৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন ও সমাধান

এই প্রশ্নপত্রের ৪৩টি প্রশ্ন নিচে দেওয়া হলো। প্রতিটির নিচে "উত্তর দেখুন" চাপলে সঠিক উত্তর ও ব্যাখ্যা পাবেন।

বাংলাদেশ বিষয়াবলি

  1. ১. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

    1. ক.ক্রমহ্রাসমান
    2. খ.নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
    3. গ.অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
    4. ঘ.অপরবর্তিত থাকছে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ক্রমহ্রাসমান

    ব্যাখ্যা

    বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান।

    আলাদা পেজে খুলুন
  2. ২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?

    1. ক.ধারা ২৬
    2. খ.ধারা ২৮
    3. গ.ধারা ২৭
    4. ঘ.ধারা ২৯
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ধারা ২৭

    ব্যাখ্যা

    সংবিধানের ২৭ অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান বলা হয়েছে।

    আলাদা পেজে খুলুন
  3. ৩. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?

    1. ক.শিল্পকারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেওয়া
    2. খ.দক্ষ জনশক্তি তৈরি করা
    3. গ.রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
    4. ঘ.রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

    ব্যাখ্যা

    ট্রাফিক আইন মেনে চলা নাগরিকের দায়িত্ব; বাকিগুলো দায়িত্ব নয়, অধিকার বা রাষ্ট্রের কাজ।

    আলাদা পেজে খুলুন
  4. ৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

    1. ক.১৯৯৩
    2. খ.১৯৯৭
    3. গ.১৯৯৯
    4. ঘ.২০০১
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১৯৯৭

    ব্যাখ্যা

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়।

    আলাদা পেজে খুলুন
  5. ৫. আইন প্রণয়নের ক্ষমতা-

    1. ক.আইন মন্ত্রণালয়ের
    2. খ.রাষ্ট্রপতির
    3. গ.স্পিকারের
    4. ঘ.জাতীয় সংসদের
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জাতীয় সংসদের

    ব্যাখ্যা

    আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের।

    আলাদা পেজে খুলুন
  6. ৬. কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

    1. ক.দ্বি-জাতি তত্ত্ব
    2. খ.সামাজিক চেতনা
    3. গ.অসাম্প্রদায়িকতা
    4. ঘ.বাঙালি জাতীয়তাবাদ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বাঙালি জাতীয়তাবাদ

    ব্যাখ্যা

    ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সংঘটিত হয়।

    আলাদা পেজে খুলুন
  7. ৭. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের-

    1. ক.মে মাসে
    2. খ.ফেব্রুয়ারিতে
    3. গ.জুলাই মাসে
    4. ঘ.আগস্টে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ফেব্রুয়ারিতে

    ব্যাখ্যা

    ছয় দফা ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে (লাহোরে) ঘোষিত হয়।

    আলাদা পেজে খুলুন
  8. ৮. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-

    1. ক.১৯৭৯ সালে
    2. খ.১৯৭২ সালে
    3. গ.১৯৭৩ সালে
    4. ঘ.১৯৭৪ সালে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ১৯৭৪ সালে

    ব্যাখ্যা

    স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  9. ৯. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-

    1. ক.প্রাকৃতিক গ্যাস
    2. খ.ফার্নেস অয়েল
    3. গ.কয়লা
    4. ঘ.ডিজেল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. প্রাকৃতিক গ্যাস

    ব্যাখ্যা

    বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি প্রাকৃতিক গ্যাস।

    আলাদা পেজে খুলুন
  10. ১০. কোনটি স্থানীয় সরকার নয়?

    1. ক.পৌরসভা
    2. খ.সিটি কর্পোরেশন
    3. গ.পল্লী বিদ্যুৎ
    4. ঘ.উপজেলা পরিষদ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. পল্লী বিদ্যুৎ

    ব্যাখ্যা

    পল্লী বিদ্যুৎ সমিতি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয়।

    আলাদা পেজে খুলুন
  11. ১১. জুম চাষ হয়-

    1. ক.বরিশালে
    2. খ.খাগড়াছড়িতে
    3. গ.ময়মনসিংহে
    4. ঘ.দিনাজপুরে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. খাগড়াছড়িতে

    ব্যাখ্যা

    খাগড়াছড়িতে জুম চাষ হয়।

    আলাদা পেজে খুলুন
  12. ১২. দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-

    1. ক.নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
    2. খ.আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
    3. গ.সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
    4. ঘ.কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না

    ব্যাখ্যা

    ভোটার না হলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না; এ ক্ষেত্রে কোনো অনুমতির সুযোগ নেই।

    আলাদা পেজে খুলুন
  13. ১৩. চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক-

    1. ক.খাগড়াছড়ি জেলায়
    2. খ.বান্দরবান জেলায়
    3. গ.রাঙ্গামাটি জেলায়
    4. ঘ.সিলেট জেলায়
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. রাঙ্গামাটি জেলায়

    ব্যাখ্যা

    চাকমা জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি রাঙামাটি জেলায়।

    আলাদা পেজে খুলুন
  14. ১৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-

    1. ক.৩০ বছর
    2. খ.৩৫ বছর
    3. গ.৪০ বছর
    4. ঘ.৪৫ বছর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ৩৫ বছর

    ব্যাখ্যা

    রাষ্ট্রপতি হতে ন্যূনতম বয়স ৩৫ বছর।

    আলাদা পেজে খুলুন
  15. ১৫. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

    1. ক.বিকন অন্বেষা
    2. খ.নোয়া ১৮
    3. গ.ব্র্যাক অন্বেষা
    4. ঘ.নোয়া ১৯
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ব্র্যাক অন্বেষা

    ব্যাখ্যা

    বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা।

    আলাদা পেজে খুলুন
  16. ১৬. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-

    1. ক.সুশীল সমাজ
    2. খ.রাজনৈতিক দল
    3. গ.বিচার বিভাগ
    4. ঘ.প্রশাসন বিভাগ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. সুশীল সমাজ

    ব্যাখ্যা

    সরকার বা কর্পোরেট গ্রুপের বাইরে থেকে জনমতকে প্রভাবিত করে এমন শিক্ষিত অংশকে সুশীল সমাজ বলে।

    আলাদা পেজে খুলুন
  17. ১৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-

    1. ক.৩ বছর
    2. খ.৫ বছর
    3. গ.৪ বছর
    4. ঘ.৬ বছর
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ৫ বছর

    ব্যাখ্যা

    সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ ৫ বছর।

    আলাদা পেজে খুলুন
  18. ১৮. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-

    1. ক.নবাব স্যার সলিমুল্লাহ
    2. খ.শেরে বাংলা এ কে ফজলুল হক
    3. গ.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
    4. ঘ.মওলানা আবদুল হামিদ খান ভাসানী
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. নবাব স্যার সলিমুল্লাহ

    ব্যাখ্যা

    নবাব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালে মারা যান, তাই ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত ছিলেন না।

    আলাদা পেজে খুলুন
  19. ১৯. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক-

    1. ক.সোনালী ব্যাংক
    2. খ.বাংলাদেশ কৃষি ব্যাংক
    3. গ.অগ্রণী ব্যাংক
    4. ঘ.রূপালী ব্যাংক
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. বাংলাদেশ কৃষি ব্যাংক

    ব্যাখ্যা

    বাংলাদেশ কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক।

    আলাদা পেজে খুলুন
  20. ২০. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-

    1. ক.চীন থেকে
    2. খ.ভারত থেকে
    3. গ.জাপান থেকে
    4. ঘ.সিঙ্গাপুর থেকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. চীন থেকে

    ব্যাখ্যা

    বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে।

    আলাদা পেজে খুলুন
  21. ২১. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?

    1. ক.তামিম
    2. খ.সাব্বির
    3. গ.মুশফিক
    4. ঘ.লিটন দাস
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মুশফিক

    ব্যাখ্যা

    টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।

    আলাদা পেজে খুলুন
  22. ২২. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-

    1. ক.চট্টগ্রাম
    2. খ.রাজশাহী
    3. গ.দিনাজপুর
    4. ঘ.খুলনা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. চট্টগ্রাম

    ব্যাখ্যা

    প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম।

    আলাদা পেজে খুলুন

আন্তর্জাতিক বিষয়াবলি

  1. ২৩. ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:

    1. ক.৫
    2. খ.৪
    3. গ.৩
    4. ঘ.২
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ৩

    ব্যাখ্যা

    ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি: আরবি, ইংরেজি ও ফরাসি।

    আলাদা পেজে খুলুন
  2. ২৪. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?

    1. ক.NAM
    2. খ.UNO
    3. গ.GATT
    4. ঘ.ASEAN
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. UNO

    ব্যাখ্যা

    ১৯৯৫ সালে জাতিসংঘ (UNO) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়।

    আলাদা পেজে খুলুন
  3. ২৫. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়:

    1. ক.১৯৬২ সনে
    2. খ.১৯৮৬ সনে
    3. গ.১৯৮২ সনে
    4. ঘ.১৯৭৮ সনে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. ১৯৮২ সনে

    ব্যাখ্যা

    ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়।

    আলাদা পেজে খুলুন
  4. ২৬. UNHCR এর সদর দপ্তর কোথায়?

    1. ক.নিউইয়র্ক
    2. খ.রোম
    3. গ.লন্ডন
    4. ঘ.জেনেভা
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. জেনেভা

    ব্যাখ্যা

    UNHCR-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।

    আলাদা পেজে খুলুন
  5. ২৭. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:

    1. ক.ম্যাগনা কার্টা থেকে
    2. খ.গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
    3. গ.থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক-এর লেখনি থেকে
    4. ঘ.কনফুসিয়ানিজম থেকে
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক-এর লেখনি থেকে

    ব্যাখ্যা

    প্রদত্ত উত্তর হবস, গ্রোসিয়াস ও লকের লেখনি। (গ্রিক ও খ্রিষ্টীয় চিন্তা থেকেও এর উদ্ভব ধরা হয়, তাই প্রশ্নটি অস্পষ্ট।)

    আলাদা পেজে খুলুন
  6. ২৮. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?

    1. ক.Permanent Court of Justice
    2. খ.International Court of Justice
    3. গ.Permanent Court of Arbitration
    4. ঘ.International Tribunal for the Law of the sea
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. International Tribunal for the Law of the sea

    ব্যাখ্যা

    বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ ২০১২ সালে ITLOS (আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল) নিষ্পত্তি করে।

    আলাদা পেজে খুলুন
  7. ২৯. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

    1. ক.ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
    2. খ.IPCC চুক্তি
    3. গ.কোনোটিই নয়
    4. ঘ.মন্ট্রিল প্রটোকল
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. মন্ট্রিল প্রটোকল

    ব্যাখ্যা

    ওজোনস্তর ক্ষয়কারী পদার্থ ক্রমান্বয়ে বিলুপ্ত করার বিষয়টি মন্ট্রিল প্রটোকলে আছে।

    আলাদা পেজে খুলুন
  8. ৩০. পিং পং এর অর্থ হচ্ছে:

    1. ক.ভলিবল
    2. খ.টেবিল টেনিস
    3. গ.বাস্কেট বল
    4. ঘ.লন টেনিস
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. টেবিল টেনিস

    ব্যাখ্যা

    পিং পং হলো টেবিল টেনিস।

    আলাদা পেজে খুলুন
  9. ৩১. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?

    1. ক.১৯৩
    2. খ.১৯৬
    3. গ.১৬৮
    4. ঘ.১৯৯
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ১৯৬

    ব্যাখ্যা

    ২০১৫ সালে প্যারিসে কপ-২১-এ ১৯৬টি পক্ষ (প্রদত্ত উত্তর) অংশ নেয়।

    আলাদা পেজে খুলুন
  10. ৩২. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:

    1. ক.নয়া উদারতাবাদ
    2. খ.গঠনবাদ
    3. গ.নব্য মার্কসবাদ
    4. ঘ.বাস্তববাদ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. বাস্তববাদ

    ব্যাখ্যা

    আন্তর্জাতিক সম্পর্কে নৈরাজ্য (anarchy) বাস্তববাদী তত্ত্বের মূল উপাদান।

    আলাদা পেজে খুলুন
  11. ৩৩. 'Imperialism, the Highest Stage of Capitalism' বইটি কার লেখা?

    1. ক.টমাস হবসন
    2. খ.ভি. আই লেনিন
    3. গ.কার্ল মার্কস
    4. ঘ.এন্টিনিও গ্রামসি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. ভি. আই লেনিন

    ব্যাখ্যা

    'Imperialism, the Highest Stage of Capitalism' বইটির লেখক ভি. আই. লেনিন।

    আলাদা পেজে খুলুন
  12. ৩৪. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়:

    1. ক.দুবাই
    2. খ.কাতার
    3. গ.সিউল
    4. ঘ.বার্লিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: খ. কাতার

    ব্যাখ্যা

    ২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।

    আলাদা পেজে খুলুন
  13. ৩৫. সার্কের সদর দপ্তর কোথায়?

    1. ক.কাঠমান্ডু
    2. খ.ঢাকা
    3. গ.নয়াদিল্লী
    4. ঘ.কলম্বো
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. কাঠমান্ডু

    ব্যাখ্যা

    সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে।

    আলাদা পেজে খুলুন
  14. ৩৬. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়:

    1. ক.বাফার রাষ্ট্র
    2. খ.স্থলবেষ্টিত রাষ্ট্র
    3. গ.নিরপেক্ষ রাষ্ট্র
    4. ঘ.জিরো সাম রাষ্ট্র
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. বাফার রাষ্ট্র

    ব্যাখ্যা

    দুই প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তির মাঝখানে অবস্থিত দেশকে বাফার রাষ্ট্র বলা হয়।

    আলাদা পেজে খুলুন
  15. ৩৭. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এসডিআই) এর জনপ্রিয় নাম ছিল:

    1. ক.তারকা যুদ্ধ
    2. খ.থাড
    3. গ.শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
    4. ঘ.ম্যাড
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. তারকা যুদ্ধ

    ব্যাখ্যা

    রিগ্যানের স্ট্রেটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (SDI) জনপ্রিয়ভাবে 'তারকা যুদ্ধ' (Star Wars) নামে পরিচিত ছিল।

    আলাদা পেজে খুলুন
  16. ৩৮. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

    1. ক.প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
    2. খ.ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
    3. গ.মানবাধিকার সংরক্ষণ
    4. ঘ.পরিবেশ সংরক্ষণ
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. মানবাধিকার সংরক্ষণ

    ব্যাখ্যা

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংরক্ষণে কাজ করে।

    আলাদা পেজে খুলুন
  17. ৩৯. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বিআরআই) প্রস্তাব করেছে:

    1. ক.জাপান
    2. খ.ভারত
    3. গ.চীন
    4. ঘ.আসিয়ান
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: গ. চীন

    ব্যাখ্যা

    বেল্ট ও রোড ইনিশিয়েটিভ (BRI) চীন প্রস্তাব করে।

    আলাদা পেজে খুলুন
  18. ৪০. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?

    1. ক.আইএলও
    2. খ.হু (WHO)
    3. গ.উপরের সবকটি
    4. ঘ.ASEAN (আশিয়া)
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ASEAN (আশিয়া)

    ব্যাখ্যা

    ASEAN জাতিসংঘের সহযোগী সংস্থা নয়, এটি আঞ্চলিক সংস্থা।

    আলাদা পেজে খুলুন
  19. ৪১. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন:

    1. ক.কার্ল মার্কস
    2. খ.ফ্রেডরিক এঙ্গেলস
    3. গ.মাও সে তুং
    4. ঘ.ভি. আই. লেনিন
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ঘ. ভি. আই. লেনিন

    ব্যাখ্যা

    অক্টোবর বিপ্লবের (১৯১৭) নেতৃত্ব দেন ভি. আই. লেনিন।

    আলাদা পেজে খুলুন
  20. ৪২. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

    1. ক.ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
    2. খ.ভারতীয় জনতা পার্টি
    3. গ.কমুনিস্ট পার্টি
    4. ঘ.বহুজন সমাজ পার্টি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

    ব্যাখ্যা

    ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (১৮৮৫)।

    আলাদা পেজে খুলুন

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

  1. ৪৩. মিয়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?

    1. ক.৩টি
    2. খ.২টি
    3. গ.৪টি
    4. ঘ.৫টি
    উত্তর দেখুন

    সঠিক উত্তর: ক. ৩টি

    ব্যাখ্যা

    মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত তিনটি জেলায়: রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।

    আলাদা পেজে খুলুন

এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিন

সময় ধরে মডেল টেস্ট, নেগেটিভ মার্কিং ও ফলাফল বিশ্লেষণ — ফ্রি অ্যাকাউন্টে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন