ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২০২৩ প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৩০টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

  1. ১. নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন?

    1. ক.রাজিয়া বানু
    2. খ.তোফায়েল আহমেদ
    3. গ.মো. জিলুর রাহমান
    4. ঘ.মো. আব্দুল হামিদ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. রাজিয়া বানু

    ব্যাখ্যা

    ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

    আলাদা পেজে খুলুন
  2. ২. ‘অ্যামিকাস কিউরি’র অর্থ কী?

    1. ক.আদালত উপদেষ্টা
    2. খ.বিজ্ঞ আদালত
    3. গ.আদালতের বন্ধু
    4. ঘ.আদালতের বিচারক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. আদালতের বন্ধু

    ব্যাখ্যা

    Amicus curiae (ল্যাটিন) অর্থ আদালতের বন্ধু -- আদালতকে সহায়তাকারী নিরপেক্ষ আইনজ্ঞ।

    আলাদা পেজে খুলুন
  3. ৩. বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি?

    1. ক.সিএনএন
    2. খ.বিবিসি
    3. গ.রয়টার্স
    4. ঘ.এএফপি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. এএফপি

    ব্যাখ্যা

    ১৮৩৫ সালে হাভাস নামে প্রতিষ্ঠিত AFP বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা।

    আলাদা পেজে খুলুন
  4. ৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

    1. ক.যুক্তরাজ্য
    2. খ.ফ্রান্স
    3. গ.যুক্তরাষ্ট্র
    4. ঘ.সোভিয়েত ইউনিয়ন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. সোভিয়েত ইউনিয়ন

    ব্যাখ্যা

    ১৯৭১ সালে নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো দেয়।

    আলাদা পেজে খুলুন
  5. ৫. ‘সাপেন্ট অব দি নাইল’ কে?

    1. ক.নেফারতিতি
    2. খ.এলিজাবেথ
    3. গ.হেলেন
    4. ঘ.ক্লিওপেট্রা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ক্লিওপেট্রা

    ব্যাখ্যা

    মিশরের রানি ক্লিওপেট্রাকে 'নীলনদের সর্পিণী' (Serpent of the Nile) বলা হয়।

    আলাদা পেজে খুলুন
  6. ৬. বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী?

    1. ক.অপরাজেয় বাংলা
    2. খ.জাগ্রত চৌরঙ্গী
    3. গ.সাবাস বাংলাদেশ
    4. ঘ.পতাকা একাত্তর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. জাগ্রত চৌরঙ্গী

    ব্যাখ্যা

    গাজীপুরের জয়দেবপুরে নির্মিত 'জাগ্রত চৌরঙ্গী' (১৯৭৩) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।

    আলাদা পেজে খুলুন
  7. ৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের পরিচালক কে?

    1. ক.খান আতাউর রহমান
    2. খ.হুমায়ুন আহমেদ
    3. গ.আলমগীর কবির
    4. ঘ.সুভাষ দত্ত
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. আলমগীর কবির

    ব্যাখ্যা

    'ধীরে বহে মেঘনা' (১৯৭৩) চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির।

    আলাদা পেজে খুলুন
  8. ৮. ২০২৩ সালের জন্য জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পর্যটন রাজধানী’ কোনটি?

    1. ক.রোম
    2. খ.সমরখন্দ
    3. গ.এথেন্স
    4. ঘ.ইস্তানবুল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. সমরখন্দ

    ব্যাখ্যা

    উজবেকিস্তানের সমরখন্দকে ২০২৩ সালের জন্য বিশ্ব পর্যটন রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

    আলাদা পেজে খুলুন
  9. ৯. কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন?

    1. ক.হেলি বেরি
    2. খ.হ্যাটি ম্যাকড্যানিয়েল
    3. গ.ল্যাশনা লিঞ্চ
    4. ঘ.রুথ ই. কার্টার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. রুথ ই. কার্টার

    ব্যাখ্যা

    পোশাক নকশাকার রুথ ই. কার্টার 'ব্ল্যাক প্যান্থার' চলচ্চিত্রের দুই পর্বের জন্য দুটি অস্কার জিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই কৃতিত্ব দেখান।

    আলাদা পেজে খুলুন
  10. ১০. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’, কবিতাটি কে লিখেছেন?

    1. ক.বব ডিলার
    2. খ.অ্যালেন গিন্সবার্গ
    3. গ.জর্জ হ্যারিসন
    4. ঘ.বিক্রম শেঠ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. অ্যালেন গিন্সবার্গ

    ব্যাখ্যা

    'September on Jessore Road' মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের কবিতা, ১৯৭১-এর শরণার্থীদের নিয়ে লেখা।

    আলাদা পেজে খুলুন
  11. ১১. কারা ‘বর্গী’ নামে পরিচিত?

    1. ক.ইংরেজ
    2. খ.অমিল
    3. গ.পর্তুগিজ
    4. ঘ.মারাঠি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মারাঠি

    ব্যাখ্যা

    অষ্টাদশ শতকে বাংলায় আক্রমণকারী মারাঠা অশ্বারোহী সৈন্যরা 'বর্গি' নামে পরিচিত।

    আলাদা পেজে খুলুন
  12. ১২. কোন দেশ ২০২৩ সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে?

    1. ক.নরওয়ে
    2. খ.সুইডেন
    3. গ.ডেনমার্ক
    4. ঘ.ফ্রান্স
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. নরওয়ে

    ব্যাখ্যা

    রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৩ সালের প্রেস ফ্রিডম সূচকে নরওয়ে শীর্ষে।

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. ইসরাইলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কী?

    1. ক.অপারেশন আল-আকসা ফ্লাড
    2. খ.অপারেশন ঈগল ক্লু
    3. গ.অপারেশন জয়েন্ট এন্ডেভার
    4. ঘ.অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস্
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. অপারেশন আল-আকসা ফ্লাড

    ব্যাখ্যা

    ৭ অক্টোবর ২০২৩ হামাস ইসরায়েলে 'অপারেশন আল-আকসা ফ্লাড' পরিচালনা করে।

    আলাদা পেজে খুলুন
  14. ১৪. নিচের কোনটি শেক্সপীয়ারের রচনা নয়?

    1. ক.কিং লিয়ার
    2. খ.ডক্টর ফাউস্টাস
    3. গ.টুয়েলফথ নাইট
    4. ঘ.দ্য টেম্পেস্ট
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ডক্টর ফাউস্টাস

    ব্যাখ্যা

    'ডক্টর ফাউস্টাস' ক্রিস্টোফার মারলোর নাটক; বাকিগুলো শেক্সপিয়ারের।

    আলাদা পেজে খুলুন
  15. ১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে ‘বীর প্রতীক’ উপাধি দেওয়া হয়েছে?

    1. ক.ডাব্লিউ এ এস ওডারল্যান্ড
    2. খ.সায়মন ড্রিং
    3. গ.অ্যান্থনি ম্যাসকারেনহাস
    4. ঘ.জে এফ আর জ্যাকব
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ডাব্লিউ এ এস ওডারল্যান্ড

    ব্যাখ্যা

    অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম এ. এস. ওডারল্যান্ড একমাত্র বিদেশি হিসেবে 'বীর প্রতীক' খেতাব পান।

    আলাদা পেজে খুলুন
  16. ১৬. “এলাম, দেখলাম, জয় করলাম” কথাটি কে বলেছেন?

    1. ক.আলেকজান্ডার
    2. খ.নেপোলিয়ন
    3. গ.হো চি মিন
    4. ঘ.জুলিয়াস সিজার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জুলিয়াস সিজার

    ব্যাখ্যা

    'Veni, vidi, vici' -- এলাম, দেখলাম, জয় করলাম -- জুলিয়াস সিজারের উক্তি।

    আলাদা পেজে খুলুন
  17. ১৭. ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন?

    1. ক.এ.পি.জে. আবদুল কালাম
    2. খ.লি কুয়ান ইউ
    3. গ.মাহাথির মোহাম্মদ
    4. ঘ.অমর্ত্য সেন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. লি কুয়ান ইউ

    ব্যাখ্যা

    'From Third World to First' সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর লেখা।

    আলাদা পেজে খুলুন
  18. ১৮. নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন?

    1. ক.জ্যা পল সার্ত্রে
    2. খ.পিটার হ্যান্ডকে
    3. গ.এনি এরনোক্স
    4. ঘ.জন বারডিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. জ্যা পল সার্ত্রে

    ব্যাখ্যা

    ফরাসি দার্শনিক জঁ-পল সার্ত্র ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন।

    আলাদা পেজে খুলুন
  19. ১৯. কে বলেছিলেন “বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী”?

    1. ক.আব্রাহাম লিংকন
    2. খ.উইনস্টন চার্চিল
    3. গ.জন অ্যাডামস
    4. ঘ.অং সান সুচি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. আব্রাহাম লিংকন

    ব্যাখ্যা

    'The ballot is stronger than the bullet' -- আব্রাহাম লিংকনের উক্তি।

    আলাদা পেজে খুলুন
  20. ২০. নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোন সীমান্ত নেই?

    1. ক.বরিশাল বিভাগ
    2. খ.রাজশাহী বিভাগ
    3. গ.খুলনা বিভাগ
    4. ঘ.চট্টগ্রাম বিভাগ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বরিশাল বিভাগ

    ব্যাখ্যা

    বরিশাল বিভাগের কোনো জেলার সঙ্গে ভারতের সীমান্ত নেই।

    আলাদা পেজে খুলুন
  21. ২১. স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?

    1. ক.কাজী সালাউদ্দিন
    2. খ.সাইদুর রহমান প্যাটেল
    3. গ.জাকারিয়া পিন্টু
    4. ঘ.অমলেশ সেন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. জাকারিয়া পিন্টু

    ব্যাখ্যা

    ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।

    আলাদা পেজে খুলুন
  22. ২২. নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি?

    1. ক.কারাগারের রোজনামচা
    2. খ.অসমাপ্ত আত্মজীবনী
    3. গ.কারাগারের চিঠি
    4. ঘ.আমার দেখা নয়া চীন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. কারাগারের চিঠি

    ব্যাখ্যা

    অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর লেখা; 'কারাগারের চিঠি' তাঁর বই নয়।

    আলাদা পেজে খুলুন
  23. ২৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?

    1. ক.৩.৩২ কি.মি.
    2. খ.৪.০০ কি.মি
    3. গ.৩.৩৪ কি.মি.
    4. ঘ.৩.০৮ কি.মি.
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ৩.৩২ কি.মি.

    ব্যাখ্যা

    কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেলের মূল অংশের দৈর্ঘ্য ৩.৩২ কিমি।

    আলাদা পেজে খুলুন
  24. ২৪. বাংলাদেশের ২১তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) প্রোডাক্ট কোনটি?

    1. ক.সিলেটের মনিপুরী শাড়ি
    2. খ.বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগল
    3. গ.নাটোরের কাঁচা গোল্লা
    4. ঘ.বাংলাদেশের শীতল পাটি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগল

    আলাদা পেজে খুলুন
  25. ২৫. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে?

    1. ক.যাহা হাদিদ
    2. খ.জিন গ্যাং
    3. গ.রোহানি বাহারিন
    4. ঘ.মেরিনা তাবাস্সুম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. রোহানি বাহারিন

    ব্যাখ্যা

    শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশা করেন মালয়েশীয় স্থপতি রোহানি বাহারিন।

    আলাদা পেজে খুলুন
  26. ২৬. বলেছিলেন, “মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত”?

    1. ক.ভ্লাদিমির লেনিন
    2. খ.কার্ল মার্কস
    3. গ.জ্যা-জ্যাক রুশো
    4. ঘ.জন লক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. জ্যা-জ্যাক রুশো

    ব্যাখ্যা

    'Man is born free, and everywhere he is in chains' -- রুশোর 'The Social Contract'-এর উক্তি।

    আলাদা পেজে খুলুন
  27. ২৭. কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে?

    1. ক.অস্ট্রেলিয়া
    2. খ.যুক্তরাষ্ট্র
    3. গ.যুক্তরাজ্য
    4. ঘ.নিউজিল্যান্ড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. নিউজিল্যান্ড

    ব্যাখ্যা

    নিউজিল্যান্ড ১৮৯৩ সালে প্রথম দেশ হিসেবে নারীদের জাতীয় নির্বাচনে ভোটাধিকার দেয়।

    আলাদা পেজে খুলুন
  28. ২৮. ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি?

    1. ক.যুক্তরাজ্য
    2. খ.চীন
    3. গ.নেদারল্যান্ডস
    4. ঘ.জার্মানি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. নেদারল্যান্ডস

    ব্যাখ্যা

    বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় প্রণীত।

    আলাদা পেজে খুলুন
  29. ২৯. নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে?

    1. ক.আশ্রয়ণ প্রকল্প
    2. খ.কমিউনিটি ক্লিনিক
    3. গ.রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
    4. ঘ.স্মার্ট বাংলাদেশ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. কমিউনিটি ক্লিনিক

    ব্যাখ্যা

    ২০২৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক মডেলকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করে।

    আলাদা পেজে খুলুন
  30. ৩০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

    1. ক.সোনদিয়া
    2. খ.মহেশখালী
    3. গ.কুতুবদিয়া
    4. ঘ.সেন্ট মার্টিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মহেশখালী

    ব্যাখ্যা

    কক্সবাজারের মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন