চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট (কলা ও মানববিদ্যা) ২০২৫ প্রশ্ন ও সমাধান
এই প্রশ্নপত্রের ৪০টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।
১. ‘আর্য’ কীসের নাম?
- ক.ভাষার নাম
- খ.গ্রহপুঞ্জের নাম
- গ.জাতিগোষ্ঠীর নাম
- ঘ.স্থানের নাম
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. জাতিগোষ্ঠীর নাম
ব্যাখ্যা
আর্য একটি প্রাচীন জাতিগোষ্ঠী (মূলত ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী জনগোষ্ঠী)।
২. কোন দেশের পতাকার ৪টি পাশ নেই?
- ক.নেপাল
- খ.শ্রীলংকা
- গ.মালদ্বীপ
- ঘ.ভুটান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. নেপাল
ব্যাখ্যা
নেপালের পতাকা দুটি ত্রিভুজ মিলে গঠিত, পাঁচ বাহুবিশিষ্ট -- এটিই একমাত্র অ-চতুর্ভুজ জাতীয় পতাকা।
৩. রহিম করিমের চেয়ে বড়। অমিত স্বপ্নার চেয়ে বড়। করিম অমিতের চেয়ে বড়। যদি প্রথম দুটো বাক্য সত্য হয়, তবে তৃতীয় বাক্যটি হবে......
- ক.সত্য
- খ.মিথ্যা
- গ.স্ববিরোধী
- ঘ.অনিশ্চিত
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. অনিশ্চিত
ব্যাখ্যা
প্রথম দুটি বাক্য করিম ও অমিতের তুলনা সম্পর্কে কিছু বলে না, তাই তৃতীয় বাক্য অনিশ্চিত।
৪. ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে?
- ক.জনপ্রশাসন
- খ.শিক্ষা ও প্রযুক্তি
- গ.প্রতিরক্ষা
- ঘ.কৃষি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জনপ্রশাসন
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে।
৫. সম্প্রতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কী?
- ক.ফ্রি সিরিয়ান আর্মি
- খ.এস এ এ
- গ.এইচ টি এস
- ঘ.এন ডি এফ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. এইচ টি এস
ব্যাখ্যা
ডিসেম্বর ২০২৪-এ হায়াত তাহরির আল-শাম (HTS) বাশার আল-আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা দখল করে।
৬. আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
- ক.সক্রেটিস
- খ.হোমার
- গ.এরিস্টটল
- ঘ.প্লেটো
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. এরিস্টটল
ব্যাখ্যা
দার্শনিক অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষক ছিলেন।
৭. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
- ক.জন ম্যাককার্থি
- খ.ফিশার আডা
- গ.এলান টুরিং
- ঘ.অ্যালেন লিওয়েল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জন ম্যাককার্থি
ব্যাখ্যা
জন ম্যাককার্থি ১৯৫৬ সালে 'Artificial Intelligence' শব্দ প্রবর্তন করেন, তাই তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।
৮. ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাস-এর প্রতিষ্ঠাতা কে?
- ক.ইসমাইল হানিয়া
- খ.শেখ আহমদ ইয়াসিন
- গ.খালেদ মেশাল
- ঘ.ইয়াহিয়া সিনওয়ার
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. শেখ আহমদ ইয়াসিন
ব্যাখ্যা
শেখ আহমদ ইয়াসিন ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠা করেন।
৯. ‘ফোর বি’ আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত?
- ক.রাষ্ট্র সংস্কার আন্দোলন
- খ.নারীবাদী আন্দোলন
- গ.পরিবেশ আন্দোলন
- ঘ.শিক্ষা আন্দোলন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. নারীবাদী আন্দোলন
ব্যাখ্যা
দক্ষিণ কোরিয়ার '4B' আন্দোলন একটি নারীবাদী আন্দোলন, যেখানে বিয়ে, সন্তান, ডেটিং ও যৌনতা বর্জনের কথা বলা হয়।
১০. সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয়-
- ক.২০ জুলাই ২০২৪
- খ.২৪ জুলাই ২০২৪
- গ.২৫ জুলাই ২০২৫
- ঘ.২৩ জুলাই ২০২৪
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ২৩ জুলাই ২০২৪
ব্যাখ্যা
আপিল বিভাগের রায়ের পর ২৩ জুলাই ২০২৪ সরকারি চাকরিতে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয়।
১১. মানব শরীরে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে কোন মশার কামড়ে?
- ক.এডিস এলবোপিকটাস
- খ.ডেঙ্গু
- গ.এডিস অ্যাজিপ্টি
- ঘ.কোনোটিই নয়
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. এডিস অ্যাজিপ্টি
ব্যাখ্যা
ডেঙ্গুর প্রধান বাহক স্ত্রী এডিস ইজিপ্টি মশা (এডিস অ্যালবোপিকটাসও ছড়াতে পারে)।
১২. SIM-এর পূর্ণরূপ কী?
- ক.Subscriber Identification Method
- খ.Subscriber Identification Module
- গ.Subscriber Identity Method
- ঘ.Subscriber Identity Module
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. Subscriber Identification Module
১৩. EVM দ্বারা বোঝায়-
- ক.Electronic Voting Machine
- খ.Elastic Voting Machine
- গ.Electric Voting Machine
- ঘ.Efficient Voting Machine
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. Electronic Voting Machine
ব্যাখ্যা
EVM = Electronic Voting Machine।
১৪. জনশুমারি-২০২২ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত?
- ক.১০০ : ৯৮
- খ.৯৮ : ১০০
- গ.১০২ : ৯৬
- ঘ.৯৬ : ১০২
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ৯৮ : ১০০
ব্যাখ্যা
জনশুমারি ২০২২ অনুযায়ী প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ প্রায় ৯৮ জন।
১৫. বাংলাদেশের প্রথম জি আই পণ্য কোনটি?
- ক.জামদানি
- খ.ইলিশ
- গ.কালিজিরা
- ঘ.সাদামাটি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. জামদানি
ব্যাখ্যা
২০১৬ সালে জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৬. বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- ক.ড. কামাল হোসেন
- খ.বিচারপতি শাহাবুদ্দিন
- গ.বিচারপতি হাবিবুর রহমান
- ঘ.সৈয়দ ইশতিয়াক আহমদ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. বিচারপতি শাহাবুদ্দিন
১৭. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কত তারিখ?
- ক.১০ ডিসেম্বর
- খ.৯ সেপ্টেম্বর
- গ.৫ অক্টোবর
- ঘ.৯ ডিসেম্বর
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ৯ ডিসেম্বর
ব্যাখ্যা
প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
১৮. ‘অপরীক্ষিত জীবন মূল্যবান জীবন নয়’ – এটি কার উক্তি?
- ক.প্লেটো
- খ.সক্রেটিস
- গ.অ্যানক্সিম্যান্ডার
- ঘ.এরিস্টটল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. সক্রেটিস
ব্যাখ্যা
'The unexamined life is not worth living' -- সক্রেটিসের উক্তি।
১৯. বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে?
- ক.৫৮
- খ.৬২
- গ.৭৭
- ঘ.৬০
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ৬০
২০. বৈদ্যুতিক বাল্বে সচরাচর কোন গ্যাস ভর্তি থাকে?
- ক.হাইড্রোজেন
- খ.কার্বন ডাই অক্সাইড
- গ.অক্সিজেন
- ঘ.নাইট্রোজেন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. নাইট্রোজেন
ব্যাখ্যা
ফিলামেন্ট যেন পুড়ে না যায় সেজন্য বাল্বে নিষ্ক্রিয় নাইট্রোজেন বা আর্গন গ্যাস ভরা থাকে।
২১. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে-
- ক.ভারত, চীন ও নেপাল
- খ.চীন, ভারত ও পাকিস্তান
- গ.নেপাল, ভারত ও ভূটান
- ঘ.চীন, ভারত ও ভূটান
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. চীন, ভারত ও ভূটান
ব্যাখ্যা
ডোকলাম মালভূমি চীন, ভারত ও ভুটানের ত্রিমুখী সীমান্তে অবস্থিত।
২২. ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ গ্রন্থটির লেখক কে?
- ক.মেজর রফিকুল ইসলাম
- খ.লে জেনারেল জিয়াউর রহমান
- গ.মেজর আখতারুজ্জামান
- ঘ.মেজর এম এ জলিল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. মেজর এম এ জলিল
ব্যাখ্যা
'অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা' ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের লেখা।
২৩. ভাসান চর কোন জেলায় অবস্থিত?
- ক.বরিশাল
- খ.পটুয়াখালী
- গ.বাগেরহাট
- ঘ.নোয়াখালী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. নোয়াখালী
ব্যাখ্যা
রোহিঙ্গা পুনর্বাসনের জন্য পরিচিত ভাসানচর নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত।
২৪. বিশ্বে প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কী?
- ক.Sputnik - 1
- খ.CryoSat – 2
- গ.LignoSat
- ঘ.SkySat
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. LignoSat
ব্যাখ্যা
জাপানের তৈরি LignoSat বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট, ২০২৪ সালে উৎক্ষেপিত।
২৫. বাংলাদেশের ‘জাতীয় পতাকা দিবস’ কবে?
- ক.১ মার্চ
- খ.২ মার্চ
- গ.৩ মার্চ
- ঘ.৪ মার্চ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. ২ মার্চ
ব্যাখ্যা
২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়, তাই দিনটি জাতীয় পতাকা দিবস।
২৬. বাংলাদেশের নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে?
- ক.১০ এপ্রিল ২০২১
- খ.২০ এপ্রিল ২০২১
- গ.১ এপ্রিল ২০২১
- ঘ.৩০ এপ্রিল ২০২১
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ১ এপ্রিল ২০২১
২৭. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বর্তমান সদস্য কত?
- ক.১৬৩
- খ.১৬৪
- গ.১৬৫
- ঘ.১৬৬
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. ১৬৬
ব্যাখ্যা
কমোরোস ও পূর্ব তিমুর যোগ দেওয়ার পর WTO-র সদস্য ১৬৬।
২৮. জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
- ক.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- খ.ঢাকা বিশ্ববিদ্যালয়
- গ.রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ঘ.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
২৯. Court : Law :: Society : ?
- A.Rules
- B.Custom
- C.Act
- D.Ordinance
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: B. Custom
ব্যাখ্যা
আদালত আইন দিয়ে চলে, সমাজ চলে প্রথা বা রীতি (custom) দিয়ে।
৩০. ড. মুহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
- ক.৬ আগস্ট ২০২৪
- খ.১০ আগস্ট ২০২৪
- গ.৮ আগস্ট ২০২৪
- ঘ.১২ আগস্ট ২০২৪
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ৮ আগস্ট ২০২৪
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট ২০২৪ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
৩১. কোন শহরকে ‘সম্মেলনের শহর’ বলা হয়?
- ক.জুরিখ
- খ.জেনেভা
- গ.নিউইয়র্ক
- ঘ.লন্ডন
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. জেনেভা
ব্যাখ্যা
বহু আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলনের কেন্দ্র বলে জেনেভাকে 'সম্মেলনের শহর' বলা হয়।
৩২. ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদী কয়টি?
- ক.৫৪
- খ.৫৭
- গ.৩
- ঘ.৫২
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. ৫৪
ব্যাখ্যা
ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী ৫৪টি।
৩৩. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
- ক.কম্পিউটার
- খ.মোবাইল ফোন
- গ.টেসলা
- ঘ.টেলিগ্রাফ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ. টেলিগ্রাফ
ব্যাখ্যা
টেলিগ্রাফ উনিশ শতকের প্রযুক্তি; চতুর্থ শিল্প বিপ্লব ডিজিটাল, স্বয়ংক্রিয় ও AI-নির্ভর প্রযুক্তির সঙ্গে যুক্ত।
৩৪. উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে........
- ক.১৯৩৫ সালে
- খ.১৯৫৭ সালে
- গ.১৯৪৭ সালে
- ঘ.১৭৫৭ সালে
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ১৯৪৭ সালে
ব্যাখ্যা
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ায় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
৩৫. ‘ব্যাঙাচি’ কার ছদ্মনাম?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.জসিম উদ্দিন
- গ.গোলাম মোস্তফা
- ঘ.সত্যেন্দ্রনাথ দত্ত
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম 'ব্যাঙাচি' ছদ্মনামেও লিখেছেন।
৩৬. বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়?
- ক.পঞ্চদশ সংশোধনী
- খ.দ্বাদশ সংশোধনী
- গ.ত্রয়োদশ সংশোধনী
- ঘ.ষোড়শ সংশোধনী
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. ত্রয়োদশ সংশোধনী
ব্যাখ্যা
১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়।
৩৭. ‘পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে’ – এই তত্ত্বের জনক কে?
- ক.কোপার্নিকাস
- খ.গ্যালিলিও
- গ.নিউটন
- ঘ.টলেমি
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. কোপার্নিকাস
ব্যাখ্যা
নিকোলাস কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্বের জনক।
৩৮. ক্যাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর?
- ক.সুদান
- খ.ঘানা
- গ.মরক্কো
- ঘ.সেনেগাল
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: গ. মরক্কো
ব্যাখ্যা
ক্যাসাব্লাঙ্কা মরক্কোর বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর।
৩৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১ নং সেক্টর ছিল?
- ক.চট্টগ্রাম
- খ.ঢাকা
- গ.রাজশাহী
- ঘ.সিলেট
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: ক. চট্টগ্রাম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অংশ নিয়ে ১ নং সেক্টর গঠিত হয়।
৪০. বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম-
- ক.সেন বংশ
- খ.পাল বংশ
- গ.দেব বংশ
- ঘ.গুপ্ত বংশ
আলাদা পেজে খুলুনউত্তর দেখুন
সঠিক উত্তর: খ. পাল বংশ
ব্যাখ্যা
পাল বংশ প্রায় ৪০০ বছর বাংলা শাসন করে, তাই এটি বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ।
এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন
সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন