ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২০২১ প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ২৭টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

  1. ১. প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ-

    1. ক.ভোগের হ্রাস
    2. খ.ভোগের বৃদ্ধি
    3. গ.মূল্য বৃদ্ধি
    4. ঘ.চাহিদা বৃদ্ধি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ভোগের বৃদ্ধি

    ব্যাখ্যা

    একই দ্রব্যের ভোগ যত বাড়ে, অতিরিক্ত এককের উপযোগ তত কমে -- এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।

    আলাদা পেজে খুলুন
  2. ২. জানুয়ারি ২০২২-এ অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশি ক্রিকেটারের নাম-

    1. ক.সাকিব আল হাসান
    2. খ.তাসকিন আহমেদ
    3. গ.তাইজুল ইসলাম
    4. ঘ.এবাদত হোসেইন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. এবাদত হোসেইন

    ব্যাখ্যা

    জানুয়ারি ২০২২-এর নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ে এবাদত হোসেন সিরিজের সর্বোচ্চ উইকেট নেন।

    আলাদা পেজে খুলুন
  3. ৩. ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ‘২১০০’ বাস্তবায়নে সহায়তাকারী দেশ–

    1. ক.যুক্তরাজ্য
    2. খ.নেদারল্যান্ডস
    3. গ.চিন
    4. ঘ.জার্মানি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. নেদারল্যান্ডস

    ব্যাখ্যা

    বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নেদারল্যান্ডসের সহায়তায় প্রণীত।

    আলাদা পেজে খুলুন
  4. ৪. ‘সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট’ শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়-

    1. ক.ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
    2. খ.রয়াল আলবার্ট হল
    3. গ.সিডনি অপেরা হাউজ
    4. ঘ.ওয়াল্ট ডিজনি কনসার্ট হল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ম্যাডিসন স্কোয়ার গার্ডেন

    ব্যাখ্যা

    ১৯৭১ সালের 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর স্মরণে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুবর্ণজয়ন্তী কনসার্ট হয়।

    আলাদা পেজে খুলুন
  5. ৫. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা

    1. ক.৬
    2. খ.৪
    3. গ.৫
    4. ঘ.৭
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ৬

    ব্যাখ্যা

    জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফরাসি, রুশ, চীনা, স্প্যানিশ ও আরবি।

    আলাদা পেজে খুলুন
  6. ৬. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের যে তফসিলে বর্ণিত রয়েছে?

    1. ক.৩য়
    2. খ.৪র্থ
    3. গ.৫ম
    4. ঘ.৬ষ্ঠ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৫ম

    ব্যাখ্যা

    পঞ্চদশ সংশোধনীতে ৭ মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে যুক্ত হয়।

    আলাদা পেজে খুলুন
  7. ৭. ‘টেকসই উন্নয়নলক্ষ্য’- এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে-

    1. ক.এরডিজি-৪
    2. খ.এসডিজি-৩
    3. গ.এসডিজি-৯
    4. ঘ.এসডিজি-৮
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. এরডিজি-৪

    ব্যাখ্যা

    SDG-৪ এর লক্ষ্য সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা।

    আলাদা পেজে খুলুন
  8. ৮. বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়–

    1. ক.পাবনা
    2. খ.নোয়াখালী
    3. গ.কুমিল্লা
    4. ঘ.নরসিংদী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. নরসিংদী

    ব্যাখ্যা

    বাংলাদেশে প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদীতে।

    আলাদা পেজে খুলুন
  9. ৯. যেটি বাজারের বৈশিষ্ট্য নয়-

    1. ক.নির্দিষ্ট স্থান
    2. খ.নির্ধারিত মূল্য
    3. গ.নির্দিষ্ট দ্রব্য
    4. ঘ.পূর্বনির্ধারিত চুক্তি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পূর্বনির্ধারিত চুক্তি

    ব্যাখ্যা

    অর্থনীতিতে বাজারের জন্য পূর্বনির্ধারিত চুক্তি অপরিহার্য বৈশিষ্ট্য নয়।

    আলাদা পেজে খুলুন
  10. ১০. জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম-

    1. ক.ইউএন উইমেন
    2. খ.ইউনিফেম
    3. গ.সমতা তহবিল
    4. ঘ.জেন্ডার সমতা তহবিল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ইউনিফেম

    ব্যাখ্যা

    নারী উন্নয়নে জাতিসংঘের তহবিল ছিল ইউনিফেম (UNIFEM), যা ২০১০ সালে ইউএন উইমেনের অংশ হয়।

    আলাদা পেজে খুলুন
  11. ১১. ‘নিজেকে জানো’- উক্তিটি যাঁর-

    1. ক.সক্রেটিস
    2. খ.প্লেটো
    3. গ.পিথাগোরাস
    4. ঘ.গৌতম বুদ্ধ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. সক্রেটিস

    ব্যাখ্যা

    'Know thyself' বা নিজেকে জানো -- উক্তিটি সক্রেটিসের নামে প্রচলিত।

    আলাদা পেজে খুলুন
  12. ১২. বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে-

    1. ক.ফখরুদ্দিন মোবারক শাহ
    2. খ.আলাউদ্দিন হোসেন শাহ
    3. গ.সুবেদার শায়েস্তা খান
    4. ঘ.শের শাহ সুরি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. আলাউদ্দিন হোসেন শাহ

    ব্যাখ্যা

    সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়।

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ----- মন্ত্রনালয়ের অধীন-

    1. ক.স্বরাষ্ট্র
    2. খ.পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
    3. গ.প্রতিরক্ষা
    4. ঘ.দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. প্রতিরক্ষা

    ব্যাখ্যা

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

    আলাদা পেজে খুলুন
  14. ১৪. কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়–

    1. ক.নন-জুডিশিয়াল স্ট্যাম্প
    2. খ.টোল ও লেভি
    3. গ.আবগারি শুল্ক
    4. ঘ.রেজিস্ট্রেশন ফি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. টোল ও লেভি

    ব্যাখ্যা

    টোল ও লেভি সেবার বিনিময়ে আদায় করা হয়, তাই এগুলো কর-বহির্ভূত রাজস্ব।

    আলাদা পেজে খুলুন
  15. ১৫. জরুরি সেবা-নম্বর ‘১০৫’ এ ফোন করলে যে সেবা পাওয়া যায়-

    1. ক.জাতীয় পরিচয়পত্র
    2. খ.অ্যাম্বুলেন্স
    3. গ.কোভিড-১৯ টিকা
    4. ঘ.অগ্নি-নির্বাপন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. জাতীয় পরিচয়পত্র

    ব্যাখ্যা

    ১০৫ নম্বরে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা পাওয়া যায়; জরুরি সেবা ৯৯৯।

    আলাদা পেজে খুলুন
  16. ১৬. ‘মারিওপোল’ ইউক্রেনের-

    1. ক.একটি বিমান ঘাঁটি
    2. খ.একটি সামমেরিন
    3. গ.একটি বন্দরনগরী
    4. ঘ.একটি বিনোদনকেন্দ্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. একটি বন্দরনগরী

    ব্যাখ্যা

    মারিওপোল আজভ সাগরের তীরে ইউক্রেনের একটি বন্দরনগরী।

    আলাদা পেজে খুলুন
  17. ১৭. আঞ্চলিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের এসকাপ এর ৭৮তম অধিবেশনে উপস্থাপিত হয়েছে-

    1. ক.২ টি
    2. খ.৩ টি
    3. গ.৫ টি
    4. ঘ.৪ টি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৫ টি

    ব্যাখ্যা

    এসকাপের ৭৮তম অধিবেশনে আঞ্চলিক সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫টি প্রস্তাব উপস্থাপিত হয়।

    আলাদা পেজে খুলুন
  18. ১৮. কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে - ফিফা ফুটবল বিশ্বকাপ-

    1. ক.২২তম
    2. খ.২০তম
    3. গ.২১তম
    4. ঘ.২৩তম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ২২তম

    ব্যাখ্যা

    ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ছিল ২২তম আসর।

    আলাদা পেজে খুলুন
  19. ১৯. মানবসম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হলে-

    1. ক.পরিবেশ উন্নয়ন
    2. খ.বাজার সৃষ্টি
    3. গ.চাহিদা সৃষ্টি
    4. ঘ.জনশক্তি আমদানি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জনশক্তি আমদানি

    আলাদা পেজে খুলুন
  20. ২০. জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয়-

    1. ক.১ মার্চ ২০২২
    2. খ.৭ মার্চ ২০২২
    3. গ.২ মার্চ ২০২২
    4. ঘ.২৬ মার্চ ২০২২
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ২ মার্চ ২০২২

    ব্যাখ্যা

    হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় ২ মার্চ ২০২২ প্রজ্ঞাপন জারি করে 'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়।

    আলাদা পেজে খুলুন
  21. ২১. জি-৭ ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো-

    1. ক.ভারত
    2. খ.চিন
    3. গ.রাশিয়া
    4. ঘ.জাপান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জাপান

    ব্যাখ্যা

    জি-৭-এর সাত সদস্যের মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ।

    আলাদা পেজে খুলুন
  22. ২২. যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম–

    1. ক.অশনি
    2. খ.গতি
    3. গ.নার্গিস
    4. ঘ.তুফান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. অশনি

    ব্যাখ্যা

    ২০২২ সালের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম 'অশনি'।

    আলাদা পেজে খুলুন
  23. ২৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হলো–

    1. ক.কলা, বাণিজ্য ও জীববিজ্ঞান
    2. খ.কলা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান
    3. গ.কলা, বিজ্ঞান, আইন
    4. ঘ.কলা, বিজ্ঞান ও বাণিজ্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. কলা, বিজ্ঞান, আইন

    ব্যাখ্যা

    ১৯২১ সালে প্রতিষ্ঠাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান ও আইন -- এই তিনটি অনুষদ ছিল।

    আলাদা পেজে খুলুন
  24. ২৪. যে স্থানকে ‘রাঙামাটির ছাদ’ বলা হয়-

    1. ক.হাজাছড়া ঝরনা
    2. খ.যমচুগ বনবিহার
    3. গ.সাজেক ভ্যালি
    4. ঘ.পেদা টিং টিং
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সাজেক ভ্যালি

    ব্যাখ্যা

    রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিকে 'রাঙামাটির ছাদ' বলা হয়।

    আলাদা পেজে খুলুন
  25. ২৫. ‘স্বর্ণ পাম’ চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার-

    1. ক.ভেনিস
    2. খ.কান
    3. গ.বার্লিন
    4. ঘ.শিকাগো
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. কান

    ব্যাখ্যা

    পাম দ'র (স্বর্ণ পাম) ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার।

    আলাদা পেজে খুলুন
  26. ২৬. যেটি জলবায়ুর নিয়ামক নয়-

    1. ক.তাপমাত্রা
    2. খ.ভূমিক্ষয়
    3. গ.বায়ু
    4. ঘ.আর্দ্রতা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ভূমিক্ষয়

    ব্যাখ্যা

    তাপমাত্রা, বায়ু ও আর্দ্রতা জলবায়ুর নিয়ামক; ভূমিক্ষয় জলবায়ুর নিয়ামক নয়।

    আলাদা পেজে খুলুন
  27. ২৭. পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র দেশের নাম-

    1. ক.ত্রিনিদাদ
    2. খ.সামোয়া
    3. গ.বুরুন্ডি
    4. ঘ.বার্বাডোজ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বার্বাডোজ

    ব্যাখ্যা

    নভেম্বর ২০২১ ব্রিটিশ রাজতন্ত্রের অধীনতা ছেড়ে বার্বাডোজ বিশ্বের নবীনতম প্রজাতন্ত্রে পরিণত হয়।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন