এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০২৩ প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৮৪টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

ইংরেজি

  1. ১. Find out the mis-spelled word.

    1. A.symetery
    2. B.suggestive
    3. C.symbolic
    4. D.scintillating
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. symetery

    ব্যাখ্যা

    The correct spelling is 'symmetry'; the others are spelled correctly.

    আলাদা পেজে খুলুন
  2. ২. The antonym of the word 'impediment' is :

    1. A.helpful
    2. B.hindrance
    3. C.obstacle
    4. D.useful
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. helpful

    ব্যাখ্যা

    An impediment is a hindrance; the opposite idea is something helpful.

    আলাদা পেজে খুলুন
  3. ৩. 'Call it a day' means :

    1. A.spend the time
    2. B.finish work
    3. C.open an event
    4. D.fix an appointment
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. finish work

    ব্যাখ্যা

    'Call it a day' means to stop working for the day.

    আলাদা পেজে খুলুন
  4. ৪. Choose the word which never has a plural form:

    1. A.mouse
    2. B.information
    3. C.woman
    4. D.inventor
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. information

    ব্যাখ্যা

    'Information' is an uncountable noun and has no plural form.

    আলাদা পেজে খুলুন
  5. ৫. Few men are free from faults. Here 'few' means :

    1. A.none
    2. B.some
    3. C.hardly any
    4. D.not much
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. hardly any

    ব্যাখ্যা

    'Few' without 'a' has a negative sense: hardly any.

    আলাদা পেজে খুলুন
  6. ৬. Which one of the following is an abstract noun?

    1. A.child
    2. B.family
    3. C.boy
    4. D.childhood
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. childhood

    ব্যাখ্যা

    Childhood names a state or period, not a thing you can touch, so it is an abstract noun.

    আলাদা পেজে খুলুন
  7. ৭. Which one of the following is an example of an indefinite pronoun?

    1. A.such
    2. B.either
    3. C.this
    4. D.any
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. any

    ব্যাখ্যা

    'Any' refers to no particular person or thing, so it is an indefinite pronoun; 'either' is distributive and 'this' demonstrative.

    আলাদা পেজে খুলুন
  8. ৮. Choose the correct one to fill in the blank. "I came to England ___ English".

    1. A.for to learn
    2. B.to learn
    3. C.to learning
    4. D.for learning
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. to learn

    ব্যাখ্যা

    Purpose is expressed with a to-infinitive: 'came to England to learn English'.

    আলাদা পেজে খুলুন
  9. ৯. The synonym of the word 'anarchy' is :

    1. A.lawlessness
    2. B.discipline
    3. C.placidity
    4. D.serenity
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. lawlessness

    ব্যাখ্যা

    Anarchy means a state of lawlessness or disorder.

    আলাদা পেজে খুলুন
  10. ১০. We work every day except Friday. What part of speech is 'except'?

    1. A.adjective
    2. B.conjunction
    3. C.preposition
    4. D.adverb
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. preposition

    ব্যাখ্যা

    'Except' introduces the noun 'Friday', so it is a preposition.

    আলাদা পেজে খুলুন
  11. ১১. Select the correct word to fill up the gap in the sentence, "He complained to me ___ your conduct."

    1. A.about
    2. B.on
    3. C.for
    4. D.of
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. about

    ব্যাখ্যা

    We complain to a person 'about' something.

    আলাদা পেজে খুলুন
  12. ১২. What is the correct indirect form of : He said "You had better see a doctor"?

    1. A.He advised that he should see a doctor.
    2. B.He suggested that he had seen a doctor.
    3. C.He proposed to see a doctor.
    4. D.He advised me to see a doctor.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. He advised me to see a doctor.

    ব্যাখ্যা

    'Had better' expresses advice, so it is reported with 'advised + object + to-infinitive'.

    আলাদা পেজে খুলুন

সাধারণ জ্ঞান

  1. ১৩. মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

    1. ক.মৌলানা ভাসানী
    2. খ.তাজউদ্দিন আহমদ
    3. গ.সৈয়দ নজরুল ইসলাম
    4. ঘ.কমরেড মণি সিংহ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. মৌলানা ভাসানী

    ব্যাখ্যা

    মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

    আলাদা পেজে খুলুন
  2. ১৪. সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

    1. ক.বরেন্দ্র
    2. খ.গৌড়
    3. গ.হরিকেল
    4. ঘ.পুণ্ড্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. হরিকেল

    ব্যাখ্যা

    প্রাচীন হরিকেল জনপদের মধ্যে সিলেট (শ্রীহট্ট) ও চট্টগ্রামের অংশ ছিল।

    আলাদা পেজে খুলুন
  3. ১৫. বাংলাভাষায় প্রথম ইঞ্জিনের নাম কি?

    1. ক.প্রজাপতি (Projapoti)
    2. খ.ঘাস ফড়িং (Ghas-Foring)
    3. গ.গুগল বাংলা (Google Bangla)
    4. ঘ.পিপীলিকা (Pipilika)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পিপীলিকা (Pipilika)

    ব্যাখ্যা

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৈরি 'পিপীলিকা' প্রথম বাংলা সার্চ ইঞ্জিন।

    আলাদা পেজে খুলুন
  4. ১৬. 'ঢাকা গেইজ' কে নির্মাণ করেছেন?

    1. ক.শের শাহ সুরি
    2. খ.মীর জুমলা
    3. গ.শাহ সুজা
    4. ঘ.শায়েস্তা খান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মীর জুমলা

    ব্যাখ্যা

    মুঘল সুবাদার মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন।

    আলাদা পেজে খুলুন
  5. ১৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃত লাভ করে কোন তারিখে?

    1. ক.৩০ নভেম্বর ২০২৩
    2. খ.৩০ সেপ্টেম্বর ২০২৩
    3. গ.৩১ অক্টোবর ২০২৩
    4. ঘ.০১ নভেম্বর ২০২৩
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৩১ অক্টোবর ২০২৩

    ব্যাখ্যা

    ৩১ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কালাজ্বর নির্মূলকারী প্রথম দেশের স্বীকৃতি দেয়।

    আলাদা পেজে খুলুন
  6. ১৮. "সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতাটির রচয়িতা কে?

    1. ক.জর্জ হ্যারিসন
    2. খ.পল ওয়ালেস
    3. গ.বব ডিলান
    4. ঘ.অ্যালেন গিন্সবার্গ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. অ্যালেন গিন্সবার্গ

    ব্যাখ্যা

    'September on Jessore Road' মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের কবিতা।

    আলাদা পেজে খুলুন
  7. ১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থে লিপিবদ্ধ আছে?

    1. ক.১৯৫৫
    2. খ.১৯৬৬
    3. গ.১৯৭০
    4. ঘ.১৯৬০
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৯৫৫

    ব্যাখ্যা

    'অসমাপ্ত আত্মজীবনী'তে বঙ্গবন্ধুর জীবনের ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা লিপিবদ্ধ আছে।

    আলাদা পেজে খুলুন
  8. ২০. কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসাবে অংশগ্রহণ করে?

    1. ক.জামালউদ্দিন আহমেদ
    2. খ.হামিদুজ্জামান খান
    3. গ.শাহাবুদ্দিন আহমেদ
    4. ঘ.আমিনুল ইসলাম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. শাহাবুদ্দিন আহমেদ

    ব্যাখ্যা

    চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশ নেন।

    আলাদা পেজে খুলুন

পদার্থবিজ্ঞান

  1. ২১. নিচের কোনটি রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?

    1. ক.পিতল
    2. খ.অ্যালুমিনিয়াম
    3. গ.তামা
    4. ঘ.সিলিকন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. সিলিকন

    ব্যাখ্যা

    অর্ধপরিবাহী সিলিকনে তাপমাত্রা বাড়লে বাহক বাড়ে ও রোধ কমে, তাই উষ্ণতা সহগ ঋণাত্মক।

    আলাদা পেজে খুলুন
  2. ২২. একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তন হয়-

    1. ক.কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ
    2. খ.কম্পাঙ্ক ও বেগ
    3. গ.কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য
    4. ঘ.তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ

    ব্যাখ্যা

    মাধ্যম বদলালে কম্পাঙ্ক উৎসের ওপর নির্ভর করে অপরিবর্তিত থাকে; বেগ ও তরঙ্গদৈর্ঘ্য বদলায়।

    আলাদা পেজে খুলুন
  3. ২৩. দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?

    1. ক.তড়িৎবিভব
    2. খ.তড়িৎপ্রাবল্য
    3. গ.আধানের পরিমাণ
    4. ঘ.তড়িৎক্ষেত্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. তড়িৎবিভব

    ব্যাখ্যা

    আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাই দিক নির্ভর করে তড়িৎ বিভবের ওপর।

    আলাদা পেজে খুলুন
  4. ২৪. স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?

    1. ক.বিভবশক্তি
    2. খ.তাপশক্তি
    3. গ.রাসায়নিক শক্তি
    4. ঘ.গতিশক্তি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বিভবশক্তি

    ব্যাখ্যা

    প্রসারিত স্প্রিংয়ে স্থিতিস্থাপক বিভবশক্তি (½kx²) সঞ্চিত হয়।

    আলাদা পেজে খুলুন
  5. ২৫. শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না কারণ এ ধরনের তরঙ্গ–

    1. ক.অনুদৈর্ঘ্য
    2. খ.চলমান
    3. গ.অনুপ্রস্থ
    4. ঘ.স্থির
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. অনুদৈর্ঘ্য

    ব্যাখ্যা

    সমবর্তন কেবল অনুপ্রস্থ তরঙ্গের হয়; বায়ুতে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ।

    আলাদা পেজে খুলুন
  6. ২৬. মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত?

    1. ক.10⁻¹² wm⁻²
    2. খ.10⁻⁶ wm⁻²
    3. গ.10⁻¹⁰ wm⁻²
    4. ঘ.10⁻⁸ wm⁻²
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 10⁻¹² wm⁻²

    ব্যাখ্যা

    শ্রাব্যতার সীমা বা ন্যূনতম শ্রাব্য তীব্রতা 10⁻¹² W m⁻²।

    আলাদা পেজে খুলুন
  7. ২৭. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়?

    1. ক.32°
    2. খ.40°
    3. গ.– 32°
    4. ঘ.– 40°
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. – 40°

    ব্যাখ্যা

    C/5 = (F − 32)/9-এ C = F = x বসালে 9x = 5x − 160 ⇒ x = −40।

    আলাদা পেজে খুলুন
  8. ২৮. কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়?

    1. ক.মেসন
    2. খ.ফোটন
    3. গ.গ্রাভিটন
    4. ঘ.প্রোটন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ফোটন

    ব্যাখ্যা

    তড়িৎচুম্বকীয় বলের বাহক কণা ফোটন।

    আলাদা পেজে খুলুন
  9. ২৯. নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়–

    1. ক.নিউট্রনের গতি স্থির রাখার জন্য
    2. খ.কিছু ইলেকট্রন শোষণের জন্য
    3. গ.কিছু নিউট্রন শোষণের জন্য
    4. ঘ.নিউট্রনের গতি ত্বরান্বিত করার জন্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. কিছু নিউট্রন শোষণের জন্য

    ব্যাখ্যা

    ক্যাডমিয়াম নিউট্রন শোষণ করে শৃঙ্খল বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।

    আলাদা পেজে খুলুন
  10. ৩০. নিচের কোনটি অন্তরক?

    1. ক.সিরামিক
    2. খ.বিসমাথ
    3. গ.সিলিকন
    4. ঘ.লোহা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. সিরামিক

    ব্যাখ্যা

    সিরামিক অন্তরক; লোহা পরিবাহী, সিলিকন অর্ধপরিবাহী।

    আলাদা পেজে খুলুন
  11. ৩১. কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়?

    1. ক.সমায়তন
    2. খ.সমচাপীয়
    3. গ.রুদ্ধতাপীয়
    4. ঘ.সমোষ্ণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. রুদ্ধতাপীয়

    ব্যাখ্যা

    শব্দ তরঙ্গে সংকোচন-প্রসারণ এত দ্রুত হয় যে তাপ বিনিময়ের সময় থাকে না, তাই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় (ল্যাপলাসের সংশোধনী)।

    আলাদা পেজে খুলুন
  12. ৩২. শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ী ভেঙে যায়?

    1. ক.স্বরকম্প
    2. খ.তীব্রতা
    3. গ.মুক্ত কম্পন
    4. ঘ.পরবশ কম্পন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পরবশ কম্পন

    ব্যাখ্যা

    ভূমিকম্পের কম্পন ঘরবাড়িকে জোর করে কম্পিত করে (পরবশ কম্পন); কম্পাঙ্ক মিলে গেলে অনুনাদে বিস্তার বেড়ে ভবন ভেঙে পড়ে।

    আলাদা পেজে খুলুন
  13. ৩৩. একটি বস্তুর ভরবেগের দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে?

    1. ক.একই থাকে
    2. খ.চারগুণ
    3. গ.দ্বিগুণ
    4. ঘ.আটগুণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. চারগুণ

    ব্যাখ্যা

    K = p²/2m, তাই ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ।

    আলাদা পেজে খুলুন
  14. ৩৪. সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়?

    1. ক.neon
    2. খ.oxygen
    3. গ.nitrogen
    4. ঘ.helium
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. helium

    ব্যাখ্যা

    সূর্যের কেন্দ্রে নিউক্লিয় ফিউশনে হাইড্রোজেন নিউক্লিয়াস মিলে হিলিয়াম তৈরি হয়।

    আলাদা পেজে খুলুন
  15. ৩৫. কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?

    1. ক.নীল ও কমলা
    2. খ.লাল ও নীল
    3. গ.হলুদ ও সবুজ
    4. ঘ.লাল ও সবুজ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. লাল ও নীল

    ব্যাখ্যা

    প্রতিসরাঙ্কের পার্থক্য সবচেয়ে বেশি বর্ণালির দুই প্রান্তে; বিকল্পগুলোর মধ্যে লাল ও নীলের জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক।

    আলাদা পেজে খুলুন
  16. ৩৬. কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমণ ঘটে?

    1. ক.মহাকর্ষ বল
    2. খ.তড়িৎ চুম্বকীয় বল
    3. গ.দুর্বল নিউক্লিয় বল
    4. ঘ.সবল নিউক্লিয় বল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. দুর্বল নিউক্লিয় বল

    ব্যাখ্যা

    বিটা ক্ষয়ে নিউট্রন প্রোটনে পরিণত হয়ে ইলেকট্রন ও নিউট্রিনো নির্গত করে -- এটি দুর্বল নিউক্লিয় বলের ক্রিয়া।

    আলাদা পেজে খুলুন
  17. ৩৭. কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরী করা হয়?

    1. ক.তাপগতি বিদ্যার প্রথম সূত্র
    2. খ.তাপগতি বিদ্যার তৃতীয় সূত্র
    3. গ.তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র
    4. ঘ.তাপগতি বিদ্যার শূন্যতম সূত্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র

    ব্যাখ্যা

    তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটরের কার্যনীতি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ওপর ভিত্তি করে।

    আলাদা পেজে খুলুন
  18. ৩৮. হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়?

    1. ক.এক্স রশ্মি
    2. খ.গামা রশ্মি
    3. গ.লেজার রশ্মি
    4. ঘ.ক্যাথোড রশ্মি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. লেজার রশ্মি

    ব্যাখ্যা

    হলোগ্রাফিতে সুসংগত (coherent) আলো লাগে, তাই লেজার রশ্মি ব্যবহৃত হয়।

    আলাদা পেজে খুলুন
  19. ৩৯. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে?

    1. ক.তিনগুণ
    2. খ.অর্ধেক
    3. গ.চারগুণ
    4. ঘ.দ্বিগুণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. অর্ধেক

    ব্যাখ্যা

    R = ρL/A, তাই প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে রোধ অর্ধেক।

    আলাদা পেজে খুলুন
  20. ৪০. ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে?

    1. ক.তাপ উৎপাদন করে
    2. খ.দূর্বল সাংকেতিক বিবর্ধিত করে
    3. গ.ভোল্টেজ নিয়ন্ত্রণ করে
    4. ঘ.লাইন ভোল্টেজকে ত্রুটিমুক্ত করে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. দূর্বল সাংকেতিক বিবর্ধিত করে

    ব্যাখ্যা

    ট্রানজিস্টরের প্রধান কাজ দুর্বল সংকেতকে বিবর্ধিত করা (এমপ্লিফায়ার) এবং সুইচ হিসেবে কাজ করা।

    আলাদা পেজে খুলুন

রসায়ন

  1. ৪১. 30°C উষ্ণতায় KCl এর দ্রাব্যতা 37.2 g/100 g পানি। 85g KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন?

    1. ক.230.95 g
    2. খ.228.49 g
    3. গ.230.56 g
    4. ঘ.228.80 g
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 228.49 g

    ব্যাখ্যা

    37.2 g KCl দ্রবীভূত হয় 100 g পানিতে; তাই 85 g-এর জন্য পানি = 85 × 100 ÷ 37.2 ≈ 228.49 g।

    আলাদা পেজে খুলুন
  2. ৪২. কোনটিতে যোজনী ও জারণ মান উভয়ই শূন্য?

    1. ক.CH₂Cl
    2. খ.MgO
    3. গ.F₂
    4. ঘ.Ne
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. Ne

    ব্যাখ্যা

    নিষ্ক্রিয় গ্যাস Ne কোনো বন্ধন গঠন করে না, তাই যোজনী ও জারণ মান দুটিই শূন্য।

    আলাদা পেজে খুলুন
  3. ৪৩. NTP তে 2.24 L গ্যাসে কতটি CO₂ molecules থাকে?

    1. ক.6.011 × 10²³
    2. খ.6.023 × 10²¹
    3. গ.6.023 × 10²²
    4. ঘ.6.023 × 10²³
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 6.023 × 10²²

    ব্যাখ্যা

    2.24 L = 0.1 মোল; অণুর সংখ্যা = 0.1 × 6.023 × 10²³ = 6.023 × 10²²।

    আলাদা পেজে খুলুন
  4. ৪৪. কোন যৌগটি জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে না?

    1. ক.CH₃CH₂OH
    2. খ.C₂H₅COOH
    3. গ.C₆H₅OH
    4. ঘ.C₆H₅COOH
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. CH₃CH₂OH

    ব্যাখ্যা

    ইথানল অত্যন্ত দুর্বল অ্যাসিড, জলীয় NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে না; ফেনল ও কার্বক্সিলিক অ্যাসিড করে।

    আলাদা পেজে খুলুন
  5. ৪৫. 250 mL 0.1 M Na₂CO₃ দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na₂CO₃ দরকার?

    1. ক.26.5 g
    2. খ.10.6 g
    3. গ.1.60 g
    4. ঘ.2.65 g
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 2.65 g

    ব্যাখ্যা

    মোল = 0.1 × 0.250 = 0.025; ভর = 0.025 × 106 = 2.65 g।

    আলাদা পেজে খুলুন
  6. ৪৬. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়?

    1. ক.CO₂
    2. খ.H₂
    3. গ.Ar
    4. ঘ.N₂
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. N₂

    ব্যাখ্যা

    বজ্রপাতের উচ্চ তাপে নিষ্ক্রিয় N₂, O₂-এর সঙ্গে যুক্ত হয়ে NO তৈরি করে।

    আলাদা পেজে খুলুন
  7. ৪৭. ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়?

    1. ক.CH₃COOH and CH₃COONa
    2. খ.NH₄Cl and NH₄OH
    3. গ.NaOH and NaCl
    4. ঘ.Na₂SO₄ and H₂SO₄
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. NH₄Cl and NH₄OH

    ব্যাখ্যা

    দুর্বল ক্ষার NH₄OH ও তার লবণ NH₄Cl মিলে ক্ষারীয় বাফার তৈরি করে; CH₃COOH/CH₃COONa অম্লীয় বাফার।

    আলাদা পেজে খুলুন
  8. ৪৮. কোন গ্যাসদ্বয়ের ব্যাপনের হার সমান?

    1. ক.C₂H₄, O₂
    2. খ.N₂, CO
    3. গ.CO, O₂
    4. ঘ.N₂, O₂
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. N₂, CO

    ব্যাখ্যা

    গ্রাহামের সূত্রে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক; N₂ ও CO দুটিরই আণবিক ভর 28, তাই হার সমান।

    আলাদা পেজে খুলুন
  9. ৪৯. ব্যুরেটের পর পর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত মিঃ লিঃ (mL)?

    1. ক.0.001 mL
    2. খ.1.0 mL
    3. গ.0.01 mL
    4. ঘ.0.1 mL
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. 0.1 mL

    ব্যাখ্যা

    সাধারণ ব্যুরেটে পরপর দুটি ক্ষুদ্রতম দাগের পার্থক্য 0.1 mL।

    আলাদা পেজে খুলুন
  10. ৫০. ফরমালডিহাইড এবং পটাসিয়াম (হাইড্রোক্সাইড) একত্রে উত্তপ্ত করা হলে কি পাওয়া যায়?

    1. ক.methane
    2. খ.ethyl formate
    3. গ.methyl alcohol
    4. ঘ.acetylene
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. methyl alcohol

    ব্যাখ্যা

    ক্যানিজারো বিক্রিয়ায় HCHO গাঢ় KOH-এর সঙ্গে মিথাইল অ্যালকোহল ও পটাসিয়াম ফরমেট দেয়।

    আলাদা পেজে খুলুন
  11. ৫১. ইথাইল আয়োডাইড ও KOH(aq) এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

    1. ক.ethanol
    2. খ.ethane
    3. গ.ethyne
    4. ঘ.ethene
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ethanol

    ব্যাখ্যা

    জলীয় KOH-এ নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে C₂H₅I থেকে ইথানল তৈরি হয়; অ্যালকোহলীয় KOH দিলে ইথিন হতো।

    আলাদা পেজে খুলুন
  12. ৫২. 50 mL সম্পৃক্ত দ্রবণে 5g CaCl₂ আছে। লিটার প্রতি এর দ্রাব্যতা কত?

    1. ক.10 gL⁻¹
    2. খ.100 gL⁻¹
    3. গ.110 gL⁻¹
    4. ঘ.101 gL⁻¹
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. 100 gL⁻¹

    ব্যাখ্যা

    50 mL-এ 5 g হলে 1000 mL-এ 100 g; তাই দ্রাব্যতা 100 g L⁻¹।

    আলাদা পেজে খুলুন
  13. ৫৩. কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি?

    1. ক.Na
    2. খ.K
    3. গ.Cs
    4. ঘ.Rb
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. Na

    ব্যাখ্যা

    গ্রুপে উপর থেকে নিচে আকার বাড়ায় আয়নীকরণ শক্তি কমে; তাই Na-এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি।

    আলাদা পেজে খুলুন
  14. ৫৪. গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে?

    1. ক.ইলেকট্রোনেগেটিভিটি
    2. খ.১ম ইলেকট্রন আসক্তি
    3. গ.১ম আয়নীকরণ শক্তি
    4. ঘ.২য় ইলেকট্রন আসক্তি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১ম ইলেকট্রন আসক্তি

    ব্যাখ্যা

    গ্যাসীয় পরমাণুতে একটি ইলেকট্রন যুক্ত হওয়ার শক্তি পরিবর্তনকে প্রথম ইলেকট্রন আসক্তি বলে।

    আলাদা পেজে খুলুন
  15. ৫৫. নিচের কোনটি আলোক সক্রিয়?

    1. ক.CH₃CH(NH₂) COOH
    2. খ.(CH₃)₃C–OH
    3. গ.CH₃CH = CHCH₃
    4. ঘ.NO₂CH – Cl
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. CH₃CH(NH₂) COOH

    ব্যাখ্যা

    অ্যালানিনে (CH₃CH(NH₂)COOH) মাঝের কার্বনে চারটি ভিন্ন মূলক থাকায় এটি কাইরাল ও আলোক সক্রিয়।

    আলাদা পেজে খুলুন
  16. ৫৬. 20 cm³ 0.25 M H₂SO₄ দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে?

    1. ক.30 cm³
    2. খ.10 cm³
    3. গ.20 cm³
    4. ঘ.50 cm³
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. 30 cm³

    ব্যাখ্যা

    M₁V₁ = M₂V₂ ⇒ 0.25 × 20 = 0.1 × V₂ ⇒ V₂ = 50 cm³; তাই যোগ করতে হবে 50 − 20 = 30 cm³ পানি।

    আলাদা পেজে খুলুন
  17. ৫৭. তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক?

    1. ক.phenolphthalein
    2. খ.thymol blue
    3. গ.methyl orange
    4. ঘ.litmus
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. methyl orange

    ব্যাখ্যা

    তীব্র অ্যাসিড-মৃদু ক্ষার টাইট্রেশনে প্রান্তবিন্দু অম্লীয় অঞ্চলে পড়ে, তাই মিথাইল অরেঞ্জ উপযুক্ত।

    আলাদা পেজে খুলুন
  18. ৫৮. 18°C তাপমাত্রায় 0.8 atm চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25 gL⁻¹ হলে এর আণবিক ভর কত?

    1. ক.24.36 g mol⁻¹
    2. খ.36.63 g mol⁻¹
    3. গ.67.11 g mol⁻¹
    4. ঘ.36.24 g mol⁻¹
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 67.11 g mol⁻¹

    ব্যাখ্যা

    M = dRT/P = 2.25 × 0.0821 × 291 ÷ 0.8 ≈ 67.1 g mol⁻¹।

    আলাদা পেজে খুলুন
  19. ৫৯. কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরী মূলক উভয়ই বিদ্যমান?

    1. ক.ম্যালেলিক অ্যাসিড (maleie acid)
    2. খ.ফিউরিক অ্যাসিড (fumaric acid)
    3. গ.ল্যাকটিক অ্যাসিড (lactic acid)
    4. ঘ.অক্সালিক অ্যাসিড (oxalic acid)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ল্যাকটিক অ্যাসিড (lactic acid)

    ব্যাখ্যা

    ল্যাকটিক অ্যাসিডে (CH₃CH(OH)COOH) –OH ও –COOH দুটি মূলকই আছে।

    আলাদা পেজে খুলুন
  20. ৬০. কোন জৈব যৌগে H atom নাই?

    1. ক.cyclohexane
    2. খ.dichloromethane
    3. গ.iodoform
    4. ঘ.hexachlorobenzene
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. hexachlorobenzene

    ব্যাখ্যা

    হেক্সাক্লোরোবেনজিন (C₆Cl₆)-এ সব H-এর জায়গায় Cl বসেছে, তাই কোনো H পরমাণু নেই।

    আলাদা পেজে খুলুন
  21. ৬১. নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনী বর্ণ দেয়?

    1. ক.K⁺
    2. খ.Al³⁺
    3. গ.Ni²⁺
    4. ঘ.Na⁺
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. K⁺

    ব্যাখ্যা

    পটাসিয়াম যৌগ শিখায় হালকা বেগুনি বর্ণ দেয়; Na⁺ দেয় সোনালি হলুদ।

    আলাদা পেজে খুলুন

জীববিজ্ঞান

  1. ৬২. জেনেটিক ম্যাপ তৈরি করা হয়-

    1. ক.মেয়োসিসের বিয়োজন বিভাজনের শতকরা হার থেকে
    2. খ.মাইটোটিক ইনডেক্স থেকে
    3. গ.কোষে ক্রোমোসোমের অবস্থান থেকে
    4. ঘ.ক্রসিংওভারের শতকরা হার থেকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ক্রসিংওভারের শতকরা হার থেকে

    ব্যাখ্যা

    দুই জিনের মধ্যে ক্রসিংওভারের শতকরা হার তাদের দূরত্ব নির্দেশ করে; এ থেকে জেনেটিক (লিংকেজ) ম্যাপ তৈরি হয়।

    আলাদা পেজে খুলুন
  2. ৬৩. কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশী থাকে?

    1. ক.কবুতর
    2. খ.ঘাসফড়িং
    3. গ.মানুষ
    4. ঘ.মুরগী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ঘাসফড়িং

    ব্যাখ্যা

    ঘাসফড়িংয়ে স্ত্রী XX ও পুরুষ XO; তাই স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি।

    আলাদা পেজে খুলুন
  3. ৬৪. Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?

    1. ক.নেফ্রন
    2. খ.মালপিজিয়াম নালিকা
    3. গ.শিখা কোষ
    4. ঘ.নেফ্রিডিয়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মালপিজিয়াম নালিকা

    ব্যাখ্যা

    পতঙ্গসহ Arthropoda-র প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা; নেফ্রিডিয়া Annelida-র, শিখা কোষ Platyhelminthes-এর।

    আলাদা পেজে খুলুন
  4. ৬৫. প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে
    2. খ.সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার
    3. গ.কোষ কেন্দ্র বড় কোষ গহ্বর থাকে
    4. ঘ.কোষে সেন্ট্রোসোম থাকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কোষে সেন্ট্রোসোম থাকে

    ব্যাখ্যা

    প্রাণীকোষে সেন্ট্রোসোম থাকে; প্লাস্টিড, শ্বেতসার সঞ্চয় ও বড় কোষগহ্বর উদ্ভিদকোষের বৈশিষ্ট্য।

    আলাদা পেজে খুলুন
  5. ৬৬. শৈবাল বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে
    2. খ.সবুজ এবং লাল শৈবাল মিলিত হয়ে লাইকেন গঠন করে
    3. গ.ডায়াটমে ফিউকোজেনথিন নামক রঞ্জক থাকে
    4. ঘ.সোনালী-হলুদ শৈবাল জলজ বাস্তুতন্ত্র নষ্ট করে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে

    ব্যাখ্যা

    কোরালাইন লোহিত শৈবাল ক্যালসিয়াম কার্বনেট জমিয়ে প্রবাল প্রাচীর গঠনে ভূমিকা রাখে।

    আলাদা পেজে খুলুন
  6. ৬৭. ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.এটি DNA ভাইরাস
    2. খ.আক্রান্ত ব্যক্তির রক্তে IgM অ্যান্টিবডি বেশি পাওয়া যায়
    3. গ.এটি রাইনো ভাইরাসের উদাহরণ
    4. ঘ.শুধুমাত্র এডিস এজেপ্টি (Aedes aegypti) মশা রোগ সৃষ্টি করে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. আক্রান্ত ব্যক্তির রক্তে IgM অ্যান্টিবডি বেশি পাওয়া যায়

    ব্যাখ্যা

    ডেঙ্গু আক্রান্তের রক্তে প্রথম দিকে IgM অ্যান্টিবডি বাড়ে, যা রোগনির্ণয়ে ব্যবহৃত; এটি RNA ভাইরাস এবং Aedes albopictus-ও এটি ছড়ায়।

    আলাদা পেজে খুলুন
  7. ৬৮. কলেরা বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ
    2. খ.বিশ্বে প্রতি বছর ২,০০,০০০ লোক মারা যায়
    3. গ.গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এ রোগের কারণ
    4. ঘ.বাংলাদেশে সাধারণত V cholerae 0139 পাওয়া যায়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এ রোগের কারণ

    ব্যাখ্যা

    কলেরা গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া Vibrio cholerae দ্বারা সৃষ্ট; বাংলাদেশে সাধারণত O1 সেরোগ্রুপ পাওয়া যায়।

    আলাদা পেজে খুলুন
  8. ৬৯. নিচের কোনটি লাইসোসোম (Lysosome) এর বৈশিষ্ট্য?

    1. ক.বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে
    2. খ.বাহ্যিক আবরণী দ্বারা আবৃত থাকে না
    3. গ.প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ
    4. ঘ.বিভিন্ন ধরনের এনজাইম থাকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বিভিন্ন ধরনের এনজাইম থাকে

    ব্যাখ্যা

    লাইসোসোমে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে; এটি একক ঝিল্লিতে আবৃত।

    আলাদা পেজে খুলুন
  9. ৭০. নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশ বসবাসের ফলে যে বিবর্তন ঘটে তাকে বলা হয়-

    1. ক.অভিসারী
    2. খ.অপসারী
    3. গ.ম্যাক্রো
    4. ঘ.সমান্তরাল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. অপসারী

    ব্যাখ্যা

    একই পূর্বপুরুষ থেকে আসা জীবেরা ভিন্ন পরিবেশে ভিন্ন হয়ে গেলে তাকে অপসারী (divergent) বিবর্তন বলে।

    আলাদা পেজে খুলুন
  10. ৭১. সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.শুধুমাত্র প্রাণীকোষে থাকে
    2. খ.আরএনএ (RNA) এবং প্রোটিন দিয়ে গঠিত
    3. গ.মাকুতন্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত করে
    4. ঘ.সেন্ট্রিওল থাকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মাকুতন্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত করে

    ব্যাখ্যা

    সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরে মাকুতন্তু যুক্ত হয়ে ক্রোমোজোমকে মেরুর দিকে টানে।

    আলাদা পেজে খুলুন
  11. ৭২. হিমোগ্লোবিনের কোন অংশে CO₂ যুক্ত হয়?

    1. ক.–NH₂
    2. খ.–HCO₃
    3. গ.–COOH
    4. ঘ.–OH
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. –NH₂

    ব্যাখ্যা

    CO₂ হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিনো (–NH₂) মূলকের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবিন তৈরি করে।

    আলাদা পেজে খুলুন
  12. ৭৩. প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে?

    1. ক.ফাইব্রিনোজেন
    2. খ.এলবুমিন
    3. গ.গ্লোবিউলিন
    4. ঘ.সেরোটোনিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ফাইব্রিনোজেন

    ব্যাখ্যা

    প্লাজমার ফাইব্রিনোজেন ফাইব্রিনে পরিণত হয়ে রক্ত জমাট বাঁধায় ও রক্তক্ষরণ বন্ধ করে।

    আলাদা পেজে খুলুন
  13. ৭৪. জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক?

    1. ক.কোলেস্টেরল কোষ আবরণীর তারল্যতা বৃদ্ধি করে
    2. খ.ফসফোলিপিড কোষের আয়নকে স্থির রাখে
    3. গ.লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে
    4. ঘ.মহিলাদের রক্তের LDL হৃদরোগের ঝুঁকি কমায়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে

    ব্যাখ্যা

    ক্যারোটিনয়েডের মতো লিপিড-জাতীয় রঞ্জক উদ্ভিদে হলুদ-কমলা বর্ণ সৃষ্টি করে।

    আলাদা পেজে খুলুন
  14. ৭৫. গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক?

    1. ক.উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে
    2. খ.পেশির কাজে শক্তি যোগান দেয়
    3. গ.আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে
    4. ঘ.পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. পেশির কাজে শক্তি যোগান দেয়

    ব্যাখ্যা

    প্রাণীর যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয় এবং পেশির কাজে শক্তি দেয়।

    আলাদা পেজে খুলুন
  15. ৭৬. কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়?

    1. ক.platyhelminthes
    2. খ.nematoda
    3. গ.echinodermata
    4. ঘ.arthropoda
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. nematoda

    ব্যাখ্যা

    গোলকৃমি (Nematoda), যেমন Ascaris-এর জীবনচক্রে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়।

    আলাদা পেজে খুলুন
  16. ৭৭. বর্ণান্ধ বাবা ও স্বাভাবিক দৃষ্টির মায়ের (বাহক নয়) কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত?

    1. ক.75%
    2. খ.50%
    3. গ.100%
    4. ঘ.25%
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. 100%

    ব্যাখ্যা

    বাবা XᶜY, মা XX হলে সব কন্যা XᶜX -- বাহক কিন্তু স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন; অর্থাৎ ১০০%।

    আলাদা পেজে খুলুন
  17. ৭৮. ম্যালেরিয়া রোগীর রক্তশূন্যতার প্রধান কারণ কোনটি?

    1. ক.Haemolysin এন্টিবডি দ্বারা লোহিত কণিকা ধ্বংস
    2. খ.পুষ্টির অভাবে রক্তকণিকা তৈরি হয় না
    3. গ.এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্রে লোহিত কণিকা ধ্বংস
    4. ঘ.প্লীহা নিঃসৃত lysolecithin দ্বারা লোহিত কণিকা ধ্বংস
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. এরিথ্রোসাইটিক সাইজোগনিক চক্রে লোহিত কণিকা ধ্বংস

    ব্যাখ্যা

    প্লাজমোডিয়াম লোহিত কণিকার ভেতরে সাইজোগনি চক্রে বংশবৃদ্ধি করে কণিকা ফাটিয়ে বের হয়, ফলে রক্তশূন্যতা হয়।

    আলাদা পেজে খুলুন
  18. ৭৯. রাইবোজ–

    1. ক.অ্যালডোহেক্সোজ নামে পরিচিত
    2. খ.বিভিন্ন কো-এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়
    3. গ.60°C তাপে গলে
    4. ঘ.ডিএনএ (DNA) এর মূল উপাদান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. বিভিন্ন কো-এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়

    ব্যাখ্যা

    রাইবোজ একটি অ্যালডোপেন্টোজ শর্করা; এটি RNA এবং ATP, NAD, FAD, CoA-র মতো কো-এনজাইম গঠনে লাগে।

    আলাদা পেজে খুলুন
  19. ৮০. ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটি?

    1. ক.এটি লিপোপ্রোটিন ও কোলেস্টেরল সমন্বয়ে গঠিত
    2. খ.এতে কোন এনজাইম থাকে না
    3. গ.এটি দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে
    4. ঘ.এটি কোষ প্রাচীরের বাইরের স্তর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. এটি দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে

    ব্যাখ্যা

    ব্যাকটেরিয়ার কোষঝিল্লি বৈষম্যভেদ্য, তাই দ্রবীভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে; এতে কোলেস্টেরল থাকে না।

    আলাদা পেজে খুলুন
  20. ৮১. নিচের কোন কোষ যে কোন ধরনের কোষে পরিণত হতে পারে?

    1. ক.নিডোব্লাস্ট কোষ
    2. খ.আবরণী কোষ
    3. গ.সংবেদী কোষ
    4. ঘ.ইন্টারস্টিশিয়াল কোষ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ইন্টারস্টিশিয়াল কোষ

    ব্যাখ্যা

    Hydra-র ইন্টারস্টিশিয়াল কোষ অবিভেদিত, এরা প্রয়োজনে যেকোনো কোষে পরিণত হতে পারে।

    আলাদা পেজে খুলুন
  21. ৮২. কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে?

    1. ক.Clostridium
    2. খ.Mycobacterium
    3. গ.Vibria cholerae
    4. ঘ.Salmonella typhi
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. Clostridium

    ব্যাখ্যা

    Clostridium অবাত (anaerobic) ব্যাকটেরিয়া, মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে।

    আলাদা পেজে খুলুন
  22. ৮৩. কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে?

    1. ক.পেপসিন
    2. খ.মল্টেজ
    3. গ.টায়ালিন
    4. ঘ.লাইসোজাইম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. লাইসোজাইম

    ব্যাখ্যা

    চোখের পানি ও লালার লাইসোজাইম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ভেঙে ধ্বংস করে।

    আলাদা পেজে খুলুন
  23. ৮৪. সরিসৃপের যুগ কোনটি?

    1. ক.মেসোজয়িক
    2. খ.প্যালিওজয়িক
    3. গ.আরকিওজয়িক
    4. ঘ.সিনোজয়িক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. মেসোজয়িক

    ব্যাখ্যা

    মেসোজোয়িক মহাযুগে ডাইনোসরসহ সরীসৃপের প্রাধান্য ছিল, তাই একে সরীসৃপের যুগ বলে।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন