৪৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৩৩টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

বাংলা ভাষা ও সাহিত্য (বিসিএস)

  1. ১. 'পরিবার থেকেই শিক্ষার শুরু'- এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই' এর ব্যাকরণিক পরিচয় কী?

    1. ক.উপসর্গ
    2. খ.প্রত্যয়
    3. গ.ধাতু
    4. ঘ.বলক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বলক

    ব্যাখ্যা

    'পরিবার থেকেই'-তে 'ই' জোর বোঝায়; ব্যাকরণে একে বলক বলা হয়।

    আলাদা পেজে খুলুন

বাংলাদেশ বিষয়াবলি

  1. ২. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়' এই ঐতিহাসিকের নাম কি?

    1. ক.এন্থনি মাসকারেনহাস
    2. খ.লরেন্স জিরিং
    3. গ.লরেন্স লিফশুলজ
    4. ঘ.হেনরি কিসিঞ্জার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. লরেন্স জিরিং

    ব্যাখ্যা

    মার্কিন ঐতিহাসিক লরেন্স জিরিং এই মন্তব্য করেন।

    আলাদা পেজে খুলুন
  2. ৩. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?

    1. ক.Parliament
    2. খ.The House of the Nation
    3. গ.National Parliament
    4. ঘ.Legislature
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. The House of the Nation

    ব্যাখ্যা

    সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম 'The House of the Nation'।

    আলাদা পেজে খুলুন
  3. ৪. চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?

    1. ক.দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
    2. খ.সংসদের আসন বৃদ্ধি
    3. গ.সংরক্ষিত নারী আসন বাতিল
    4. ঘ.পি আর (PR) চালু করা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. দ্বি-স্তর বিশিষ্ট সংসদ

    ব্যাখ্যা

    সংস্কার আলোচনায় দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ঐকমত্যের অন্যতম প্রস্তাব।

    আলাদা পেজে খুলুন
  4. ৫. আয়নাঘর কী?

    1. ক.গোপন কারাগার
    2. খ.স্বচ্ছ কামরা
    3. গ.পরিবেশ বান্ধব কৃষিকাজ
    4. ঘ.একটি হলিউড মুভি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. গোপন কারাগার

    ব্যাখ্যা

    আয়নাঘর গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার জন্য ব্যবহৃত গোপন বন্দিশালা বা কারাগার।

    আলাদা পেজে খুলুন
  5. ৬. ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?

    1. ক.বর্ণশিক্ষা
    2. খ.হরফের ছড়া
    3. গ.বর্ণপরিচয়
    4. ঘ.সহজ ছড়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. হরফের ছড়া

    ব্যাখ্যা

    'হরফের ছড়া' ফররুখ আহমদের ছড়াগ্রন্থ।

    আলাদা পেজে খুলুন
  6. ৭. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের হর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?

    1. ক.স্যার সলিমুল্লাহ
    2. খ.হাকিম আজমল খান
    3. গ.শেরে বাংলা এ. কে. ফজলুল হক
    4. ঘ.স্যার আব্দুর রহিম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. স্যার সলিমুল্লাহ

    ব্যাখ্যা

    ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নবাব স্যার সলিমুল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেন।

    আলাদা পেজে খুলুন
  7. ৮. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

    1. ক.২১ ফেব্রুয়ারি
    2. খ.১৬ ডিসেম্বর
    3. গ.২৬ মার্চ
    4. ঘ.৫ আগস্ট
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ২৬ মার্চ

    ব্যাখ্যা

    ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) বাংলাদেশের জাতীয় দিবস।

    আলাদা পেজে খুলুন
  8. ৯. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

    1. ক.বিচারপতি সাত্তার
    2. খ.বিচারপতি সায়েম
    3. গ.বিচারপতি আবু সাঈদ চৌধুরী
    4. ঘ.বিচারপতি হামদুর রহমান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বিচারপতি সাত্তার

    ব্যাখ্যা

    ১৯৭০ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আবদুস সাত্তার।

    আলাদা পেজে খুলুন
  9. ১০. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?

    1. ক.রসায়ন
    2. খ.অর্থনীতি
    3. গ.পদার্থ বিজ্ঞান
    4. ঘ.ইসলামী শিক্ষা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. পদার্থ বিজ্ঞান

    ব্যাখ্যা

    তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

    আলাদা পেজে খুলুন
  10. ১১. Demographic Dividend বলতে কী বুঝায়?

    1. ক.কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
    2. খ.শিশু মৃত্যুহার হ্রাস
    3. গ.জন্মহার শূন্যের কোটায় আনা
    4. ঘ.জনসংখ্যার অধিকাংশ বেকার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি

    ব্যাখ্যা

    কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বাড়াকে জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend) বলে।

    আলাদা পেজে খুলুন
  11. ১২. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

    1. ক.বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
    2. খ.ঢাকা বিশ্ববিদ্যালয়
    3. গ.রাজশাহী বিশ্ববিদ্যালয়
    4. ঘ.রংপুর বিশ্ববিদ্যালয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

    ব্যাখ্যা

    আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

    আলাদা পেজে খুলুন
  12. ১৩. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?

    1. ক.ইন্দো-আর্য
    2. খ.দ্রাবিড়
    3. গ.অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
    4. ঘ.তিব্বত-বর্মী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)

    ব্যাখ্যা

    সাঁওতালরা অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) ভাষা-পরিবারভুক্ত।

    আলাদা পেজে খুলুন
  13. ১৪. লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন?

    1. ক.ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
    2. খ.যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
    3. গ.ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
    4. ঘ.কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান

    ব্যাখ্যা

    কর্নওয়ালিস আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন।

    আলাদা পেজে খুলুন

আন্তর্জাতিক বিষয়াবলি

  1. ১৫. নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর সদস্য নয়?

    1. ক.ভারত
    2. খ.পাকিস্তান
    3. গ.আজারবাইজান
    4. ঘ.ইরান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. আজারবাইজান

    ব্যাখ্যা

    আজারবাইজান SCO-এর সদস্য নয় (সংলাপ অংশীদার)।

    আলাদা পেজে খুলুন
  2. ১৬. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?

    1. ক.UNOSOM
    2. খ.UNMOGIP
    3. গ.UNEF 1
    4. ঘ.UNTSO
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. UNTSO

    ব্যাখ্যা

    UNTSO (United Nations Truce Supervision Organization) ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি তদারকির জন্য গঠিত হয় এবং এটিই জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন। UNMOGIP ১৯৪৯ এবং UNEF I ১৯৫৬ সালে গঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  3. ১৭. "কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারন"- অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?

    1. ক.Women and Human Development
    2. খ.Development through Disposition
    3. গ.Development, Environment and Power
    4. ঘ.Development as Freedom
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. Development as Freedom

    ব্যাখ্যা

    অমর্ত্য সেন 'Development as Freedom' গ্রন্থে সামর্থ্যের অভাবকে দারিদ্র্যের মূল কারণ বলেছেন।

    আলাদা পেজে খুলুন
  4. ১৮. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?

    1. ক.১৯৪৯
    2. খ.১৯৩৯
    3. গ.১৯৪৩
    4. ঘ.১৯৬০
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৯৪৯

    ব্যাখ্যা

    নর্থ আটলান্টিক ট্রিটি ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়।

    আলাদা পেজে খুলুন
  5. ১৯. বাংলাদেশ ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?

    1. ক.International Convenant on Civil and Political Rights
    2. খ.International Conference on Civil and Political Rights
    3. গ.International Conference of Civil and Political Rights
    4. ঘ.International Convenant of Civil and Political Rights
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. International Convenant on Civil and Political Rights

    ব্যাখ্যা

    ICCPR = International Covenant on Civil and Political Rights (নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, ১৯৬৬)।

    আলাদা পেজে খুলুন
  6. ২০. নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?

    1. ক.তিমুর লিস্টি
    2. খ.দক্ষিণ সুদান
    3. গ.ওয়েস্টার্ন সাহারা
    4. ঘ.সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ওয়েস্টার্ন সাহারা

    ব্যাখ্যা

    ওয়েস্টার্ন সাহারা বিতর্কিত অঞ্চল, জাতিসংঘের সদস্য নয়।

    আলাদা পেজে খুলুন
  7. ২১. প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারনা প্রথম উদ্ভূত হয়?

    1. ক.মিশর
    2. খ.চীন
    3. গ.গ্রীস
    4. ঘ.রোম
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. চীন

    ব্যাখ্যা

    প্রাচীন চীনে পরীক্ষাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়।

    আলাদা পেজে খুলুন
  8. ২২. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?

    1. ক.ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
    2. খ.হ্যারি এস. ট্রুম্যান
    3. গ.রিচার্ড নিক্সন
    4. ঘ.জর্জ ডাব্লিউ বুশ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. হ্যারি এস. ট্রুম্যান

    ব্যাখ্যা

    প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৫ সালে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমতি দেন।

    আলাদা পেজে খুলুন
  9. ২৩. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

    1. ক.কিয়োটো প্রটোকল
    2. খ.প্যারিস চুক্তি
    3. গ.মন্ট্রিল প্রটোকল
    4. ঘ.রামসার কনভেনশন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মন্ট্রিল প্রটোকল

    ব্যাখ্যা

    ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (ODS) ব্যবহার কমাতে মন্ট্রিল প্রটোকল (১৯৮৭) স্বাক্ষরিত হয়।

    আলাদা পেজে খুলুন
  10. ২৪. হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

    1. ক.ব্রুনেই
    2. খ.মালয়েশিয়া
    3. গ.সিংগাপুর
    4. ঘ.তানজানিয়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সিংগাপুর

    ব্যাখ্যা

    হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন।

    আলাদা পেজে খুলুন
  11. ২৫. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

    1. ক.বুলগেরিয়া
    2. খ.হাঙ্গেরি
    3. গ.পোল্যান্ড
    4. ঘ.সুইজারল্যান্ড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. সুইজারল্যান্ড

    ব্যাখ্যা

    সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

    আলাদা পেজে খুলুন
  12. ২৬. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

    1. ক.চীন ও আফগানিস্তান
    2. খ.চীন ও রাশিয়া
    3. গ.ইংল্যান্ড ও আফগানিস্তান
    4. ঘ.চীন ও ইংল্যান্ড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. চীন ও ইংল্যান্ড

    ব্যাখ্যা

    আফিম যুদ্ধ চীন ও ব্রিটেনের (ইংল্যান্ড) মধ্যে সংঘটিত হয়।

    আলাদা পেজে খুলুন
  13. ২৭. জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?

    1. ক.Global System of Positioning
    2. খ.Global Strategic Partnership
    3. গ.Generalized System of Preference
    4. ঘ.Government Support Program
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. Generalized System of Preference

    ব্যাখ্যা

    GSP = Generalized System of Preferences (শুল্কমুক্ত বাজারসুবিধা)।

    আলাদা পেজে খুলুন
  14. ২৮. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?

    1. ক.আবদুল্লাহ ওচালান
    2. খ.জালাল তালাবানী
    3. গ.মাসুদ বারজানী
    4. ঘ.মাজলুম আবদি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. আবদুল্লাহ ওচালান

    ব্যাখ্যা

    PKK-এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওচালান।

    আলাদা পেজে খুলুন
  15. ২৯. সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

    1. ক.পাকিস্তান পিপলস পার্টি (PPP)
    2. খ.পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
    3. গ.জামায়াতে ইসলামী পাকিস্তান
    4. ঘ.পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)

    ব্যাখ্যা

    ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর নেতা।

    আলাদা পেজে খুলুন

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

  1. ৩০. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?

    1. ক.মিজোরাম
    2. খ.মেঘালয়
    3. গ.আসাম
    4. ঘ.নাগাল্যান্ড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. নাগাল্যান্ড

    ব্যাখ্যা

    নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই।

    আলাদা পেজে খুলুন
  2. ৩১. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

    1. ক.সিলেট
    2. খ.মৌলভীবাজার
    3. গ.চট্টগ্রাম
    4. ঘ.পঞ্চগড়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. মৌলভীবাজার

    ব্যাখ্যা

    মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে।

    আলাদা পেজে খুলুন
  3. ৩২. কেপ ভার্দে (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?

    1. ক.গালফ অফ গিনি
    2. খ.পশ্চিম আফ্রিকা
    3. গ.ফেঞ্চ পলিনেশিয়া
    4. ঘ.দক্ষিণ আফ্রিকা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. পশ্চিম আফ্রিকা

    ব্যাখ্যা

    কেপ ভার্দে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র।

    আলাদা পেজে খুলুন
  4. ৩৩. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত?

    1. ক.ইয়াংসি
    2. খ.লিজিয়াং
    3. গ.হুয়াইলি
    4. ঘ.ইয়ারলাং সাংপো
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ইয়ারলাং সাংপো

    ব্যাখ্যা

    ব্রহ্মপুত্র তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন