৪০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৩৭টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

বাংলাদেশ বিষয়াবলি

  1. ১. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-

    1. ক.১৯৭৩ সালে
    2. খ.১৯৯১ সালে
    3. গ.১৯৮৬ সালে
    4. ঘ.১৯৯৬ সালে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১৯৯১ সালে

    ব্যাখ্যা

    বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৯৯১ সালে চালু হয়।

    আলাদা পেজে খুলুন
  2. ২. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?

    1. ক.রংপুর
    2. খ.ফরিদপুর
    3. গ.জামালপুর
    4. ঘ.শেরপুর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ফরিদপুর

    ব্যাখ্যা

    প্রদত্ত উত্তর অনুযায়ী সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে।

    আলাদা পেজে খুলুন
  3. ৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-

    1. ক.১৭ এপ্রিল ১৯৭১
    2. খ.৭ মার্চ ১৯৭২
    3. গ.২৬ মার্চ ১৯৭৩
    4. ঘ.১৬ ডিসেম্বর ১৯৭২
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

    ব্যাখ্যা

    সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রবর্তিত হয়।

    আলাদা পেজে খুলুন
  4. ৪. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

    1. ক.চতুর্থ
    2. খ.পঞ্চম
    3. গ.সপ্তম
    4. ঘ.ষষ্ঠ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সপ্তম

    ব্যাখ্যা

    স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে সংযোজিত হয়েছে (পঞ্চদশ সংশোধনী)।

    আলাদা পেজে খুলুন
  5. ৫. সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?

    1. ক.১৩৭ নং অনুচ্ছেদে
    2. খ.১৩৫ নং অনুচ্ছেদে
    3. গ.১৩৮ নং অনুচ্ছেদে
    4. ঘ.১৩৪ নং অনুচ্ছেদে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৩৭ নং অনুচ্ছেদে

    ব্যাখ্যা

    সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে।

    আলাদা পেজে খুলুন
  6. ৬. 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

    1. ক.লর্ড ওয়াভেল
    2. খ.লর্ড কার্জন
    3. গ.লর্ড মাউন্টব্যাটেন
    4. ঘ.লর্ড লিনলিথগো
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. লর্ড কার্জন

    ব্যাখ্যা

    বঙ্গভঙ্গের (১৯০৫) সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।

    আলাদা পেজে খুলুন
  7. ৭. 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?

    1. ক.পার্বত্য চট্টগ্রাম
    2. খ.সিলেট
    3. গ.ময়মনসিংহ
    4. ঘ.টাঙ্গাইল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ময়মনসিংহ

    ব্যাখ্যা

    গারো উপজাতি প্রধানত ময়মনসিংহ অঞ্চলে বাস করে।

    আলাদা পেজে খুলুন
  8. ৮. বাংলাদেশ জাতিসংঘের-

    1. ক.১৩৬তম সদস্য
    2. খ.১৪৬তম সদস্য
    3. গ.১২৬তম সদস্য
    4. ঘ.১১৬তম সদস্য
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৩৬তম সদস্য

    ব্যাখ্যা

    বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬তম সদস্য হয়।

    আলাদা পেজে খুলুন
  9. ৯. আওয়ামী লীগের ৬দফা পেশ করা হয়েছিল-

    1. ক.১৯৬৭ সালে
    2. খ.১৯৬৬ সালে
    3. গ.১৯৬৮ সালে
    4. ঘ.১৯৬৯ সালে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১৯৬৬ সালে

    ব্যাখ্যা

    আওয়ামী লীগের ছয় দফা ১৯৬৬ সালে পেশ করা হয়।

    আলাদা পেজে খুলুন
  10. ১০. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

    1. ক.পর্তুগিজরা
    2. খ.ইংরেজরা
    3. গ.ওলন্দাজরা
    4. ঘ.ফরাসিরা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. পর্তুগিজরা

    ব্যাখ্যা

    ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম বাংলায় আসে।

    আলাদা পেজে খুলুন
  11. ১১. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

    1. ক.২য় শীর্ষ সম্মেলন
    2. খ.৫ম শীর্ষ সম্মেলন
    3. গ.৪র্থ শীর্ষ সম্মেলন
    4. ঘ.৭ম শীর্ষ সম্মেলন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ২য় শীর্ষ সম্মেলন

    ব্যাখ্যা

    বঙ্গবন্ধু লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে অংশ নেন।

    আলাদা পেজে খুলুন
  12. ১২. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

    1. ক.চতুর্থ তফসিল
    2. খ.ষষ্ঠ তফসিল
    3. গ.সপ্তম তফসিল
    4. ঘ.পঞ্চম তফসিল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. পঞ্চম তফসিল

    ব্যাখ্যা

    ৭ মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত।

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-

    1. ক.১৯৭২ সালে
    2. খ.১৯৭৩ সালে
    3. গ.১৯৭৫ সালে
    4. ঘ.১৯৭৪ সালে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ১৯৭৪ সালে

    ব্যাখ্যা

    স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  14. ১৪. 'Let there be light' বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-

    1. ক.আমজাদ হোসেন
    2. খ.খান আতাউর রহমান
    3. গ.জহির রায়হান
    4. ঘ.শেখ নিয়ামত আলী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. জহির রায়হান

    ব্যাখ্যা

    'Let There Be Light' চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান।

    আলাদা পেজে খুলুন
  15. ১৫. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?

    1. ক.যুক্তরাজ্য
    2. খ.ফ্রান্স
    3. গ.সোভিয়েত ইউনিয়ন
    4. ঘ.যুক্তরাষ্ট্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. সোভিয়েত ইউনিয়ন

    ব্যাখ্যা

    ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে ভেটো দেয়।

    আলাদা পেজে খুলুন
  16. ১৬. আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?

    1. ক.অর্থনৈতিক
    2. খ.ধর্মীয়
    3. গ.খেলাধুলা
    4. ঘ.মানবাধিকার
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মানবাধিকার

    ব্যাখ্যা

    আইন ও সালিশ কেন্দ্র (ASK) একটি মানবাধিকার সংস্থা।

    আলাদা পেজে খুলুন
  17. ১৭. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-

    1. ক.৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
    2. খ.৭ মার্চ, ১৯৭৩
    3. গ.৭ জানুয়ারি, ১৯৭৩
    4. ঘ.৭ এপ্রিল, ১৯৭৩
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ৭ মার্চ, ১৯৭৩

    ব্যাখ্যা

    বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  18. ১৮. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?

    1. ক.৩৪ জন
    2. খ.৩৬ জন
    3. গ.৩৫ জন
    4. ঘ.৩২ জন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৩৫ জন

    ব্যাখ্যা

    আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুসহ মোট আসামি ছিলেন ৩৫ জন।

    আলাদা পেজে খুলুন

আন্তর্জাতিক বিষয়াবলি

  1. ১৯. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি-৫ (P5) বলতে কী বোঝায়?

    1. ক.পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
    2. খ.পাঁচটি জাতিসংঘ সংস্থা
    3. গ.নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
    4. ঘ.ওপরের কোনোটিই নয়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

    ব্যাখ্যা

    P5 হলো নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।

    আলাদা পেজে খুলুন
  2. ২০. Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-

    1. ক.যুক্তরাষ্ট্রের
    2. খ.যুক্তরাজ্যের
    3. গ.কানাডার
    4. ঘ.ইউরোপিয়ান ইউনিয়নের
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. যুক্তরাষ্ট্রের

    ব্যাখ্যা

    অ্যালায়েন্স (Alliance for Bangladesh Worker Safety) যুক্তরাষ্ট্রের গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন।

    আলাদা পেজে খুলুন
  3. ২১. 'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

    1. ক.কৃষি উন্নয়ন
    2. খ.দারিদ্র্য বিমোচন
    3. গ.বিনিয়োগ সম্পর্কিত
    4. ঘ.জলবায়ু পরিবর্তন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তন

    ব্যাখ্যা

    V20 (Vulnerable Twenty Group) জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।

    আলাদা পেজে খুলুন
  4. ২২. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?

    1. ক.১৯৫৬
    2. খ.১৯৪৮
    3. গ.১৯৪৫
    4. ঘ.২০০০
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১৯৪৮

    ব্যাখ্যা

    জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) গ্রহণ করে।

    আলাদা পেজে খুলুন
  5. ২৩. বিশ্বের জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

    1. ক.প্যারিস, ফ্রান্স
    2. খ.কাটোউইস, পোল্যান্ড
    3. গ.রোম, ইতালি
    4. ঘ.বেইজিং, চীন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. কাটোউইস, পোল্যান্ড

    ব্যাখ্যা

    ২০১৮ সালের ডিসেম্বরের জলবায়ু সম্মেলন (কপ-২৪) পোল্যান্ডের কাটোভিসে অনুষ্ঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  6. ২৪. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for sustainable Development)-তে কয়টি লক্ষ্য (Goal) রয়েছে?

    1. ক.১৭
    2. খ.১৫
    3. গ.২১
    4. ঘ.২৭
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৭

    ব্যাখ্যা

    ২০৩০ এজেন্ডায় ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য আছে।

    আলাদা পেজে খুলুন
  7. ২৫. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?

    1. ক.ত্রিঙ্কোমালী
    2. খ.গল বন্দর
    3. গ.পোর্ট অব কলম্বো
    4. ঘ.হাম্বানটোটা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. হাম্বানটোটা

    ব্যাখ্যা

    শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।

    আলাদা পেজে খুলুন
  8. ২৬. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?

    1. ক.BIMSTEC
    2. খ.CICA
    3. গ.IORA
    4. ঘ.SAARC
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. BIMSTEC

    ব্যাখ্যা

    BIMSTEC-এর সচিবালয় ঢাকায় অবস্থিত।

    আলাদা পেজে খুলুন
  9. ২৭. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

    1. ক.ফ্লোরিডা
    2. খ.হাইতি
    3. গ.জ্যামাইকা
    4. ঘ.কিউবা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কিউবা

    ব্যাখ্যা

    গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কিউবায় অবস্থিত।

    আলাদা পেজে খুলুন
  10. ২৮. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

    1. ক.১৯৮২ সালে
    2. খ.১৯৭৯ সালে
    3. গ.১৯৮৩ সালে
    4. ঘ.১৯৯৮ সালে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ১৯৮২ সালে

    ব্যাখ্যা

    জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন (UNCLOS) ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়।

    আলাদা পেজে খুলুন
  11. ২৯. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

    1. ক.ইথিওপিয়া
    2. খ.জাম্বিয়া
    3. গ.লাইবেরিয়া
    4. ঘ.জিবুতি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জিবুতি

    ব্যাখ্যা

    চীন আফ্রিকার জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে।

    আলাদা পেজে খুলুন
  12. ৩০. 'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?

    1. ক.মার্থা ন্যুসবাম
    2. খ.অমর্ত্য সেন
    3. গ.জোসেফ স্টিগলিটজ
    4. ঘ.জন রাউলস
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. অমর্ত্য সেন

    ব্যাখ্যা

    'The Idea of Justice' গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন।

    আলাদা পেজে খুলুন
  13. ৩১. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?

    1. ক.চীন, রাশিয়া
    2. খ.জাপান, থাইল্যান্ড
    3. গ.উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
    4. ঘ.তাইওয়ান, হংকং
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

    ব্যাখ্যা

    সানশাইন পলিসি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের নীতি।

    আলাদা পেজে খুলুন
  14. ৩২. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?

    1. ক.বালাকোট
    2. খ.এবোটাবাদ
    3. গ.কোয়েটা
    4. ঘ.গিলগিট
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বালাকোট

    ব্যাখ্যা

    ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।

    আলাদা পেজে খুলুন
  15. ৩৩. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?

    1. ক.NATO
    2. খ.NAM
    3. গ.EU
    4. ঘ.ASEAN
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. NAM

    ব্যাখ্যা

    জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) স্থায়ী সদর দপ্তর নেই।

    আলাদা পেজে খুলুন
  16. ৩৪. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে

    1. ক.BRICS Development Bank (BDB)
    2. খ.Economic Development Bank (EDB)
    3. গ.New Development Bank (NDB)
    4. ঘ.International Commercial Bank (ICB)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. New Development Bank (NDB)

    ব্যাখ্যা

    ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)।

    আলাদা পেজে খুলুন

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

  1. ৩৫. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

    1. ক.ভাওয়াল ও মধুপুরের বনভূমি
    2. খ.সিলেটের বনভূমি
    3. গ.পার্বত্য চট্টগ্রামের বনভূমি
    4. ঘ.খুলনা, বরিশাল ও পটুয়াখালী বনভূমি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি

    ব্যাখ্যা

    ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত।

    আলাদা পেজে খুলুন
  2. ৩৬. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

    1. ক.ফিনল্যান্ড
    2. খ.পোল্যান্ড
    3. গ.সুইডেন
    4. ঘ.অস্ট্রিয়া
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. অস্ট্রিয়া

    ব্যাখ্যা

    অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলের দেশ নয়, এটি স্থলবেষ্টিত মধ্য ইউরোপীয় দেশ।

    আলাদা পেজে খুলুন
  3. ৩৭. 'মিনস্ক' নিচের কোন দেশের রাজধানী?

    1. ক.তাজাকিস্তান
    2. খ.আজারবাইজান
    3. গ.বেলারুশ
    4. ঘ.পর্তুগাল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. বেলারুশ

    ব্যাখ্যা

    মিনস্ক বেলারুশের রাজধানী।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন