অনুসন্ধানী তথ্যচিত্র অনুষ্ঠান।
১৮. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষিতে পরিবেশ সম্মেলনের অংশ হিসেবে জলবায়ু রক্ষার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 'কিয়োটো প্রটোকল' পরিবেশ রক্ষায় 'কার্বন ট্রেডিং' ধারণার প্রবর্তন করে। কোন দেশ নির্দিষ্ট সীমার চেয়ে কম কার্বন নিঃসরণ করলে দেশটির কার্বন ক্রেডিট জমা হয় এবং এই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি করতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে Vulnerable Twenty জোট গঠিত হয়। কার্বন ট্রেডিং হলো
- ক.কার্বন নিঃসরণ কামানো এবং ক্রেডিট লাভ
- খ.কার্বন নিঃসরণ কামানো, ক্রেডিট লাভ এবং বিশ্ববাজারে বিক্রি
- গ.জলবায়ু ঝুঁকি কমানো
- ঘ.ক্রেডিট লাভ এবং বিশ্ববাজারে বিক্রি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. কার্বন নিঃসরণ কামানো, ক্রেডিট লাভ এবং বিশ্ববাজারে বিক্রি
ব্যাখ্যা
অনুচ্ছেদ অনুযায়ী কার্বন ট্রেডিং হলো কার্বন নিঃসরণ কমিয়ে ক্রেডিট অর্জন এবং সেই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি।
১৯. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষিতে পরিবেশ সম্মেলনের অংশ হিসেবে জলবায়ু রক্ষার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 'কিয়োটো প্রটোকল' পরিবেশ রক্ষায় 'কার্বন ট্রেডিং' ধারণার প্রবর্তন করে। কোন দেশ নির্দিষ্ট সীমার চেয়ে কম কার্বন নিঃসরণ করলে দেশটির কার্বন ক্রেডিট জমা হয় এবং এই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি করতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে Vulnerable Twenty জোট গঠিত হয়। V-20 জোটের সাথে সম্পর্কিত-
- ক.জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা
- খ.জলবায়ু-দারিদ্র্য বিমোচন বিনিয়োগ
- গ.জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
- ঘ.বৈশ্বিক বিনিয়োগ মেরুকরণ এবং বনায়ন রক্ষা চুক্তি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা
ব্যাখ্যা
V-20 (Vulnerable Twenty) জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট, যার লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা।
২০. কোনটি 'ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং' টুল নয়?
- ক.Google Gemini
- খ.Microsoft Coppilot
- গ.Google Aggregator
- ঘ.ChatGPT
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. Google Aggregator
ব্যাখ্যা
Gemini, Copilot ও ChatGPT প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণভিত্তিক AI টুল; 'Google Aggregator' এমন কোনো টুল নয়।
২১. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষিতে পরিবেশ সম্মেলনের অংশ হিসেবে জলবায়ু রক্ষার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 'কিয়োটো প্রটোকল' পরিবেশ রক্ষায় 'কার্বন ট্রেডিং' ধারণার প্রবর্তন করে। কোন দেশ নির্দিষ্ট সীমার চেয়ে কম কার্বন নিঃসরণ করলে দেশটির কার্বন ক্রেডিট জমা হয় এবং এই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি করতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে Vulnerable Twenty জোট গঠিত হয়। কোন বৈশিষ্ট্য কার্বন ধনাত্মক দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
- ক.কার্বন নিঃসরণের চেয়ে শোষণ কম হলে
- খ.কার্বন নিঃসরণ বৈশ্বিক উষ্ণতা রোধ করলে
- গ.কার্বন নিঃসরণ স্বেচ্ছাপ্রণোদিত হলে
- ঘ.কার্বন নিঃসরণের চেয়ে শোষণ বেশি হলে
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. কার্বন নিঃসরণের চেয়ে শোষণ বেশি হলে
ব্যাখ্যা
কোনো দেশ নিঃসরণের চেয়ে বেশি কার্বন শোষণ করলে তাকে কার্বন ধনাত্মক (climate positive) দেশ বলা হয়।
২২. 'অপারেশন ওমেগা' কী
- ক.১৯৭১ সালে বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদানে লন্ডনে গঠিত দল
- খ.১৯৭১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রে গঠিত দল
- গ.তেল রপ্তানীর জন্য গঠিত সংস্থা
- ঘ.১৯৭১ সালে সরকারের গৃহীত পদক্ষেপ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ১৯৭১ সালে বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদানে লন্ডনে গঠিত দল
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশে মানবিক সহায়তা দিতে লন্ডনে গঠিত স্বেচ্ছাসেবী দল 'অপারেশন ওমেগা'।
২৩. 'অরবিস ইন্টারন্যাশনাল' একটি–
- ক.কর্পোরেট ফাউন্ডেশন
- খ.বাণিজ্যিক বিমান সংস্থা
- গ.উড়ন্ত চক্ষু হাসপাতাল
- ঘ.আন্তর্জাতিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. উড়ন্ত চক্ষু হাসপাতাল
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল বিমানে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতাল পরিচালনা করে।
২৪. ফিফার বর্ষসেরা পুরস্কার 'ফিফা দ্য বেস্ট-২০২৫'– কে হয়েছেন?
- ক.হ্যারি কেইন
- খ.উসমান দেম্বেলে
- গ.লিওনেল মেসি
- ঘ.কিলিয়ান এমবাপে
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. উসমান দেম্বেলে
২৫. বাহাদুর শাহ পার্কের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট নয়-
- ক.সিপাহী বিদ্রোহ
- খ.নবাব খাজা আলীমুল্লাহ
- গ.আন্টাঘর
- ঘ.নবাব খাজা আহসানউল্লাহ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. নবাব খাজা আহসানউল্লাহ
ব্যাখ্যা
বাহাদুর শাহ পার্ক (আগের আন্টাঘর ময়দান) সিপাহি বিদ্রোহে ফাঁসির স্থান ও নবাব খাজা আলীমুল্লাহর সঙ্গে যুক্ত; খাজা আহসানউল্লাহর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।
২৬. 'One Health Approach' কী?
- ক.খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা
- খ.স্বাস্থ্যসংক্রান্ত ব্যয় তদারকি
- গ.মানুষ-প্রাণি-পরিবেশের সমন্বিত স্বাস্থ্য
- ঘ.পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. মানুষ-প্রাণি-পরিবেশের সমন্বিত স্বাস্থ্য
ব্যাখ্যা
One Health Approach মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে পরস্পরনির্ভর ধরে সমন্বিতভাবে বিবেচনা করে।
২৭. একটি নির্দিষ্ট ঘটনা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গভীরভাবে বিশ্লেষণের পদ্ধতিকে বলে -
- ক.কেস স্টাডি
- খ.এক্সপেরিমেন্ট
- গ.সার্ভে
- ঘ.ট্রেন্ড অ্যানালাইসিস
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. কেস স্টাডি
ব্যাখ্যা
একটি নির্দিষ্ট ঘটনা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের গভীর বিশ্লেষণের গবেষণা পদ্ধতিকে কেস স্টাডি বলে।
বাংলা
২৮. রাইসুল জুহালা ছিলেন–
- ক.সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর
- খ.ইংরেজ পক্ষের গুপ্তচর
- গ.মিরজাফরের সহযোগী
- ঘ.ঘসেটি বেগমের পালিত পুত্র
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর
ব্যাখ্যা
রাইসুল জুহালা (ভাঁড়দের সর্দার) ছদ্মবেশধারী নারান সিংহ, যিনি সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর।
২৯. অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। 'জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে'– এখানে 'গঠনে' শব্দটি কোন কারক?
- ক.অধিকরণ কারক
- খ.কর্তৃকারক
- গ.সম্প্রদান কারক
- ঘ.কর্মকারক
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. কর্মকারক
৩০. 'বাঘের মতো সাহসী'– এখানে অলংকার কোনটি?
- ক.অনুপ্রাস
- খ.উৎপ্রেক্ষা
- গ.উপমা
- ঘ.রূপক
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. উপমা
ব্যাখ্যা
উপমেয় (সাহসী মানুষ), উপমান (বাঘ), সাধারণ ধর্ম (সাহস) ও তুলনাবাচক শব্দ ('মতো') আছে, তাই উপমা।
৩১. 'সোনার তরী' কবিতার নির্ধারক বিশেষণ ব্যবহৃত হয়েছে কয়বার?
- ক.তিনবার
- খ.চারবার
- গ.একবার
- ঘ.দুইবার
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. দুইবার
ব্যাখ্যা
'সোনার তরী' কবিতায় নির্ধারক বিশেষণ দুইবার ব্যবহৃত হয়েছে।
৩২. 'যে পথ সৎ নয়, সে পথে শান্তি নেই'– এর সরল রূপ কোনটি?
- ক.অসৎ পথ শান্তিহীন
- খ.শান্তির জন্য সৎ পথ পয়োজন
- গ.অসৎ মানুষ শান্তি পায় না
- ঘ.অসৎ পথে শান্তি নেই
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. অসৎ পথে শান্তি নেই
ব্যাখ্যা
জটিল বাক্যটির সরল রূপ 'অসৎ পথে শান্তি নেই' -- একটি সমাপিকা ক্রিয়া, অর্থ অপরিবর্তিত।
৩৩. কোনটি সমার্থক নয়?
- ক.অনল-পাবক
- খ.অহ্ন-শর্বরী
- গ.অম্বর-নীলিমা
- ঘ.ঐতিহ্য-বিশ্রুতি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. অহ্ন-শর্বরী
ব্যাখ্যা
অহ্ন অর্থ দিন, শর্বরী অর্থ রাত -- এরা বিপরীতার্থক; অন্য জোড়াগুলো সমার্থক।
৩৪. 'মানব-কল্যাণ' প্রবন্ধটি আবুল ফজলের কোন গ্রন্থের অন্তর্গত?
- ক.রাঙা প্রভাত
- খ.মানবতন্ত্র
- গ.চৌচির
- ঘ.মাটির পৃথিবী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. মানবতন্ত্র
ব্যাখ্যা
আবুল ফজলের 'মানব-কল্যাণ' প্রবন্ধটি 'মানবতন্ত্র' গ্রন্থ থেকে সংকলিত।
৩৫. 'লক্ষণ' শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
- ক.লোক্খন্
- খ.লক্খন
- গ.লোক্খোন
- ঘ.লক্খোন্
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. লোক্খোন
ব্যাখ্যা
'লক্ষণ'-এর প্রমিত উচ্চারণ লোক্খোন্; ক্ষ-এর উচ্চারণ 'ক্খ'।
৩৬. 'একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং'– এই পঙক্তিটির রচয়িতা কে?
- ক.আলাউদ্দিন আল আজাদ
- খ.শামসুর রাহমান
- গ.রফিক আজাদ
- ঘ.আল-মাহমুদ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. শামসুর রাহমান
ব্যাখ্যা
পঙ্ক্তিটি শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার।
৩৭. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন ছন্দে রচিত?
- ক.অক্ষরবৃত্ত
- খ.মাত্রাবৃত্ত
- গ.গদ্যছন্দ
- ঘ.স্বরবৃত্ত
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. গদ্যছন্দ
৩৮. অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। সামাজিক বৈষম্যের শিকার বিলাসীকে পরিহাসকারীরা ছিলেন–
- ক.মেজিস্ট্রেট
- খ.কায়স্থ সম্প্রদায়
- গ.পল্লী গ্রামের মানুষ
- ঘ.সাধু গৃহস্থ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. পল্লী গ্রামের মানুষ
ব্যাখ্যা
'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীকে পল্লীগ্রামের মানুষ জাতিভেদের কারণে পরিহাস ও নির্যাতন করেছিল।
৩৯. 'হিসাব-নিকাশ' শব্দটি কোন কোন ভাষার মিশ্রণ?
- ক.উর্দু ও আরবি
- খ.আরবি ও ফারসি
- গ.সংস্কৃতি ও উর্দু
- ঘ.ফারসি ও হিন্দি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. আরবি ও ফারসি
ব্যাখ্যা
'হিসাব' আরবি এবং 'নিকাশ' ফারসি শব্দ, তাই এটি আরবি-ফারসি মিশ্র শব্দ।
৪০. কোন বাক্যটি সঠিক?
- ক.শকুনের দোয়ায় হাতি মরে না
- খ.তানিয়া বুদ্ধিমতী মেয়ে
- গ.তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
- ঘ.তাহারা বাড়ি যাচ্ছে
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. তানিয়া বুদ্ধিমতী মেয়ে
ব্যাখ্যা
'তানিয়া বুদ্ধিমতী মেয়ে' শুদ্ধ; 'সৌজন্যতা' ভুল (শুদ্ধ 'সৌজন্য') এবং 'তাহারা বাড়ি যাচ্ছে'-তে সাধু-চলিত মিশ্রণ।
৪১. কোথায় ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করা যায় না?
- ক.সারমর্মে
- খ.ভাব-সম্প্রসারণে
- গ.চিঠিতে
- ঘ.ভাষণে
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. সারমর্মে
ব্যাখ্যা
সারমর্মে কেবল মূল বক্তব্য সংক্ষেপে লিখতে হয়; সেখানে নিজের মন্তব্য যোগ করা যায় না।
৪২. সঠিক বানান গুচ্ছ–
- ক.স্লোগান, সৌন্দর্য, মানবত্ব
- খ.প্রজ্ঞা, উদ্যোগী, শান্তিপূর্ণ
- গ.সম্প্রদায়, মান্যবৎ, অভীজ্ঞা
- ঘ.ধৈর্য্য, অভিজ্ঞ, গড়মিল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. স্লোগান, সৌন্দর্য, মানবত্ব
৪৩. 'আলোয় আঁধার কাটে'– এখানে 'আলোয়' কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে সপ্তমী
- খ.অপাদানে দ্বিতীয়া
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.কর্মে ষষ্ঠী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. করণে সপ্তমী
ব্যাখ্যা
আলো দিয়ে (উপায়ে) আঁধার কাটে, তাই 'আলোয়' করণ কারক; 'য়' সপ্তমী বিভক্তি।
৪৪. 'ছাঁদ দ্বারা কী বুঝায়?
- ক.আশ্রয়
- খ.চাল
- গ.উপরের অংশ
- ঘ.আকৃতি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. আকৃতি
ব্যাখ্যা
ছাঁদ অর্থ গড়ন, আকৃতি বা ধরন।
৪৫. কোন বাগ্ধারাটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?
- ক.অষ্টকপাল
- খ.অকূল পাথার
- গ.অপোগণ্ড
- ঘ.আখাম্বা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. অষ্টকপাল
ব্যাখ্যা
অষ্টকপাল অর্থ হতভাগ্য; অকূল পাথার অর্থ ভীষণ বিপদ।
৪৬. অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। উপরের অনুচ্ছেদে 'অপরিচিতা' গল্পের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?
- ক.সবগুলো
- খ.নারী শিক্ষার প্রয়োজনীয়তা
- গ.পারিবারিক বোঝাপড়া
- ঘ.অর্থনৈতিক বৈষম্য
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. সবগুলো
ব্যাখ্যা
অনুচ্ছেদে নারীর প্রতি বৈষম্য, যৌতুক ও নারীর মর্যাদার যে প্রসঙ্গ এসেছে, 'অপরিচিতা'র সব বিষয়ের সঙ্গেই তার মিল আছে।
৪৭. কোন কবি বাংলাদেশ সরকারের মন্ত্রী ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন?
- ক.মোহাম্মদ মনিরুজ্জামান
- খ.সিকান্দার আবু জাফর
- গ.মহাদেব সাহা
- ঘ.আবু জাফর ওবায়দুল্লাহ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।
৪৮. কোনটি 'নায়ক'– এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়?
- ক.√নায় + অক
- খ.√নী + অক
- গ.√নায়ক + অ
- ঘ.√নীক + অক
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. √নী + অক
ব্যাখ্যা
নায়ক = √নী + ণক (অক); অর্থ যে নেতৃত্ব দেয়।
৪৯. 'রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল মালঞ্চ ধরি'– চরণটি কোন কবিতার?
- ক.আমি কিংবদন্তির কথা বলছি
- খ.তাহারেই পড়ে মনে
- গ.সোনার তরী
- ঘ.প্রতিদান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. প্রতিদান
ব্যাখ্যা
চরণটি জসীমউদ্দীনের 'প্রতিদান' কবিতার।
৫০. বিদ্রোহী কবিতায় কোন অস্ত্রের কথা উল্লেখ নেই?
- ক.ত্রিশূল
- খ.টর্পেডো
- গ.শিঙ্গা
- ঘ.খড়গ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. শিঙ্গা
ব্যাখ্যা
'বিদ্রোহী' কবিতায় শিঙ্গা এসেছে ইস্রাফিলের শিঙ্গার হুংকার হিসেবে, এটি অস্ত্র নয়; ত্রিশূল ও টর্পেডো অস্ত্র হিসেবে উল্লিখিত।
৫১. বুদ্ধদেব বসু কোন কবিকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন?
- ক.শামসুর রাহমান
- খ.জীবনানন্দ দাশ
- গ.সুকান্ত ভট্টাচার্য
- ঘ.আহসান হাবীব
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলেছেন।
৫২. 'ভূমিকম্প' কোন ধরনের শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.তদ্ভব
- ঘ.তুর্কি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. তৎসম
ব্যাখ্যা
ভূমিকম্প সংস্কৃত শব্দ ভূমি + কম্প থেকে অপরিবর্তিতভাবে এসেছে, তাই তৎসম।
৫৩. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি?
- ক.অকেজো
- খ.আশীবিষ
- গ.অন্তরীপ
- ঘ.জবরদস্তি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. অন্তরীপ
ব্যাখ্যা
অন্তর্গত অপ্ যার = অন্তরীপ; ব্যাকরণের সাধারণ নিয়মে না মিলে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি।
৫৪. 'বেমক্কা' বলতে বোঝায়–
- ক.নিয়ন্ত্রিত
- খ.অসতর্ক
- গ.অসঙ্গত
- ঘ.অসমর্থ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. অসঙ্গত
ব্যাখ্যা
বেমক্কা অর্থ অসঙ্গত বা বেখাপ্পা।
৫৫. অন্য লিপিতে রূপান্তরকে এক কথায় কী বলে?
- ক.রূপান্তরিত
- খ.অনূদিত
- গ.অনুবাদ
- ঘ.লিপ্যন্তর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. লিপ্যন্তর
ব্যাখ্যা
এক লিপি থেকে অন্য লিপিতে রূপান্তরকে লিপ্যন্তর বলে; অনুবাদ হলো ভাষান্তর।
৫৬. 'কী অথবা কি' ব্যবহৃত সঠিক বাক্য কোনটি?
- ক.আমি বুঝতে পারছিনা সমস্যাটা আসলে কি?
- খ.সে কী তোমাকে চেনে?
- গ.কী আশ্চর্য ব্যাপার।
- ঘ.কি বলছ তুমি।
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. কী আশ্চর্য ব্যাপার।
ব্যাখ্যা
বিস্ময় বা প্রশ্নবাচক সর্বনামে 'কী' এবং হ্যাঁ/না উত্তরের প্রশ্নে অব্যয় 'কি'; 'কী আশ্চর্য ব্যাপার' শুদ্ধ।
৫৭. অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান– এগুলো কোন শ্রেণির শব্দ?
- ক.গুণবাচক বিশেষণ
- খ.ভাববাচক বিশেষ্য
- গ.সমষ্টিবাচক বিশেষ্য
- ঘ.বস্তুবাচক বিশেষ্য
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ভাববাচক বিশেষ্য
ব্যাখ্যা
শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান কোনো কাজ বা অবস্থার ভাব বোঝায়, তাই ভাববাচক বিশেষ্য।
৫৮. 'কল্পনা' শব্দটি কোন পদ?
- ক.বিশেষ্য
- খ.বিশেষণ
- গ.অব্যয়
- ঘ.ক্রিয়া
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. বিশেষ্য
ব্যাখ্যা
কল্পনা একটি ভাব বা মানসিক ক্রিয়ার নাম, তাই বিশেষ্য পদ।
এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন
সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন