চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি২ উপ-ইউনিট (আরবি, ইসলামিক স্টাডিজ, পালি) ২০২৫ প্রশ্ন ও সমাধান
এই প্রশ্নপত্রের ৩০টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচী কখন পালন করা হয়?
- ক.২৫ জুলাই
- খ.২৮ জুলাই
- গ.৩১ জুলাই
- ঘ.২৯ জুলাই
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ৩১ জুলাই
ব্যাখ্যা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩১ জুলাই ২০২৪ 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করে।
২. কনস্টান্টিনোপল শহরটি বর্তমানে কী নামে পরিচিত?
- ক.আজারবাইজান
- খ.ইস্তাম্বুল
- গ.জেরুজালেম
- ঘ.ফ্লেরেন্স
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ইস্তাম্বুল
ব্যাখ্যা
কনস্টান্টিনোপল বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল।
৩. বাংলা নববর্ষের প্রবক্তা কে?
- ক.সম্রাট অশোক
- খ.লক্ষণ সেন
- গ.আবুর ফজল
- ঘ.সম্রাট আকবর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. সম্রাট আকবর
ব্যাখ্যা
খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর বাংলা সন (তারিখ-ই-ইলাহী) প্রবর্তন করেন।
৪. বাংলাদেশের প্রথম রোবেটিক সার্জারির সঙ্গে সম্পৃক্ত জেলা কোনটি?
- ক.দিনাজপুর
- খ.রংপুর
- গ.বগুড়া
- ঘ.খুলনা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. রংপুর
৫. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহতদের কোন পদক প্রদান করা হয়?
- ক.বুকার প্রাইজ
- খ.নোবেল শান্তি পুরস্কার
- গ.দ্যাগ হ্যামারশোল্ড পদক
- ঘ.কংগ্রেশনাল গোল্ড মেডেল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. দ্যাগ হ্যামারশোল্ড পদক
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে নিহতদের মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড পদক দেওয়া হয়।
৬. ‘আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও।’ – এই উক্তিটি কার?
- ক.মার্টিন লুথার কিং
- খ.নেলসন ম্যান্ডেলা
- গ.জন এফ কেনেডি
- ঘ.প্যাট্রিক হেনরী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. প্যাট্রিক হেনরী
ব্যাখ্যা
'Give me liberty, or give me death' -- মার্কিন নেতা প্যাট্রিক হেনরির উক্তি (১৭৭৫)।
৭. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
- ক.পাহাড়পুর
- খ.মহাস্থানগড়
- গ.ময়নামতি
- ঘ.সুন্দরবন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. সুন্দরবন
ব্যাখ্যা
সুন্দরবন ম্যানগ্রোভ বন ও প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য; পাহাড়পুর, মহাস্থানগড় ও ময়নামতি প্রত্নস্থান।
৮. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান?
- ক.খাসিয়া
- খ.গারো
- গ.পাঙন
- ঘ.রাখাইন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. পাঙন
ব্যাখ্যা
পাঙন (মণিপুরি মুসলিম) সম্প্রদায় ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী।
৯. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
- ক.ডালাস
- খ.লন্ডন
- গ.নিউইয়র্ক
- ঘ.হংকং
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. নিউইয়র্ক
ব্যাখ্যা
নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের আর্থিক কেন্দ্র।
১০. বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবির নাম কী?
- ক.চন্দ্রাবতী
- খ.বেগম রোকেয়া
- গ.আশাপূর্ণা দেবী
- ঘ.ফেরদৌস আরা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. চন্দ্রাবতী
ব্যাখ্যা
ষোড়শ শতকের চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি; তিনি রামায়ণ রচনা করেন।
১১. কোন দেশটির সমুদ্রসীমা নেই?
- ক.থাইল্যান্ড
- খ.ভুটান
- গ.ফ্রান্স
- ঘ.জাপান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ভুটান
ব্যাখ্যা
ভুটান স্থলবেষ্টিত দেশ, এর কোনো সমুদ্রসীমা নেই।
১২. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা কে?
- ক.বিহারীলাল
- খ.রবীন্দ্রনাথ
- গ.মধুসূদন দত্ত
- ঘ.সত্যেন্দ্রনাথ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
১৩. ওরস্যালাইনের আবিষ্কারক কে?
- ক.ডা. রফিকুল ইসলাম
- খ.ডা. খুরশিদ আলম
- গ.ডা. জাফরুল্লাহ চৌধুরী
- ঘ.ডা. সিতারা বেগম
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ডা. রফিকুল ইসলাম
ব্যাখ্যা
আইসিডিডিআর,বি-র চিকিৎসক ডা. রফিকুল ইসলাম খাবার স্যালাইন (ORS) উদ্ভাবনে মুখ্য ভূমিকা রাখেন।
১৪. কোন শহরটি আরব সাগরের তীরে অবস্থিত?
- ক.জেদ্দা
- খ.দুবাই
- গ.মুম্বাই
- ঘ.বাহরাইন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জেদ্দা
১৫. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
- ক.৮ ঘণ্টা ২৩ মিনিট
- খ.৫ ঘণ্টা ১৩ মিনিট
- গ.৬ ঘণ্টা ১৩ মিনিট
- ঘ.১২ ঘণ্টা ২৩ মিনিট
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ৬ ঘণ্টা ১৩ মিনিট
ব্যাখ্যা
পৃথিবীর কোনো স্থানে জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পর ভাটা হয়।
১৬. ডাক্তার : হাসপাতাল :: শিক্ষক : ?
- ক.লাইব্রেরি
- খ.অফিস
- গ.মার্কেট
- ঘ.স্কুল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. স্কুল
ব্যাখ্যা
ডাক্তার হাসপাতালে কাজ করেন, শিক্ষক কাজ করেন স্কুলে।
১৭. ইসলামী সম্মেলন সংস্থার সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
- ক.জেদ্দা
- খ.তেহরান
- গ.কায়রো
- ঘ.রিয়াদ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জেদ্দা
ব্যাখ্যা
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
১৮. মানবদেহের রক্তের প্রধান উপাদান কী?
- ক.লোহিত রক্তকণিকা
- খ.প্লাজমা
- গ.প্লাটিলেট
- ঘ.শ্বেত রক্তকণিকা
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. প্লাজমা
ব্যাখ্যা
রক্তের প্রধান উপাদান প্লাজমা, যা রক্তের প্রায় ৫৫%।
১৯. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
- ক.মিশ্র
- খ.ধনতান্ত্রিক
- গ.সমাজতান্ত্রিক
- ঘ.ইসলামী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. মিশ্র
ব্যাখ্যা
বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাত পাশাপাশি থাকায় মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
২০. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি?
- ক.ABINA
- খ.BARI
- গ.BRRI
- ঘ.BADC
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. BADC
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) দেশের প্রধান সরকারি বীজ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।
২১. ‘১, ৪, ৯, ১৬, ২৫’ ............ – এই সিরিজের পরবর্তী সংখ্যা কোনটি?
- ক.৪৯
- খ.৩৬
- গ.৩০
- ঘ.৪৫
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ৩৬
ব্যাখ্যা
সংখ্যাগুলো ১², ২², ৩², ৪², ৫²; পরেরটি ৬² = ৩৬।
২২. বাতাসের বেগ ঘণ্টায় কত কিলোমিটার বা তার চেয়ে বেশি হলে এটিকে ঘূর্ণিঝড় বলে?
- ক.৫৩
- খ.৭৩
- গ.৮৩
- ঘ.৬৩
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ৬৩
ব্যাখ্যা
বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২-৬৩ কিমি বা তার বেশি হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয়।
২৩. বাংলাদেশের প্রথম ‘যুদ্ধ শিশু’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?
- ক.রহিমা খাতুন
- খ.আমেনা খাতুন
- গ.রাবেয়া খাতুন
- ঘ.মেরিনা খাতুন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. মেরিনা খাতুন
২৪. ‘কৃত্রিম বুদ্ধিমতা (AI)’র অগ্রদূত কে?
- ক.স্টিভ জবস
- খ.জন ম্যাকার্থি
- গ.স্টিপেন হকিং
- ঘ.বার্নার্স-লি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. জন ম্যাকার্থি
ব্যাখ্যা
জন ম্যাকার্থি 'Artificial Intelligence' শব্দের প্রবর্তক এবং AI-এর অগ্রদূত।
২৫. বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরের মাস্কটের নাম কী?
- ক.ডানা-৩৬
- খ.পায়রা
- গ.বিপ্লব
- ঘ.রেইজ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ডানা-৩৬
২৬. বিশ্বব্যাংকের কোন সংস্থাটি ‘Soft Loan Window’ নামে পরিচিত?
- ক.BIFC
- খ.MIGA
- গ.IDA
- ঘ.IBRD
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের IDA দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেয়, তাই একে 'Soft Loan Window' বলে।
২৭. নিজ দেশের প্রতি আনুগত্যকে কী বলে?
- ক.নাগরিকতা
- খ.দেশপ্রেম
- গ.জাতীয়তা
- ঘ.জাতীয়তাবোধ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. দেশপ্রেম
ব্যাখ্যা
নিজ দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্যকে দেশপ্রেম বলে।
২৮. ব্লু-ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
- ক.বাজার অর্থনীতি
- খ.সমুদ্র অর্থনীতি
- গ.কৃষি অর্থনীতি
- ঘ.গ্রামীণ অর্থনীতি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা
ব্লু ইকোনমি সমুদ্রসম্পদ ও সমুদ্রনির্ভর অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।
২৯. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কোন সালে?
- ক.১৯৯১
- খ.১৯৭৩
- গ.১৯৮৬
- ঘ.১৯৯৬
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ১৯৯১
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই প্রথম মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
৩০. ‘EDUCATION’ শব্দটির অক্ষর দিয়ে গঠিত নয়..........
- ক.TICKET
- খ.CAUTION
- গ.CUTE
- ঘ.ACTION
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. TICKET
ব্যাখ্যা
EDUCATION শব্দে K নেই, তাই TICKET গঠন করা যায় না; অন্যগুলোর সব অক্ষর আছে।
এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন
সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন