১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ১০টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

গণিত

  1. ১. ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

    1. ক.৯১
    2. খ.১০১
    3. গ.১১৭
    4. ঘ.১২৩
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১০১

    ব্যাখ্যা

    ৯১ = ৭ × ১৩, ১১৭ = ৯ × ১৩, ১২৩ = ৩ × ৪১; কেবল ১০১-এর ১ ও ১০১ ছাড়া কোনো উৎপাদক নেই।

    আলাদা পেজে খুলুন
  2. ২. ২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

    1. ক.২
    2. খ.৪
    3. গ.৭
    4. ঘ.৮
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৭

    ব্যাখ্যা

    ২১৯৫২ = ২⁶ × ৭³; ৭ দিয়ে ভাগ করলে ২⁶ × ৭² = ৩১৩৬ = ৫৬², যা পূর্ণবর্গ।

    আলাদা পেজে খুলুন

সাধারণ জ্ঞান

  1. ৩. কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?

    1. ক.লন্ডন
    2. খ.প্যারিস
    3. গ.সিঙ্গাপুর
    4. ঘ.নিউইয়র্ক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. নিউইয়র্ক

    ব্যাখ্যা

    নিউইয়র্ক সিটির ডাকনাম 'দ্য বিগ অ্যাপেল'। প্যারিসকে বলা হয় 'সিটি অব লাভ' বা 'আলোর শহর'।

    আলাদা পেজে খুলুন
  2. ৪. 'আলোর কণা' তত্ত্বের প্রবক্তা কে?

    1. ক.আইজ্যাক নিউটন
    2. খ.অ্যালো হ্যাজেন
    3. গ.গ্যালিলিও
    4. ঘ.রামফোর্ড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. আইজ্যাক নিউটন

    ব্যাখ্যা

    আলোর কণা তত্ত্ব দেন নিউটন। তরঙ্গ তত্ত্ব হাইগেন্সের, তড়িৎচৌম্বক তত্ত্ব ম্যাক্সওয়েলের, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্ল্যাঙ্কের।

    আলাদা পেজে খুলুন
  3. ৫. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

    1. ক.পুণ্ড্র
    2. খ.সমতট
    3. গ.রাঢ়
    4. ঘ.হরিকেল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পুণ্ড্র

    ব্যাখ্যা

    পুণ্ড্র বাংলার প্রাচীনতম জনপদ; রাজধানী পুণ্ড্রনগর (বর্তমান মহাস্থানগড়, বগুড়া)।

    আলাদা পেজে খুলুন
  4. ৬. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

    1. ক.লুব্ধক
    2. খ.সূর্য
    3. গ.প্রক্সিমা সেন্টোরাই
    4. ঘ.ধ্রুবতারা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. লুব্ধক

    ব্যাখ্যা

    রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক (Sirius)। প্রক্সিমা সেন্টোরাই সূর্যের নিকটতম নক্ষত্র হলেও খালি চোখে দেখা যায় না।

    আলাদা পেজে খুলুন
  5. ৭. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

    1. ক.জটিল সার্জারি চিকিৎসায়
    2. খ.ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
    3. গ.নতুন জাতের বীজ উৎপাদনে
    4. ঘ.টেনিস বলের আকৃতি তৈরিতে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. জটিল সার্জারি চিকিৎসায়

    ব্যাখ্যা

    জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচারে রোবটিক সার্জারি ব্যবহৃত হয়। নতুন জাতের বীজ উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়।

    আলাদা পেজে খুলুন

বাংলা

  1. ৮. বাংলা ভাষার মূল উৎস কী?

    1. ক.হিন্দি ভাষা
    2. খ.বৈদিক ভাষা
    3. গ.উড়িয়া
    4. ঘ.অনার্য ভাষা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. বৈদিক ভাষা

    ব্যাখ্যা

    বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের ভাষা; প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক থেকে প্রাকৃত ও মাগধী অপভ্রংশ হয়ে বাংলার উদ্ভব। তাই অপশনগুলোর মধ্যে মূল উৎস বৈদিক ভাষা।

    আলাদা পেজে খুলুন
  2. ৯. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

    1. ক.সাধুরীতি
    2. খ.চলিতরীতি
    3. গ.কথ্যরীতি
    4. ঘ.লেখ্যরীতি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. সাধুরীতি

    ব্যাখ্যা

    সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম (সংস্কৃত) শব্দবহুল; চলিত রীতিতে তদ্ভব ও দেশি শব্দের ব্যবহার বেশি।

    আলাদা পেজে খুলুন
  3. ১০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?

    1. ক.অব্যয়
    2. খ.সম্বোধন পদ
    3. গ.সর্বনাম
    4. ঘ.ক্রিয়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. অব্যয়

    ব্যাখ্যা

    অব্যয় পদের কোনো রূপান্তর হয় না, তাই সাধু ও চলিত দুই রীতিতেই এর রূপ একই থাকে। সর্বনাম ও ক্রিয়াপদের রূপ দুই রীতিতে আলাদা (যেমন: তাহার/তার, করিয়া/করে)।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন