ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২০২৪ প্রশ্ন ও সমাধান
এই প্রশ্নপত্রের ৩০টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।
১. শাহ-ই-বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল?
- ক.ফখরুদ্দিন মুবারক শাহ
- খ.আলাউদ্দিন হোসেন শাহ্
- গ.নাসিরউদ্দিন নুসরাত শাহ
- ঘ.শামসুদ্দিন ইলিয়াস শাহ্
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
ব্যাখ্যা
সমগ্র বাংলা একত্র করে শামসুদ্দিন ইলিয়াস শাহ 'শাহ-ই-বাঙ্গালা' উপাধি নেন।
২. ২০২৩ সালে ধ্বংসপ্রাপ্ত ‘টাইটান’ ছিল একটি-
- ক.উড়োজাহাজ
- খ.ডুবোযান
- গ.জাহাজ
- ঘ.মহাকাশযান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ডুবোযান
ব্যাখ্যা
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান 'টাইটান' জুন ২০২৩-এ বিস্ফোরিত হয়।
৩. স্টারলিংক একটি-
- ক.ছায়াপথ
- খ.টিভি চ্যানেল
- গ.সংবাদ সংস্থা
- ঘ.স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা
ব্যাখ্যা
স্টারলিংক স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা।
৪. ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে?
- ক.জোসেফ স্টালিন
- খ.এডোলফ হিটলার
- গ.বেনিতো মুসোলিনি
- ঘ.কাইজার উইলিয়াম
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. বেনিতো মুসোলিনি
ব্যাখ্যা
ইতালির বেনিতো মুসোলিনিকে ফ্যাসিবাদের জনক বলা হয়।
৫. ‘আমিই রাষ্ট্র’ এটি কার উক্তি?
- ক.রাণী দ্বিতীয় এলিজাবেথ
- খ.চতুর্দশ লুই
- গ.জার নিকোলাস
- ঘ.রাজা পঞ্চম চার্লস
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. চতুর্দশ লুই
ব্যাখ্যা
'আমিই রাষ্ট্র' (L'État, c'est moi) ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের উক্তি।
৬. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- ক.কলকাতা
- খ.নিউইয়র্ক
- গ.জেনেভা
- ঘ.টোকিও
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. টোকিও
ব্যাখ্যা
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর জাপানের টোকিওতে।
৭. কোন দেশ যোগদানের পর BRIC এর নাম হয় BRICS?
- ক.দক্ষিণ আফ্রিকা
- খ.সৌদি আরব
- গ.সুইডেন
- ঘ.সিঙ্গাপুর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর BRIC-এর নাম হয় BRICS।
৮. ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে?
- ক.বেগম খালেদা জিয়া
- খ.জিয়াউর রহমান
- গ.হুসাইন মুহাম্মদ এরশাদ
- ঘ.বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. বেগম খালেদা জিয়া
ব্যাখ্যা
ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন।
৯. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান?
- ক.পাংখুয়া
- খ.বম
- গ.পাঙন
- ঘ.খুমি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. পাঙন
ব্যাখ্যা
পাঙন (মণিপুরি মুসলিম) সম্প্রদায় ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী।
১০. গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন-
- ক.হার্বাট মার্শাল ম্যাকলুহান
- খ.রবার্ট কিংসলে
- গ.হেনরি ম্যাকলিনান
- ঘ.ডব্লিউ জে পেরি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. হার্বাট মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
কানাডীয় তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান 'গ্লোবাল ভিলেজ' ধারণার প্রবর্তক।
১১. হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি?
- ক.পারসিক
- খ.মিশরীয়
- গ.ব্যাবিলনীয়
- ঘ.সুমেরীয়
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. মিশরীয়
ব্যাখ্যা
হায়ারোগ্লিফিক প্রাচীন মিশরীয় সভ্যতার চিত্রলিপি।
১২. বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি-
- ক.ওবায়দুল হাসান
- খ.হাসান ফয়েজ সিদ্দিক
- গ.সৈয়দ রেফাত আহমেদ
- ঘ.সৈয়দ মাহমুদ হোসেন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. সৈয়দ রেফাত আহমেদ
ব্যাখ্যা
আগস্ট ২০২৪-এ সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হন।
১৩. অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে-
- ক.দেশ
- খ.মহাসাগর
- গ.পাঁচটি শহর
- ঘ.মহাদেশ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. মহাদেশ
ব্যাখ্যা
অলিম্পিক পতাকার পাঁচটি বলয় পাঁচটি মহাদেশের ঐক্য নির্দেশ করে।
১৪. নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত?
- ক.বনজ সম্পদ
- খ.সমুদ্র সম্পদ
- গ.খনিজ সম্পদ
- ঘ.মৎস সম্পদ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. সমুদ্র সম্পদ
ব্যাখ্যা
ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারভিত্তিক অর্থনীতি।
১৫. কোন দেশ ‘ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ’ গ্রহণ করেছে?
- ক.চীন
- খ.ভারত
- গ.মায়ানমার
- ঘ.রাশিয়া
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. চীন
ব্যাখ্যা
চীন ২০১৩ সালে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) গ্রহণ করে।
১৬. মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক.বেগম খালেদা জিয়া
- খ.বেনজির ভুট্টো
- গ.মেঘবতী সুকর্ণপুত্রী
- ঘ.শিরিণ এবাদি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. বেনজির ভুট্টো
ব্যাখ্যা
পাকিস্তানের বেনজির ভুট্টো (১৯৮৮) মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী।
১৭. রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ-
- ক.বেলারুশ
- খ.চীন
- গ.উত্তর কোরিয়া
- ঘ.হাঙ্গেরি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. হাঙ্গেরি
ব্যাখ্যা
বেলারুশ, চীন ও উত্তর কোরিয়া নানাভাবে রাশিয়ার পাশে থাকলেও ন্যাটো ও ইইউ সদস্য হাঙ্গেরি রাশিয়াকে সমর্থন দেয়নি।
১৮. সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম-
- ক.ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া
- খ.ইখওয়ান আল মুসলিমুন ফি সিরিয়া
- গ.হায়াত তাহরির আল-শাম
- ঘ.তাহরির হায়াত আল-শাম
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. হায়াত তাহরির আল-শাম
ব্যাখ্যা
ডিসেম্বর ২০২৪-এ হায়াত তাহরির আল-শাম (HTS)-এর নেতৃত্বে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।
১৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল-
- ক.৮
- খ.৯
- গ.১১
- ঘ.১০
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ১০
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো ও নৌবাহিনী ১০ নং সেক্টরের অধীনে ছিল, যার কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না।
২০. সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা-
- ক.হার্বার্ট স্পেন্সার
- খ.চার্লস ডারউইন
- গ.জাঁ-জ্যাক রুশো
- ঘ.ইবনে খালদুন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. হার্বার্ট স্পেন্সার
ব্যাখ্যা
হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা ('survival of the fittest' তাঁর উক্তি)।
২১. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-
- ক.উন্নত মমশির
- খ.অকুতভয়
- গ.বিদ্রোহী
- ঘ.দূরন্ত
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. উন্নত মমশির
ব্যাখ্যা
শহীদ আবু সাঈদের দুই হাত মেলে দাঁড়ানো দৃশ্য নিয়ে আঁকা চিত্রকর্মটির নাম 'উন্নত মম শির'।
২২. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন?
- ক.জাপান
- খ.দক্ষিণ কোরিয়া
- গ.কম্বোডিয়া
- ঘ.মালদ্বীপ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
সামরিক আইন জারির চেষ্টার পর ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সংসদে অভিশংসিত হন।
২৩. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?
- ক.ত্রয়োদশ সংশোধনী
- খ.পঞ্চদশ সংশোধনী
- গ.চতুর্দশ সংশোধনী
- ঘ.ষোড়শ সংশোধনী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
২০১১ সালের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়।
২৪. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন?
- ক.২
- খ.৩
- গ.৪
- ঘ.৫
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ৪
ব্যাখ্যা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য ৪ জন (সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, শারমীন মুরশিদ ও নূরজাহান বেগম)।
২৫. নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়?
- ক.শূন্য দারিদ্র
- খ.শূন্য বেকারত্ব
- গ.শূন্য নেট কার্বন নির্গমন
- ঘ.শূন্য ক্ষুধা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. শূন্য ক্ষুধা
ব্যাখ্যা
ড. ইউনূসের 'তিন শূন্য' তত্ত্ব: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ; শূন্য ক্ষুধা এর অংশ নয়।
২৬. বার ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে?
- ক.মুসা খাঁ
- খ.ঈশা খাঁ
- গ.উসমান খাঁ
- ঘ.ফজল গাজী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. মুসা খাঁ
ব্যাখ্যা
বারো ভূঁইয়ার অন্যতম মুসা খাঁর সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায়।
২৭. মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ-
- ক.ইরাক
- খ.তুরস্ক
- গ.সিরিয়া
- ঘ.মিশর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ইরাক
ব্যাখ্যা
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান ইরাকে গড়ে উঠেছিল।
২৮. ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম-
- ক.অপারেশন আয়রন সোর্ড
- খ.অপারেশন আল আকসা ফ্লাড
- গ.অপারেশন রেড ডাউন
- ঘ.অপারেশন রেথ অফ গড
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. অপারেশন আল আকসা ফ্লাড
ব্যাখ্যা
৭ অক্টোবর ২০২৩ হামাস ইসরায়েলে 'অপারেশন আল-আকসা ফ্লাড' পরিচালনা করে; ইসরায়েলের পাল্টা অভিযান 'আয়রন সোর্ডস'।
২৯. যুক্তরাষ্ট্রে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ নামে পরিচিত কোন দল?
- ক.গ্রিন পার্টি
- খ.ডেমোক্রেট পার্টি
- গ.রিপাবলিকান পার্টি
- ঘ.কন্সটিটিউশন পার্টি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি 'Grand Old Party' (GOP) নামে পরিচিত।
৩০. বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
- ক.গ্রিস
- খ.ফ্রান্স
- গ.তুরস্ক
- ঘ.ইতালি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. তুরস্ক
ব্যাখ্যা
প্রাচীন ট্রয় নগরীর ধ্বংসাবশেষ বর্তমান তুরস্কের হিসারলিকে।
এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন
সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন