জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ইউনিট C (বাণিজ্য শাখা) ২০২৫ প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৯৩টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

ইংরেজি

  1. ১. Choose the correct sentence.

    1. A.It was occurred last night.
    2. B.I belong to this family.
    3. C.It is consisted of five members.
    4. D.This house is belonged to me.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. I belong to this family.

    ব্যাখ্যা

    Occur, consist and belong are intransitive and cannot be passive; 'I belong to this family' is correct.

    আলাদা পেজে খুলুন
  2. ২. The antonym of 'destitute' is ___.

    1. A.indigent
    2. B.wealthy
    3. C.debt
    4. D.depressed
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. wealthy

    ব্যাখ্যা

    Destitute means extremely poor; the opposite is wealthy.

    আলাদা পেজে খুলুন
  3. ৩. Choose the passive voice of "You ought to have hepled him"

    1. A.He ought to be helped by you
    2. B.He ought to have been helped by you
    3. C.He ought to had helped by you
    4. D.He ought to be had been helped by you
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: B. He ought to have been helped by you

    ব্যাখ্যা

    Modal + perfect active 'ought to have helped' becomes passive 'ought to have been helped'.

    আলাদা পেজে খুলুন
  4. ৪. Read the passage and answer. Literature reflects human experiences and social realities through novels, poems, and plays. Writers explore themes such as love, identity, conflict, and injustice, allowing readers to engage with diverse characters and cultures. Beyond mirroring society, literature question dominant values and reveals hidden power structures. Through techniques like symbolism, imagery, and narrative voice, authors shape meaning and encourage multiple interpretations. Studying literature therefore develops critical thinking and helps readers gain deeper insight into both individual lives and broader social conditions. Which literacy techniques are referred to in the passage?

    1. A.Statistics and diagrams
    2. B.Rhyme and rhythm
    3. C.Biographical elements
    4. D.Symbolism, imagery and narrative voice
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. Symbolism, imagery and narrative voice

    ব্যাখ্যা

    The passage names symbolism, imagery and narrative voice as techniques authors use.

    আলাদা পেজে খুলুন
  5. ৫. The car ran ___ 120 miles per hour.

    1. A.By
    2. B.To
    3. C.At
    4. D.Upon
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. At

    ব্যাখ্যা

    Speed is expressed with 'at': 'ran at 120 miles per hour'.

    আলাদা পেজে খুলুন
  6. ৬. I know how he struggled against poverty. The underlined clause (how he struggled against poverty) is a/an ___.

    1. A.adjective clause
    2. B.adverbial clause
    3. C.principal clause
    4. D.noun clause
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. noun clause

    ব্যাখ্যা

    The clause is the object of 'know', so it is a noun clause.

    আলাদা পেজে খুলুন
  7. ৭. I wonder why ___ the meeting last week.

    1. A.he missed
    2. B.did he miss
    3. C.does he miss
    4. D.he misses
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. he missed

    ব্যাখ্যা

    An embedded question uses statement order and past tense for last week: 'why he missed the meeting'.

    আলাদা পেজে খুলুন
  8. ৮. When he failed the examination, he felt completely -

    1. A.over the moon
    2. B.in hot water
    3. C.on cloud nine
    4. D.under the weather
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. under the weather

    ব্যাখ্যা

    'Under the weather' means feeling low or unwell; 'over the moon' and 'on cloud nine' mean very happy.

    আলাদা পেজে খুলুন
  9. ৯. Read the passage and answer. Literature reflects human experiences and social realities through novels, poems, and plays. Writers explore themes such as love, identity, conflict, and injustice, allowing readers to engage with diverse characters and cultures. Beyond mirroring society, literature question dominant values and reveals hidden power structures. Through techniques like symbolism, imagery, and narrative voice, authors shape meaning and encourage multiple interpretations. Studying literature therefore develops critical thinking and helps readers gain deeper insight into both individual lives and broader social conditions. Which themes are explored by writers according to the passage?

    1. A.Love, identity, and injustice
    2. B.Science and technology
    3. C.Economics and politics
    4. D.Nature and environment
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. Love, identity, and injustice

    ব্যাখ্যা

    The passage lists love, identity, conflict and injustice as themes writers explore.

    আলাদা পেজে খুলুন
  10. ১০. Choose the best meaning of the idiom, 'as fit as a fiddle'.

    1. A.Not sufficiently fit
    2. B.In a psycho-physical trauma
    3. C.In a good mental condition
    4. D.In a good physical condition
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: D. In a good physical condition

    ব্যাখ্যা

    'As fit as a fiddle' means in very good physical health.

    আলাদা পেজে খুলুন
  11. ১১. Despite ___ top scorer, I couldn't get the job.

    1. A.the
    2. B.of
    3. C.being
    4. D.that
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. being

    ব্যাখ্যা

    'Despite' is followed by a noun or gerund: 'Despite being the top scorer'.

    আলাদা পেজে খুলুন
  12. ১২. Identify the type of the sentence "I wanted to go for a walk, but it started raining".

    1. A.compound sentence
    2. B.simple sentence
    3. C.complex sentence
    4. D.fragment
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: A. compound sentence

    ব্যাখ্যা

    Two independent clauses joined by 'but' make a compound sentence.

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. Read the passage and answer. Literature reflects human experiences and social realities through novels, poems, and plays. Writers explore themes such as love, identity, conflict, and injustice, allowing readers to engage with diverse characters and cultures. Beyond mirroring society, literature question dominant values and reveals hidden power structures. Through techniques like symbolism, imagery, and narrative voice, authors shape meaning and encourage multiple interpretations. Studying literature therefore develops critical thinking and helps readers gain deeper insight into both individual lives and broader social conditions. How does literature go beyond mirroring society?

    1. A.By ignoring social values
    2. B.By focusing only one personal stories
    3. C.By questioning dominant values
    4. D.By offering factual data
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: C. By questioning dominant values

    ব্যাখ্যা

    The passage says literature goes beyond mirroring society by questioning dominant values.

    আলাদা পেজে খুলুন

বাংলা

  1. ১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা কোনটি?

    1. ক.দেনা পাওনা
    2. খ.বিলাসী
    3. গ.গৃহদাহ
    4. ঘ.মন্দির
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মন্দির

    ব্যাখ্যা

    শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা 'মন্দির' গল্প, যা ১৯০৩ সালে কুন্তলীন পুরস্কার পায়।

    আলাদা পেজে খুলুন
  2. ১৫. 'আগুন' শব্দের প্রতিশব্দ কোনটি?

    1. ক.অম্বু
    2. খ.পাশক
    3. গ.হীর
    4. ঘ.বহ্নি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বহ্নি

    ব্যাখ্যা

    আগুনের প্রতিশব্দ বহ্নি, অনল, পাবক; অম্বু অর্থ জল।

    আলাদা পেজে খুলুন
  3. ১৬. 'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য' এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

    1. ক.বিদ্রোহী ও বংশীবাদক
    2. খ.প্রেমিক ও দ্রোহী
    3. গ.বিদ্রোহী ও অত্যাচারিত
    4. ঘ.বিদ্রোহী ও বীরযোদ্ধা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. প্রেমিক ও দ্রোহী

    ব্যাখ্যা

    বাঁশরী প্রেমের এবং রণতূর্য বিদ্রোহের প্রতীক; 'বিদ্রোহী' কবিতার এই চরণে কবির প্রেমিক ও দ্রোহী দুই সত্তা প্রকাশিত।

    আলাদা পেজে খুলুন
  4. ১৭. 'The Captive Lady' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

    1. ক.মাইকেল মধুসূদন দত্ত
    2. খ.সুধীন্দ্রনাথ দত্ত
    3. গ.আবদুল হাকিম
    4. ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. মাইকেল মধুসূদন দত্ত

    ব্যাখ্যা

    মধুসূদন দত্ত ইংরেজিতে 'The Captive Ladie' (১৮৪৯) রচনা করেন।

    আলাদা পেজে খুলুন
  5. ১৮. যুগ্মসচিব শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?

    1. ক.যুগগোসোঁচিব
    2. খ.জুগমোশোচিব্
    3. গ.যুগমোসোচিব্
    4. ঘ.জুগমোশোচিব
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. জুগমোশোচিব্

    ব্যাখ্যা

    'যুগ্মসচিব'-এর প্রমিত উচ্চারণ জুগ্‌মোশোচিব্; য-এর উচ্চারণ জ এবং স-এর উচ্চারণ শ।

    আলাদা পেজে খুলুন
  6. ১৯. ঐহিক-এর বিপরীত শব্দ কোনটি?

    1. ক.পারত্রিক
    2. খ.বাহ্যিক
    3. গ.আবশ্যিক
    4. ঘ.স্থবির
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পারত্রিক

    ব্যাখ্যা

    ঐহিক অর্থ ইহলৌকিক; বিপরীত পারত্রিক অর্থাৎ পরলৌকিক।

    আলাদা পেজে খুলুন
  7. ২০. কোন বানানটি শুদ্ধ?

    1. ক.লজ্জাস্কর
    2. খ.উল্লিখিত
    3. গ.ইত্যাবসারে
    4. ঘ.সম্বর্ধনা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. উল্লিখিত

    ব্যাখ্যা

    শুদ্ধ বানান উল্লিখিত; অন্যগুলোর শুদ্ধ রূপ লজ্জাকর, ইত্যবসরে ও সংবর্ধনা।

    আলাদা পেজে খুলুন
  8. ২১. 'লালসালু' উপন্যাসের শেষে সবচেয়ে বেশি ও বিস্ময়কর পরিবর্তন ঘটেছিল কোন চরিত্রের?

    1. ক.মজিদের
    2. খ.রহিমার
    3. গ.জমিলার
    4. ঘ.খালেক ব্যাপারীর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. জমিলার

    আলাদা পেজে খুলুন
  9. ২২. চা-নাশতা শব্দটি কোন দুটি বিদেশি শব্দের সংমিশ্রণ?

    1. ক.জাপানি-আরবি
    2. খ.জাপানি-ফারসি
    3. গ.চীনা-ফারসি
    4. ঘ.চীনা-আরবি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. চীনা-ফারসি

    ব্যাখ্যা

    'চা' চীনা এবং 'নাশতা' ফারসি শব্দ।

    আলাদা পেজে খুলুন
  10. ২৩. 'অহোরাত্র' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

    1. ক.অহম + রাত্র
    2. খ.অহোঃ + রাত্র
    3. গ.অহোম + রাত্র
    4. ঘ.অহঃ + রাত্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. অহঃ + রাত্র

    ব্যাখ্যা

    অহঃ + রাত্র = অহোরাত্র (বিসর্গসন্ধি); অর্থ দিনরাত।

    আলাদা পেজে খুলুন
  11. ২৪. 'দর উপসর্গটি' কোন ভাষা থেকে আগত?

    1. ক.ফারসি
    2. খ.আরবি
    3. গ.পর্তুগিজ
    4. ঘ.সংস্কৃত
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ফারসি

    ব্যাখ্যা

    'দর' ফারসি উপসর্গ (দরপত্তনি, দরদালান)।

    আলাদা পেজে খুলুন
  12. ২৫. কোন শব্দটি বিশেষণ পদ?

    1. ক.রক্ত
    2. খ.পাহাড়ি
    3. গ.সমিতি
    4. ঘ.ভোজন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. পাহাড়ি

    ব্যাখ্যা

    পাহাড় + ই = পাহাড়ি; গুণ বা সম্বন্ধ বোঝায় বলে বিশেষণ; বাকিগুলো বিশেষ্য।

    আলাদা পেজে খুলুন
  13. ২৬. 'নিগূঢ়' শব্দের অর্থ কী?

    1. ক.মতবাদ
    2. খ.মন্তব্য
    3. গ.দুর্জ্ঞেয়
    4. ঘ.গোত্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. দুর্জ্ঞেয়

    ব্যাখ্যা

    নিগূঢ় অর্থ গভীর, গুপ্ত বা দুর্জ্ঞেয়।

    আলাদা পেজে খুলুন

হিসাববিজ্ঞান ১ম পত্র

  1. ২৭. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করা হয়?

    1. ক.চলমান প্রতিষ্ঠান ধারণা
    2. খ.সামঞ্জস্য নীতি
    3. গ.রক্ষণশীলতার নীতি
    4. ঘ.পূর্ণ প্রকাশ নীতি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. রক্ষণশীলতার নীতি

    ব্যাখ্যা

    রক্ষণশীলতার নীতি অনুযায়ী সম্ভাব্য ক্ষতি আগেই ধরা হয়, তাই মজুদ ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটিতে দেখানো হয়।

    আলাদা পেজে খুলুন
  2. ২৮. কোনটি পরিবর্তনশীল ব্যয়?

    1. ক.বীমা খরচ
    2. খ.যন্ত্রপাতির অবচয়
    3. গ.প্রশাসনিক খরচ
    4. ঘ.প্রত্যক্ষ কাঁচামাল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. প্রত্যক্ষ কাঁচামাল

    ব্যাখ্যা

    উৎপাদনের পরিমাণের সঙ্গে প্রত্যক্ষ কাঁচামালের খরচ বাড়ে-কমে, তাই এটি পরিবর্তনশীল ব্যয়; বীমা, অবচয় ও প্রশাসনিক খরচ সাধারণত স্থির।

    আলাদা পেজে খুলুন
  3. ২৯. কোনটি মূলধনের অংশ?

    1. ক.মূলধনী মুনাফা
    2. খ.সংরক্ষিত মূলধন
    3. গ.সংরক্ষিত তহবিল
    4. ঘ.মূলধনী সঞ্চিতি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. সংরক্ষিত মূলধন

    ব্যাখ্যা

    সংরক্ষিত মূলধন হলো শেয়ার মূলধনের অতলবকৃত অংশ যা কেবল অবসায়নের সময় তলব করা যায়; তাই এটি মূলধনেরই অংশ।

    আলাদা পেজে খুলুন
  4. ৩০. নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়?

    1. ক.মেশিনের ক্রয়মূল্য
    2. খ.মেশিনের বীমা খরচ
    3. গ.মেশিনের আমদানী শুল্ক
    4. ঘ.মেশিনের সংস্থাপন ব্যয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মেশিনের বীমা খরচ

    ব্যাখ্যা

    বীমা খরচ প্রতি বছর বারবার হয় এবং চলতি বছরের আয় অর্জনে ব্যয় হয়, তাই মুনাফা জাতীয় ব্যয়; বাকিগুলো মেশিনের ক্রয়মূল্যের অংশ বা মূলধন জাতীয় ব্যয়।

    আলাদা পেজে খুলুন
  5. ৩১. বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে?

    1. ক.রাজস্ব সঞ্চিতি হিসাব
    2. খ.সংরক্ষিত মূলধন হিসাব
    3. গ.মূলধন সঞ্চিতি হিসাব
    4. ঘ.শেয়ার আবণ্টন হিসাব
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মূলধন সঞ্চিতি হিসাব

    ব্যাখ্যা

    বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর উদ্বৃত্ত মূলধন জাতীয় লাভ, তাই এটি মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা হয়।

    আলাদা পেজে খুলুন
  6. ৩২. নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়?

    1. ক.পুরাতন সম্পত্তি বিক্রয়
    2. খ.চাঁদা
    3. গ.সুদ প্রাপ্তি
    4. ঘ.হল ভাড়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পুরাতন সম্পত্তি বিক্রয়

    ব্যাখ্যা

    পুরাতন সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ অনিয়মিত ও মূলধন জাতীয় প্রাপ্তি; চাঁদা, সুদ ও হল ভাড়া নিয়মিত (মুনাফা জাতীয়) আয়।

    আলাদা পেজে খুলুন
  7. ৩৩. নিম্নের কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে?

    1. ক.মজুদ পণ্যের হ্রাস
    2. খ.প্রাপ্য সমূহের বৃদ্ধি
    3. গ.জমাকৃত মুনাফার বৃদ্ধি
    4. ঘ.প্রদেয় সমূহের বৃদ্ধি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. প্রদেয় সমূহের বৃদ্ধি

    ব্যাখ্যা

    ত্বরিত অনুপাত = ত্বরিত সম্পদ ÷ চলতি দায়; প্রদেয় (চলতি দায়) বাড়লে হর বাড়ে, ফলে অনুপাত কমে।

    আলাদা পেজে খুলুন
  8. ৩৪. হিসাবের কোন শাখা অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত?

    1. ক.আর্থিক হিসাববিজ্ঞান
    2. খ.নিরীক্ষা শাস্ত্র
    3. গ.সরকারী হিসাব বিজ্ঞান
    4. ঘ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান

    ব্যাখ্যা

    ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান প্রতিষ্ঠানের ভেতরের ব্যবস্থাপকদের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণে তথ্য দেয়।

    আলাদা পেজে খুলুন
  9. ৩৫. প্রত্যক্ষ কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১০,০০০ টাকা, পরোক্ষ মজুরি ৫,০০০ টাকা এবং প্রত্যক্ষ খরচ ৫,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত?

    1. ক.৩০,০০০ টাকা
    2. খ.৩৫,০০০ টাকা
    3. গ.৪০,০০০ টাকা
    4. ঘ.২৫,০০০ টাকা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ৩৫,০০০ টাকা

    ব্যাখ্যা

    মুখ্য ব্যয় = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + প্রত্যক্ষ খরচ = ২০,০০০ + ১০,০০০ + ৫,০০০ = ৩৫,০০০ টাকা; পরোক্ষ মজুরি উপরিব্যয়ের অংশ।

    আলাদা পেজে খুলুন
  10. ৩৬. নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়?

    1. ক.প্রত্যক্ষ কাঁচামাল
    2. খ.প্রত্যক্ষ মজুরি
    3. গ.পরোক্ষ কাঁচামাল
    4. ঘ.পরোক্ষ মজুরি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. প্রত্যক্ষ কাঁচামাল

    ব্যাখ্যা

    রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয় (পরোক্ষ কাঁচামাল ও পরোক্ষ মজুরিসহ); প্রত্যক্ষ কাঁচামাল এর অংশ নয়।

    আলাদা পেজে খুলুন
  11. ৩৭. ট্রেজারি স্টক উদ্বৃত্তপত্রের কোথায় দেখানো হয়?

    1. ক.মালিকানাস্বত্ব
    2. খ.দায়
    3. গ.সম্পত্তি
    4. ঘ.কোনোটিই নয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. মালিকানাস্বত্ব

    ব্যাখ্যা

    ট্রেজারি স্টক মালিকানাস্বত্বের বিয়োগাত্মক (contra equity) হিসাব হিসেবে উদ্বৃত্তপত্রের মালিকানাস্বত্ব অংশে দেখানো হয়।

    আলাদা পেজে খুলুন
  12. ৩৮. কোনটি চলতি দায় নয়?

    1. ক.প্রদেয় মজুরী
    2. খ.প্রদেয় বন্ড
    3. গ.স্বল্পমেয়াদী ঋণ
    4. ঘ.প্রদেয় কর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. প্রদেয় বন্ড

    ব্যাখ্যা

    প্রদেয় বন্ড সাধারণত দীর্ঘমেয়াদি দায়; মজুরি, স্বল্পমেয়াদি ঋণ ও কর এক বছরের মধ্যে পরিশোধযোগ্য চলতি দায়।

    আলাদা পেজে খুলুন
  13. ৩৯. ক্ষতির হার বিক্রয়মূল্যের উপর ২০% হলে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ক্ষতির হার কত?

    1. ক.১৬.৬৭%
    2. খ.৩৩.৩৩%
    3. গ.২৫%
    4. ঘ.২০%
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৬.৬৭%

    ব্যাখ্যা

    বিক্রয়মূল্য ১০০ হলে ক্ষতি ২০, তাই ব্যয় ১২০; ব্যয়ের ওপর ক্ষতি = ২০/১২০ × ১০০ = ১৬.৬৭%।

    আলাদা পেজে খুলুন
  14. ৪০. নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়?

    1. ক.মূলধন
    2. খ.অনুপার্জিত আয়
    3. গ.অগ্রিম বীমা
    4. ঘ.উত্তোলন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. উত্তোলন

    ব্যাখ্যা

    উত্তোলন হিসাব বছর শেষে মূলধন হিসাবে স্থানান্তর করে বন্ধ করা হয়; বাকিগুলো উদ্বৃত্তপত্রের স্থায়ী হিসাব।

    আলাদা পেজে খুলুন
  15. ৪১. বিন কার্ড থেকে কী জানা যায় না?

    1. ক.মজুদ মালের পরিমাণ
    2. খ.তারিখসহ মাল প্রাপ্তি
    3. গ.মালের নির্গমন
    4. ঘ.মজুদ মালের মূল্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মজুদ মালের মূল্য

    ব্যাখ্যা

    বিন কার্ডে শুধু মালের পরিমাণ (প্রাপ্তি, নির্গমন, মজুদ) লেখা হয়; মূল্য লেখা হয় স্টোর লেজারে।

    আলাদা পেজে খুলুন
  16. ৪২. শেয়ার বিভাজনের উদ্দেশ্য কি?

    1. ক.মূলধন বৃদ্ধি
    2. খ.বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি
    3. গ.সম্পদ বৃদ্ধি
    4. ঘ.দায় বৃদ্ধি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি

    ব্যাখ্যা

    শেয়ার বিভাজনে প্রতি শেয়ারের অভিহিত মূল্য কমে, ফলে শেয়ার সহজে কেনাবেচা যায় অর্থাৎ বিনিয়োগযোগ্যতা বাড়ে; মোট মূলধন বদলায় না।

    আলাদা পেজে খুলুন
  17. ৪৩. নিচের কোনটি অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান?

    1. ক.ক্লাব
    2. খ.শিক্ষা প্রতিষ্ঠান
    3. গ.হাসপাতাল
    4. ঘ.প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম

    ব্যাখ্যা

    প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম পণ্য কেনাবেচা না করে পেশাগত সেবা দিয়ে মুনাফা অর্জন করে; ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সাধারণত অমুনাফাভোগী।

    আলাদা পেজে খুলুন
  18. ৪৪. নিট লাভ দ্বারা কী সৃষ্টি হয়?

    1. ক.আয়
    2. খ.সম্পত্তি
    3. গ.স্বত্বাধিকার
    4. ঘ.দায়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. স্বত্বাধিকার

    ব্যাখ্যা

    নিট লাভ মূলধন বা স্বত্বাধিকারে যোগ হয়, তাই এতে মালিকের স্বত্বাধিকার সৃষ্টি বা বৃদ্ধি পায়।

    আলাদা পেজে খুলুন
  19. ৪৫. মূল্যস্ফীতির সময় কোন মজুদ মূল্যায়ন পদ্ধতি অধিক কার্যকর?

    1. ক.FIFO
    2. খ.LIFO
    3. গ.Average
    4. ঘ.কোনোটিই নয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. LIFO

    ব্যাখ্যা

    মূল্যস্ফীতিতে LIFO পদ্ধতিতে সর্বশেষ (বেশি দামের) ক্রয়মূল্য বিক্রীত পণ্যের ব্যয়ে যায়, ফলে আয়ের সঙ্গে চলতি ব্যয় মেলে এবং করযোগ্য মুনাফা কম দেখায়।

    আলাদা পেজে খুলুন
  20. ৪৬. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

    1. ক.আর্থিক অবস্থার বিবরণী
    2. খ.নগদ প্রবাহ বিবরণী
    3. গ.কম্প্রিহেনসিভ আয় বিবরণী
    4. ঘ.মূল্য সংযোজন বিবরণী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মূল্য সংযোজন বিবরণী

    ব্যাখ্যা

    IAS 1 অনুযায়ী আর্থিক অবস্থা, কম্প্রিহেনসিভ আয়, মালিকানাস্বত্ব পরিবর্তন ও নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর অংশ; মূল্য সংযোজন বিবরণী বাধ্যতামূলক অংশ নয়।

    আলাদা পেজে খুলুন
  21. ৪৭. ICAB-পূর্ণরূপ কী?

    1. ক.International Cost Accountants of Bangladesh
    2. খ.International Chartered Accountants of Bangladesh
    3. গ.Institute of Chartered Accountants of Bangladesh
    4. ঘ.Institute of Cost Accountants of Bangladesh
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. Institute of Chartered Accountants of Bangladesh

    ব্যাখ্যা

    ICAB = Institute of Chartered Accountants of Bangladesh, বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাদার সংস্থা।

    আলাদা পেজে খুলুন
  22. ৪৮. কোনটি বিপরীত সম্পদ?

    1. ক.পুঞ্জিভূত অবচয়
    2. খ.সুনাম
    3. গ.প্রারম্ভিক খরচ
    4. ঘ.অনাদায়ী দেনা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পুঞ্জিভূত অবচয়

    ব্যাখ্যা

    পুঞ্জীভূত অবচয় সম্পদের বিপরীত হিসাব; এটি সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হয়।

    আলাদা পেজে খুলুন
  23. ৪৯. বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে?

    1. ক.মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
    2. খ.মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে
    3. গ.মালিকানাস্বত্ব হ্রাস পাবে
    4. ঘ.সম্পদ বৃদ্ধি পাবে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে

    ব্যাখ্যা

    বোনাস শেয়ারে সঞ্চিতি থেকে শেয়ার মূলধনে স্থানান্তর হয় মাত্র; মোট মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে।

    আলাদা পেজে খুলুন
  24. ৫০. অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্তি কি প্রকাশ করে?

    1. ক.দায়
    2. খ.আয়
    3. গ.সম্পদ
    4. ঘ.ব্যয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সম্পদ

    ব্যাখ্যা

    চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত মানে অংশীদার প্রতিষ্ঠানের কাছে দেনাদার, তাই প্রতিষ্ঠানের জন্য এটি সম্পদ।

    আলাদা পেজে খুলুন
  25. ৫১. রাখী ও সজিব একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বন্টনের অনুপাত ৬ : ৪। তারা ফাহাদকে ১/৩ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। রাখী, সজিব ও ফাহাদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত কত হবে?

    1. ক.৪ : ৩ : ২
    2. খ.৩ : ২ : ১
    3. গ.৫ : ৪ : ৩
    4. ঘ.৬ : ৪ : ৫
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ৬ : ৪ : ৫

    ব্যাখ্যা

    ফাহাদ ১/৩ নিলে বাকি ২/৩ অংশ ৬:৪ অনুপাতে ভাগ হয়: রাখী ১২/৩০, সজিব ৮/৩০, ফাহাদ ১০/৩০; অর্থাৎ ১২:৮:১০ = ৬:৪:৫।

    আলাদা পেজে খুলুন
  26. ৫২. সেবা প্রদানের পূর্বেই গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করলে তা কি হিসেবে লিপিবদ্ধ হবে?

    1. ক.সঞ্চিত আয়
    2. খ.প্রাপ্য হিসাব
    3. গ.অনার্জিত আয়
    4. ঘ.অগ্রিম ব্যয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. অনার্জিত আয়

    ব্যাখ্যা

    সেবা না দিয়েই অর্থ পেলে তা এখনো অর্জিত হয়নি; তাই অনার্জিত আয় হিসেবে দায়ে লেখা হয়।

    আলাদা পেজে খুলুন
  27. ৫৩. যখন কোনো কোম্পানি তার নিজের শেয়ার ক্রয় করে, তখন তাকে কী বলা হয়?

    1. ক.ট্রেজারি শেয়ার
    2. খ.অগ্রাধিকার শেয়ার
    3. গ.বিভাজন শেয়ার
    4. ঘ.সাধারণ শেয়ার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ট্রেজারি শেয়ার

    ব্যাখ্যা

    কোম্পানি নিজের ইস্যু করা শেয়ার বাজার থেকে কিনে রাখলে তাকে ট্রেজারি শেয়ার বলে।

    আলাদা পেজে খুলুন
  28. ৫৪. নিম্নের কোন খরচটি একটি উৎপাদনকারী কোম্পানীর মজুদ পণ্যের মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত করা উচিত?

    1. ক.A এবং C উভয়ই
    2. খ.আন্তঃপরিবহন খরচ
    3. গ.বহিঃপরিবহন খরচ
    4. ঘ.কারখানা যন্ত্রপাতির অবচয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. A এবং C উভয়ই

    ব্যাখ্যা

    আন্তঃপরিবহন খরচ ও কারখানা যন্ত্রপাতির অবচয় উৎপাদন ব্যয়ের অংশ, তাই মজুদ মূল্যে ধরা হয়; বহিঃপরিবহন বিক্রয় ব্যয়।

    আলাদা পেজে খুলুন
  29. ৫৫. কোন আর্থিক বিবরণী ব্যবসার আর্থিক অবস্থা প্রদর্শন করে?

    1. ক.ক্রয়-বিক্রয় হিসাব
    2. খ.লাভ-ক্ষতি হিসাব
    3. গ.স্থিতিপত্র
    4. ঘ.নগদান বই
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. স্থিতিপত্র

    ব্যাখ্যা

    স্থিতিপত্র (উদ্বৃত্তপত্র) নির্দিষ্ট তারিখে সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব দেখিয়ে আর্থিক অবস্থা প্রকাশ করে।

    আলাদা পেজে খুলুন
  30. ৫৬. যখন মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা হতে পণ্য নেয়, তখন যে হিসাবটি ডেবিট হয়?

    1. ক.ক্রয় হিসাব
    2. খ.বিক্রয় হিসাব
    3. গ.উত্তোলন হিসাব
    4. ঘ.মূলধন হিসাব
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. উত্তোলন হিসাব

    ব্যাখ্যা

    মালিক ব্যক্তিগত কাজে পণ্য নিলে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট হয়।

    আলাদা পেজে খুলুন
  31. ৫৭. ধারে একটি পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলে কোন বইতে তা প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়?

    1. ক.প্রকৃত জাবেদা
    2. খ.বিক্রয় জাবেদা
    3. গ.নগদ প্রাপ্তি জাবেদা
    4. ঘ.ক্রয় জাবেদা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. প্রকৃত জাবেদা

    ব্যাখ্যা

    পুরাতন আসবাবপত্র ব্যবসায়ের পণ্য নয়, তাই ধারে বিক্রয় বিক্রয় জাবেদায় না লিখে প্রকৃত জাবেদায় লেখা হয়।

    আলাদা পেজে খুলুন
  32. ৫৮. ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরী করে?

    1. ক.আমানতকারী
    2. খ.ব্যাংক
    3. গ.দেনাদার
    4. ঘ.পাওনাদার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. আমানতকারী

    ব্যাখ্যা

    নগদান বই ও ব্যাংক বিবরণীর পার্থক্য মেলাতে আমানতকারী (হিসাবধারী) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে।

    আলাদা পেজে খুলুন
  33. ৫৯. প্রারম্ভিক মজুদ ৪০ টাকা, ক্রয় ২০০ টাকা, বিক্রয় ২০০ টাকা। বিক্রয়ের উপর ২৫% মুনাফা হলে সমাপনী মজুদ কত টাকা?

    1. ক.৮০ টাকা
    2. খ.৯০ টাকা
    3. গ.৪০ টাকা
    4. ঘ.৭০ টাকা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ৯০ টাকা

    ব্যাখ্যা

    বিক্রীত পণ্যের ব্যয় = ২০০ − ২৫% × ২০০ = ১৫০; সমাপনী মজুদ = ৪০ + ২০০ − ১৫০ = ৯০ টাকা।

    আলাদা পেজে খুলুন

ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

  1. ৬০. সমবায় সমিতির শেয়ারসমূহ–

    1. ক.মুক্তভাবে হস্তান্তর যোগ্য
    2. খ.সব সময় হস্তান্তর যোগ্য
    3. গ.মাঝে মাঝে হস্তান্তর যোগ্য
    4. ঘ.মুক্তভাবে হস্তান্তর যোগ্য নয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মুক্তভাবে হস্তান্তর যোগ্য নয়

    ব্যাখ্যা

    সমবায় সমিতির শেয়ার সদস্যদের মধ্যেই সীমিত শর্তে হস্তান্তর করা যায়, তাই মুক্তভাবে হস্তান্তরযোগ্য নয়।

    আলাদা পেজে খুলুন
  2. ৬১. সমবায় সমিতির মূল দলিলকে কী বলে?

    1. ক.উপবিধি
    2. খ.বিধিমালা
    3. গ.সংঘ স্মারক
    4. ঘ.সংঘবিধি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. উপবিধি

    ব্যাখ্যা

    সমবায় সমিতির মূল দলিল উপবিধি, যাতে সমিতির উদ্দেশ্য ও পরিচালনার নিয়ম থাকে।

    আলাদা পেজে খুলুন
  3. ৬২. Z তত্ত্বের প্রবর্তক কে?

    1. ক.হেনরি ফায়োল
    2. খ.রবার্ট ওয়েন
    3. গ.জেমস ওয়াট
    4. ঘ.উইলিয়াম ওউচি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. উইলিয়াম ওউচি

    ব্যাখ্যা

    জাপানি ব্যবস্থাপনা ধারণাভিত্তিক Z তত্ত্ব প্রবর্তন করেন উইলিয়াম ওউচি (১৯৮১)।

    আলাদা পেজে খুলুন
  4. ৬৩. কোনটি একক মালিকানার বৈশিষ্ট্য নয়?

    1. ক.অসীম দায়
    2. খ.সহজ গঠন
    3. গ.স্বতন্ত্র আইনগত সত্তা
    4. ঘ.দ্রুত সিদ্ধান্ত
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. স্বতন্ত্র আইনগত সত্তা

    ব্যাখ্যা

    একমালিকানা ব্যবসায়ের মালিক থেকে আলাদা কোনো আইনগত সত্তা নেই; এটি কোম্পানির বৈশিষ্ট্য।

    আলাদা পেজে খুলুন
  5. ৬৪. কোনটি লিখিত যোগাযোগ?

    1. ক.চিঠি
    2. খ.ভাবভঙ্গি
    3. গ.সংকেত
    4. ঘ.নীরবতা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. চিঠি

    ব্যাখ্যা

    চিঠি লিখিত যোগাযোগ; ভাবভঙ্গি, সংকেত ও নীরবতা অমৌখিক যোগাযোগ।

    আলাদা পেজে খুলুন
  6. ৬৫. CSR এর পূর্ণরূপ কি?

    1. ক.Corporate Social Responsibility
    2. খ.Company Social Responsilility
    3. গ.Community Social Response
    4. ঘ.Company Social Respect
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. Corporate Social Responsibility

    ব্যাখ্যা

    CSR = Corporate Social Responsibility বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা।

    আলাদা পেজে খুলুন
  7. ৬৬. কোন প্রযুক্তি ব্যবস্থাপনা সিদ্ধান্তকে আরও কার্যকর করতে ব্যবহার করা হয়?

    1. ক.ব্লক চেইন
    2. খ.ভার্চুয়াল রিয়েলিটি
    3. গ.3D প্রিন্টিং
    4. ঘ.কৃত্রিম বুদ্ধিমত্তা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তা

    ব্যাখ্যা

    কৃত্রিম বুদ্ধিমত্তা বিপুল তথ্য বিশ্লেষণ করে ব্যবস্থাপনার সিদ্ধান্তকে দ্রুত ও কার্যকর করে।

    আলাদা পেজে খুলুন
  8. ৬৭. নিয়ন্ত্রণের কৌশল হিসাবে 'গ্যান্ট চার্ট' কিসের জন্য ব্যবহৃত হয়?

    1. ক.মান নিয়ন্ত্রণ
    2. খ.সময় ও কাজের অগ্রগতি তদারকি
    3. গ.আর্থিক হিসাব
    4. ঘ.বেতন নির্ধারণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. সময় ও কাজের অগ্রগতি তদারকি

    ব্যাখ্যা

    গ্যান্ট চার্টে কাজের পরিকল্পিত ও প্রকৃত সময় পাশাপাশি দেখিয়ে অগ্রগতি তদারকি করা হয়।

    আলাদা পেজে খুলুন
  9. ৬৮. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?

    1. ক.জনসংখ্যা
    2. খ.প্রযুক্তি
    3. গ.মূলধন
    4. ঘ.সরকারী নীতিমালা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মূলধন

    ব্যাখ্যা

    মূলধন, আয়, সঞ্চয়, ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক পরিবেশের উপাদান; জনসংখ্যা সামাজিক এবং সরকারি নীতি রাজনৈতিক-আইনগত পরিবেশের।

    আলাদা পেজে খুলুন
  10. ৬৯. ব্যবস্থাপনার কোন উপাদান প্রকৃত কর্ম সম্পাদন পরিমাপ করে?

    1. ক.পরিকল্পনা
    2. খ.নিয়ন্ত্রণ
    3. গ.সংগঠন
    4. ঘ.জনবল নিয়োগ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. নিয়ন্ত্রণ

    ব্যাখ্যা

    নিয়ন্ত্রণ প্রকৃত কাজ পরিমাপ করে পরিকল্পনার সঙ্গে তুলনা করে এবং বিচ্যুতি সংশোধন করে।

    আলাদা পেজে খুলুন
  11. ৭০. নদী থেকে বালি উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?

    1. ক.উৎপাদন
    2. খ.সেবা পরিবেশক
    3. গ.নিষ্কাশন
    4. ঘ.নির্মাণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. নিষ্কাশন

    ব্যাখ্যা

    প্রকৃতি থেকে সম্পদ (খনিজ, বালি, মাছ) আহরণ নিষ্কাশন শিল্পের অন্তর্গত।

    আলাদা পেজে খুলুন
  12. ৭১. সহায়ক বাণিজ্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?

    1. ক.পরিবহন
    2. খ.উৎপাদন
    3. গ.ব্যাংকিং
    4. ঘ.বীমা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. উৎপাদন

    ব্যাখ্যা

    পরিবহন, ব্যাংকিং, বীমা, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন বাণিজ্যের সহায়ক; উৎপাদন শিল্পের অন্তর্গত।

    আলাদা পেজে খুলুন
  13. ৭২. প্যাটেন্ট এ্যাক্ট ২০২৩ অনুযায়ী প্যাটেন্ট কত বছর পর্যন্ত কার্যকর?

    1. ক.২০ বছর
    2. খ.১০ বছর
    3. গ.১৫ বছর
    4. ঘ.১৭ বছর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ২০ বছর

    ব্যাখ্যা

    বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ অনুযায়ী পেটেন্টের মেয়াদ আবেদনের তারিখ থেকে ২০ বছর।

    আলাদা পেজে খুলুন
  14. ৭৩. নিচের কোনটি বীমা চুক্তির অন্তর্ভুক্ত নয়?

    1. ক.বীমাযোগ্য স্বার্থ
    2. খ.নিকটবর্তী কারণ
    3. গ.ক্ষতিপূরণ
    4. ঘ.ব্যবসায় সম্প্রসারণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ব্যবসায় সম্প্রসারণ

    ব্যাখ্যা

    বীমাযোগ্য স্বার্থ, নিকটবর্তী কারণ ও ক্ষতিপূরণ বীমা চুক্তির মূলনীতি; ব্যবসায় সম্প্রসারণ এর অংশ নয়।

    আলাদা পেজে খুলুন
  15. ৭৪. কার্যভিত্তিক সংগঠনে কোন নীতির পূর্ণ সদ্ব্যবহার ঘটে?

    1. ক.আদেশের ঐক্য
    2. খ.শ্রমবিভাগ
    3. গ.শৃংখলা
    4. ঘ.ভারসাম্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. শ্রমবিভাগ

    ব্যাখ্যা

    কার্যভিত্তিক সংগঠনে প্রতিটি কাজ বিশেষজ্ঞের হাতে দেওয়া হয়, ফলে শ্রমবিভাগ ও বিশেষায়নের পূর্ণ সদ্ব্যবহার হয়।

    আলাদা পেজে খুলুন
  16. ৭৫. বিধিবদ্ধ সভা প্রযোজ্য হয়–

    1. ক.পাবলিক লিমিটেড কোম্পানীতে
    2. খ.অ-ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারী কারবারে
    3. গ.ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারী কারবারে
    4. ঘ.প্রাইভেট লিমিটেড কোম্পানীতে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পাবলিক লিমিটেড কোম্পানীতে

    ব্যাখ্যা

    কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের পর বিধিবদ্ধ সভা করতে হয়।

    আলাদা পেজে খুলুন
  17. ৭৬. SWIFT কী?

    1. ক.একটি ক্রেডিট রেটিং পদ্ধতি
    2. খ.একটি পরিশোধ পদ্ধতি
    3. গ.একটি ব্যাংকি পদ্ধতি
    4. ঘ.একটি ব্যাংক সমিতি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. একটি পরিশোধ পদ্ধতি

    ব্যাখ্যা

    SWIFT ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেন ও অর্থ পরিশোধের বার্তা আদান-প্রদানের ব্যবস্থা।

    আলাদা পেজে খুলুন
  18. ৭৭. Alibaba নিচের কোন ই-বিজনেস মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ?

    1. ক.C2C
    2. খ.P2P
    3. গ.B2C
    4. ঘ.B2B
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. B2B

    ব্যাখ্যা

    Alibaba.com মূলত ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের (B2B) পাইকারি লেনদেনের প্ল্যাটফর্ম।

    আলাদা পেজে খুলুন
  19. ৭৮. উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কে প্রবর্তন করেন?

    1. ক.হেনরি ফয়োল
    2. খ.এফ. ডব্লিউ টেলর
    3. গ.ম্যাক্স ওয়েবার
    4. ঘ.পিটার ড্রাকার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পিটার ড্রাকার

    ব্যাখ্যা

    পিটার ড্রাকার ১৯৫৪ সালে 'The Practice of Management' গ্রন্থে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা (MBO) প্রবর্তন করেন।

    আলাদা পেজে খুলুন
  20. ৭৯. নেতৃত্বের দায়িত্ব পালনে নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ?

    1. ক.জনবল
    2. খ.কর্মসূচী
    3. গ.সাংগঠনিক কাঠামো
    4. ঘ.অর্থ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সাংগঠনিক কাঠামো

    ব্যাখ্যা

    সুস্পষ্ট সাংগঠনিক কাঠামো কর্তৃত্ব ও দায়িত্বের রেখা নির্ধারণ করে, যা নেতৃত্ব কার্যকর করে।

    আলাদা পেজে খুলুন
  21. ৮০. নিচের কোনটিই মার্কেটিং বহির্ভূত?

    1. ক.মার্কেট প্রেস শনাক্তকরণ
    2. খ.গ্রাহকদের চাহিদা শনাক্তকরণ
    3. গ.গ্রাহকদের সাথে যোগাযোগ
    4. ঘ.অভ্যন্তরীণ যোগাযোগ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. অভ্যন্তরীণ যোগাযোগ

    ব্যাখ্যা

    মার্কেটিং বাজার ও গ্রাহকের সঙ্গে সম্পর্কিত; প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ মার্কেটিংয়ের কাজ নয়।

    আলাদা পেজে খুলুন
  22. ৮১. কোন ব্যবস্থাপনা স্তর তত্ত্বাবধায়ক অন্তর্ভুক্ত করে?

    1. ক.উচ্চস্তর
    2. খ.মধ্যমস্তর
    3. গ.নিম্নস্তর
    4. ঘ.বোর্ডস্তর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. নিম্নস্তর

    ব্যাখ্যা

    তত্ত্বাবধায়ক, ফোরম্যান ও সুপারভাইজাররা নিম্নস্তরের ব্যবস্থাপক।

    আলাদা পেজে খুলুন
  23. ৮২. মূলধন দেয় না, অথচ সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশ নেয়, এমন অংশীদারকে বলা হয়–

    1. ক.সক্রিয় অংশীদার
    2. খ.নামমাত্র অংশীদার
    3. গ.কর্মী অংশীদার
    4. ঘ.আচরণে অনুমিত অংশীদার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. কর্মী অংশীদার

    ব্যাখ্যা

    মূলধন না দিয়ে শ্রম ও দক্ষতা দিয়ে ব্যবসায় অংশ নেওয়া অংশীদারকে কর্মী অংশীদার বলে।

    আলাদা পেজে খুলুন
  24. ৮৩. কাজের ছন্দপতন রোধ করে নিচের কোনটি?

    1. ক.পরিকল্পনা
    2. খ.সমন্বয়সাধন
    3. গ.সংগঠন
    4. ঘ.প্রেষণা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. সমন্বয়সাধন

    ব্যাখ্যা

    সমন্বয়সাধন বিভিন্ন বিভাগের কাজে সামঞ্জস্য এনে কাজের ছন্দপতন রোধ করে।

    আলাদা পেজে খুলুন
  25. ৮৪. কোন অংশীজন ব্যবসায় অভ্যন্তরীণ অংশীদার?

    1. ক.ক্রেতাগন
    2. খ.সরকার
    3. গ.সমাজ
    4. ঘ.কর্মচারীবৃন্দ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কর্মচারীবৃন্দ

    ব্যাখ্যা

    কর্মচারী, মালিক ও ব্যবস্থাপক অভ্যন্তরীণ অংশীজন; ক্রেতা, সরকার ও সমাজ বাহ্যিক।

    আলাদা পেজে খুলুন
  26. ৮৫. প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব কে প্রদান করেছেন?

    1. ক.হার্জবার্গ
    2. খ.ম্যাক্লেল্যান্ড
    3. গ.অব্রাহাম মাসলো
    4. ঘ.ভ্রুম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. অব্রাহাম মাসলো

    ব্যাখ্যা

    আব্রাহাম মাসলো ১৯৪৩ সালে চাহিদা সোপান তত্ত্ব প্রদান করেন।

    আলাদা পেজে খুলুন
  27. ৮৬. যৌথ মূলধনী কোম্পানির স্থায়িত্ব নির্ভর করে-

    1. ক.পরিচালকদের দক্ষতা
    2. খ.শেয়ার হোল্ডারের জীবন
    3. গ.মূলধনের পরিমান
    4. ঘ.আইনগত সত্তা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. আইনগত সত্তা

    ব্যাখ্যা

    কোম্পানি আইনসৃষ্ট স্বতন্ত্র সত্তা, শেয়ারহোল্ডারের মৃত্যু বা পরিবর্তনে বিলুপ্ত হয় না -- তাই এর স্থায়িত্ব আইনগত সত্তার ওপর নির্ভরশীল।

    আলাদা পেজে খুলুন
  28. ৮৭. টেক কোম্পানীগুলোতে কোন সাংগঠনিক কাঠামো সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?

    1. ক.আমলাতান্ত্রিক কাঠামো
    2. খ.ম্যাট্রিক্স কাঠামো
    3. গ.ফাংশনাল কাঠামো
    4. ঘ.ফ্ল্যাট কাঠামো
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ম্যাট্রিক্স কাঠামো

    ব্যাখ্যা

    টেক কোম্পানিতে প্রকল্পভিত্তিক কাজে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ একসঙ্গে লাগে, তাই কার্যভিত্তিক ও প্রকল্পভিত্তিক কাঠামো মিলিয়ে ম্যাট্রিক্স কাঠামো বেশি ব্যবহৃত হয়।

    আলাদা পেজে খুলুন
  29. ৮৮. কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকারী দলিলের নাম কি?

    1. ক.স্মারকলিপি
    2. খ.পরিমেল নিয়মাবলী
    3. গ.চুক্তি
    4. ঘ.বিবরণপত্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. পরিমেল নিয়মাবলী

    ব্যাখ্যা

    পরিমেল নিয়মাবলী (Articles of Association) কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পরিচালনা করে; স্মারকলিপি বাহ্যিক সম্পর্ক নির্ধারণ করে।

    আলাদা পেজে খুলুন
  30. ৮৯. নিচের কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়?

    1. ক.পদোন্নতি
    2. খ.বেতনবৃদ্ধি
    3. গ.প্রশিক্ষণ
    4. ঘ.বদলি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. প্রশিক্ষণ

    ব্যাখ্যা

    প্রশিক্ষণ কর্মীর দক্ষতা বাড়িয়ে মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।

    আলাদা পেজে খুলুন
  31. ৯০. ISO সনদ কেন প্রদান করা হয়?

    1. ক.পন্যের মান নিশ্চিত করতে
    2. খ.রপ্তানি বাড়াতে
    3. গ.পরিবেশ রক্ষায়
    4. ঘ.ঋণ প্রাপ্তিতে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পন্যের মান নিশ্চিত করতে

    ব্যাখ্যা

    ISO সনদ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্য বা সেবার মান নিশ্চিত হওয়ার স্বীকৃতি।

    আলাদা পেজে খুলুন
  32. ৯১. ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণ?

    1. ক.মানসিক
    2. খ.অর্থনৈতিক
    3. গ.সামাজিক
    4. ঘ.ব্যক্তিগত
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. মানসিক

    ব্যাখ্যা

    ঝুঁকি গ্রহণের সাহস ও মানসিকতা উদ্যোক্তার মানসিক গুণ।

    আলাদা পেজে খুলুন
  33. ৯২. আন্তব্যক্তিক যোগাযোগের জন্য কোন দক্ষতা প্রয়োজন?

    1. ক.কারিগরি
    2. খ.কল্পনাগত
    3. গ.মানবীয়
    4. ঘ.সমস্যা সনাক্তকরণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মানবীয়

    ব্যাখ্যা

    মানুষের সঙ্গে কাজ করা, বোঝা ও যোগাযোগের সামর্থ্য মানবীয় দক্ষতা।

    আলাদা পেজে খুলুন
  34. ৯৩. কোন ধরনের নেতৃত্ব সবচেয়ে বেশি কার্যকর?

    1. ক.গণতান্ত্রিক
    2. খ.একনায়কতন্ত্র
    3. গ.মুক্ত শাসন
    4. ঘ.পরিস্থিতির উপর নির্ভরশীল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. গণতান্ত্রিক

    ব্যাখ্যা

    গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা সিদ্ধান্তে অংশ নেয়, ফলে মনোবল ও সহযোগিতা বাড়ে -- পাঠ্যবইয়ে একে সবচেয়ে কার্যকর ধরা হয়।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন